এক্সপ্লোর

Jagannath Purnima Snan: স্নানযাত্রার পর এখন জগন্নাথের কাঁপুনি দিয়ে জ্বর, ১৫ দিন থাকবেন নিভৃতবাসে

Jagannath Purnima Snan : স্নানযাত্রায় সকালে গর্ভগৃহ থেকে শোভাযাত্রা সহকারে স্নান করিয়ে মণ্ডপে আনা হয় জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে।এরপর ভগবানের স্বাস্থ্যের অবনতির কারণে ভক্তদের জন্য ১৫ দিন দর্শন বন্ধ রাখা হয়।


Snana Yatra 2022 : আষাঢ় মানেই রথযাত্রা। বারো মাসে তেরো পার্বণের এক পার্বণ। রথযাত্রার চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে যায় স্নানযাত্রার দিন। মঙ্গলবার জগন্নাথদেবের সেই স্নানযাত্রার সূচনা হয়েছে। তারপর বুধবার থেকে শুরু হয়েছে তাঁর নিভৃতবাস।

পুরীর স্নানযাত্রা : 
আষাঢ় মাস মানেই রথযাত্রা। তার আগে জ্যৈষ্ঠ শেষে জগন্নাথদেবের স্নানযাত্রা ( Birthday of Lord Jagannath ) পালিত হয় প্রতি বছর। করোনা আবহে ২ বছর বন্ধ থাকার পর, এবার বিধিনিষেধ না থাকায় স্নানযাত্রার দিনেই পুরীতে পুণ্যার্থীদের ভিড় চোখে পড়েছে। সেজে উঠেছে পুরীর মন্দির। স্নানযাত্রায় সকালে গর্ভগৃহ থেকে শোভাযাত্রা সহকারে স্নান করিয়ে মণ্ডপে আনা হয় জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে। সেখানে ১০৮ ঘড়া জলে স্নান করানো হয় বিগ্রহকে। এরপর ১৫ দিনের বিশ্রাম পর্ব। রথযাত্রার দিন ফের দর্শন মিলবে জগন্নাথদেবের।

ঈশ্বর কেন নির্জনে যান
বিশ্বাস করা হয় পূর্ণিমায় বেশি জল দিয়ে স্নান করলে ভগবান অসুস্থ হয়ে পড়েন। তাই তাঁদের নির্জনে চিকিৎসা করা হয়। এ সময় তাঁদের অনেক ওষুধ দেওয়া হয়। অসুস্থতায় ভগবানকে শুধুমাত্র সাধারণ ভোগ নিবেদন করা হয়। ভগবানের স্বাস্থ্যের অবনতির কারণে ভক্তদের জন্য ১৫ দিন দর্শন বন্ধ রাখা হয়।

জগন্নাথদেবের সুস্থ হয়ে ওঠা ও দর্শন দেওয়া 
স্বাস্থ্য পুনরুদ্ধারের পর, ভগবান জগন্নাথ-বলভদ্র ও বোন সুভদ্রা আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অর্থাৎ এবছর ১  জুলাই রথযাত্রায় বের হবেন। ভগবান জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রা তিনটি রথে বসে তাঁদের মাসির জায়গায় গুন্ডিচা মন্দিরে যাবেন। সেখানে সাত দিন বিশ্রামের পর দশমীর দিন প্রভু মূল মন্দিরে ফিরে আসবেন।

মাহেশে জগন্নাথের স্নানযাত্রা
৬২৬ বছরে পা দিল হুগলির মাহেশে জগন্নাথের স্নানযাত্রা। পুরীতে যেমন ১২ বছর অন্তর নব কলেবর হয়, মাহেশে বিগ্রহের কোনও পরিবর্তন করা হয় না। এতবছর ধরে একই বিগ্রহকে পুজো করা হচ্ছে। আজ সকালে গর্ভগৃহ থেকে বের করে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে মন্দিরের বারান্দায় রাখা হয়। এইদিন বিগ্রহকে স্পর্শ করা যায়।

স্নানের পর জগন্নাথের কাঁপুনি দিয়ে জ্বর আসে। লেপ কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকেন জগন্নাথদেব। এই সময় হয় অঙ্গরাগ। ভেষজ রঙ দিয়ে জগন্নাথ দেবকে রাঙানো হয়। গর্ভগৃহের দরজা বন্ধ থাকে। কবিরাজের পাঁচন খেয়ে জ্বর ছাড়লে হয় নবযৌবন উৎসব। পরদিন রথে চেপে মাসির বাড়ির উদ্দেশে রওনা দেন জগন্নাথ বলরাম সুভদ্রা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা

ভিডিও

Samik Bhattacharya: 'যদি জয়া হাসান আসতে পারেন তাহলে তসলিমা নাসরিন আসবে না কেন?' বললেন শমীক
Terrorist Attacks: কাশ্মীরে ফের জঙ্গি হানা, এক শ্রমিকের মৃত্যু, আহত ১ | ABP Ananda Live
Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget