এক্সপ্লোর

Health Tips: নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা কেন জরুরি ? কতদিন অন্তর ?

Regular Health Check Up Importance: নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা কেন জরুরি ? কতদিন অন্তর এই স্বাস্থ্য পরীক্ষা করানো ভাল ?

কলকাতা: স্বাস্থ্য পরীক্ষার বিভিন্ন ক্যাম্প অনেকের এলাকায় মাঝে মাঝে হয়। কিছু ক্ষেত্রে বিনামূল্যে স্বাস্থ্য় পরীক্ষার ব্যবস্থা থাকে। আবার কিছু ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষা কিছু নির্দিষ্ট টাকার বিনিময়ে করাতে হয়। তবে নিজের গরজে আলাদা করে খুব কম মানুষই রেগুলার হেলথ চেক আপ অর্থাৎ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান। এর অন্যতম একটি কারণ হতে পারে ব্যস্ততা। আর কিছুক্ষেত্রে আর্থিক সমস্যা। কিন্তু স্বাস্থ্য় পরীক্ষা কি সত্যিই খুব খরচসাপেক্ষ। নাকি স্বাস্থ্য পরীক্ষা আদতে খরচ বাঁচায় ? স্বাস্থ্য পরীক্ষা কেন জরুরি আর কতদিন অন্তর এটি করানো উচিত ? এই বিষয়েই এবিপি লাইভের সঙ্গে বিশদে কথা বললেন সিএমআরআই হাসপাতালের ক্রিটিকাল কেয়ার মেডিসিনের চিকিৎসক অনির্বাণ চট্টোপাধ্যায়।

স্বাস্থ্য পরীক্ষা কেন জরুরি ?

চিকিৎসক অনির্বাণ চট্টোপাধ্যায়ের কথায়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করালে বড় জটিল রোগও আগে থেকে ধরা পড়ে। সাধারণভাবে আমরা অনেক রোগের উপসর্গই এড়িয়ে যাই। বড় কঠিন রোগের ক্ষেত্রেও উপসর্গগুলিকে সাধারণ উপসর্গ ভাবি। সেইমতো পরিচিত কিছু ওষুধ খেয়ে উপসর্গগুলি ধামাচাপা দেওয়া হয়। এতে রোগ কমে না। বরং আরও মারাত্মক আকার ধারণ করে। আর যখন শেষমেশ রোগটি ধরা পড়ে, তখন জটিল চিকিৎসার প্রয়োজন পড়ে। বড় আকারের চিকিৎসা না করলে রোগীকে সারিয়ে তোলা মুশকিল হয়ে পড়ে। তাই স্বাস্থ্য় পরীক্ষা সবসময় জরুরি। এতে আগে থেকে রোগ হচ্ছে কি না টের পাওয়া যায়।

স্বাস্থ্য পরীক্ষা কি খরচসাপেক্ষ ?

কোনও বড় কঠিন রোগ হলে তার জন্য নিয়মিত ওষুধ খেতে হয়। চেক আপে যেতে হয়। খুব পরিচিত এমন কিছু রোগগুলির মধ্যে রয়েছে প্রেশার, সুগার, কিডনির সমস্য়া, হাড়ের সমস্