এক্সপ্লোর

Kali Puja 2021 : ১০০০ টা জবা ফুলের দাম ১০০০ টাকা !! জগন্নাথ ঘাটের পাইকারি ফুল-বাজারেও আগুন দর

Kali Puja Jaba Flower Price : জগন্নাথ ঘাটের পাইকারি ফুল বাজারে এখন একটা জবার মালা বিক্রি হচ্ছে ১৪০-১৬০ টাকা দরে। ১০০০টা জবা ফুলের দাম কম বেশি পড়ছে ১০০০ টাকা।

সুনীত হালদার, হাওড়া :  রক্তজবা দিয়ে হবে মাতৃ শক্তির আরাধনা। আজ কালীপুজো। তার আগে বাজারে জবা পৌঁছে গেলেও অগ্নিমূল্য সেই ফুল। শারদোৎসবের পর ফের উৎসবের আমেজ। শুভ শক্তির হাতে অশুভ শক্তির পরাজয়৷ মঙ্গলারতি দিয়ে শ্যামার আরাধনা শুরু হয়েছে বিভিন্ন মন্দিরে। হাওড়ার বাগনানের চাষিরা জানাচ্ছেন, এ বছর অতিবৃষ্টির কারণেই মার খেয়েছে ফলন।

লাল জবাতেই হয় শক্তির আরাধনা। কালীপুজোর আগে দেবীর পায়ে নিবেদনের সেই ফুলই মহার্ঘ। মালা থেকে খুচরো ফুল, অগ্নিমূল্য সবই। এ বছর অতি বৃষ্টির জেরেই গাছের গোড়া পচে মার খেয়েছে ফলন। তার জেরেই দাম চড়েছে বলে জানাচ্ছেন ফুল চাষিরা।

বাগনানের এক ফুল চাষি রিন্টু করের আক্ষেপ, 'ফলন এবার খুব খারাপ। এবারে অতি বৃষ্টির জন্য গোড়া পচে গেছে। পাতা ঝরে গেছে। ফলন মার খাওয়ায় লোকসানের আশঙ্কা। গত বছরের যা ফলন হয়েছিল এবার হয়নি।' 

প্রতি বছর হাওড়ার বাগনানের ওরফুলি, শরৎ, হল্যাণ এবং আন্টিলা গ্রাম পঞ্চায়েত এলাকায় ৭০০ থেকে ৮০০ একর জমিতে জবা ফুলের চাষ হয়। সেই জবায় পৌঁছে যায় জগন্নাথ ঘাট ফুল বাজারে। সেখান থেকে ফুল যায় কলকাতা ও হাওড়ার সব বড় বড় বাজারে।

জগন্নাথ ঘাটের পাইকারি ফুল বাজারে এখন একটা জবার মালা বিক্রি হচ্ছে ১৪০-১৬০ টাকা দরে। ১০০০টা জবা ফুলের দাম কম বেশি পড়ছে ১০০০ টাকা। জগন্নাথ ঘাট পাইকারি বাজারের ফুল বিক্রেতা পুলক ধারা জানালেন, ফলন খারাপ। ১০৮টা জবার মালার দাম ১৬০ টাকা পড়ে যাবে !

উলুবেড়িয়া বাজারের খুচরো ফুল বিক্রেতা নির্মলকুমার মেটেও জানালেন, জবা ফুলের ফলন কম। বৃষ্টির জন্য সব নষ্ট হয়ে গেছে। সে জন্য এতটা বাজার অত্যন্ত চড়া এইবার ! 

দাম বাড়লেও ভিড় ফুল বাজারে। কারণ, জবা ছাড়া যে মাতৃ আরাধনা হবে না।আলোর উৎসবে ভাসছে কলকাতা - জেলা। করোনা আবহেও দীপাবলির আনন্দ শহর থেকে জেলায়। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

লাইভ টিভি

ABP Live TV
ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

IND vs SA ODI Live: রুতুরাজের পর সেঞ্চুরি বিরাটেরও, রাঁচির পর রায়পুরেও কিং-কোহলির ব্যাটে গর্জন
রুতুরাজের পর সেঞ্চুরি বিরাটেরও, রাঁচির পর রায়পুরেও কিং-কোহলির ব্যাটে গর্জন
Stock Market Today : একদিনে ২.৭৫ লক্ষ কোটি টাকার ক্ষতি, টানা চার দিন পড়ল বাজার, এখন কী করবেন ? 
একদিনে ২.৭৫ লক্ষ কোটি টাকার ক্ষতি, টানা চার দিন পড়ল বাজার, এখন কী করবেন ? 
Gold Price : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে কত হল সোনার রেট ?
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে কত হল সোনার রেট ?
Stock Market Crash :  ফ্ল্যাট শুরুর পরই ধস বাজারে,২৬০০০-এর নীচে নেমে গেল নিফটি 
ফ্ল্যাট শুরুর পরই ধস বাজারে,২৬০০০-এর নীচে নেমে গেল নিফটি 
Advertisement

ভিডিও

SBI Kolkata : প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সুবিধা, রামকৃষ্ণ সারদা মিশন নেত্রালয়কে অ্যাম্বুলেন্স দান স্টেট ব‍্যাঙ্ক অফ ইন্ডিয়ার কলকাতা সার্কেলের
Sanchar Saathi App: মোবাইলে সঞ্চার সাথী অ্য়াপ ইনস্টল করার সরকারি নির্দেশিকা ঘিরে তুঙ্গে বিতর্ক
Mamata Banerjee: 'কবে আর টাকা দেবেন? ভোট তো এসে যাচ্ছে', ফের কেন্দ্রীয় সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর
Jalpaiguri News: জলপাইগুড়িতে এনুমারেশন ফর্ম নিতে এসে স্থানীয়দের হাতে ধরা পড়ল বাংলাদেশি
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(২.১২.২৫)পর্ব ২: তালিকা যাচাইয়ে ৭ দিনে ৭ দফা দাওয়াই, তাতেও সফল হবে কমিশনের স্পেশাল টিম? মোবাইলে বাধ্যতামূলক সঞ্চার সাথী অ্যাপ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs SA ODI Live: রুতুরাজের পর সেঞ্চুরি বিরাটেরও, রাঁচির পর রায়পুরেও কিং-কোহলির ব্যাটে গর্জন
রুতুরাজের পর সেঞ্চুরি বিরাটেরও, রাঁচির পর রায়পুরেও কিং-কোহলির ব্যাটে গর্জন
Stock Market Today : একদিনে ২.৭৫ লক্ষ কোটি টাকার ক্ষতি, টানা চার দিন পড়ল বাজার, এখন কী করবেন ? 
একদিনে ২.৭৫ লক্ষ কোটি টাকার ক্ষতি, টানা চার দিন পড়ল বাজার, এখন কী করবেন ? 
Gold Price : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে কত হল সোনার রেট ?
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে কত হল সোনার রেট ?
Stock Market Crash :  ফ্ল্যাট শুরুর পরই ধস বাজারে,২৬০০০-এর নীচে নেমে গেল নিফটি 
ফ্ল্যাট শুরুর পরই ধস বাজারে,২৬০০০-এর নীচে নেমে গেল নিফটি 
LIC Adani :  আদানিদের সিমেন্ট কোম্পানিতে বিনিয়োগ বাড়াল LIC, বিরোধীদের প্রশ্নে এই জবাব দিল সরকার
আদানিদের সিমেন্ট কোম্পানিতে বিনিয়োগ বাড়াল LIC, বিরোধীদের প্রশ্নে এই জবাব দিল সরকার
Sanchar Saathi App :  সঞ্চার সাথী অ্যাপ নিয়ে তুমুল বিতর্ক, এই ৫ বৈশিষ্ট্য রয়েছে অ্য়াপে  
 সঞ্চার সাথী অ্যাপ নিয়ে তুমুল বিতর্ক, এই ৫ বৈশিষ্ট্য রয়েছে অ্য়াপে  
Laptop Restart Benefits : ফোন ও ল্যাপটপ রিস্টার্ট করেন না দীর্ঘদিন ? কেন এই কাজ করা গুরুত্বপূর্ণ, জানলে অবাক হবেন ! 
ফোন ও ল্যাপটপ রিস্টার্ট করেন না দীর্ঘদিন ? কেন এই কাজ করা গুরুত্বপূর্ণ, জানলে অবাক হবেন ! 
Weight Loss Tips : দ্রুত ওজন কমানোর জন্য ডায়েট কি সত্যিই নিরাপদ ?
দ্রুত ওজন কমানোর জন্য ডায়েট কি সত্যিই নিরাপদ ?
Embed widget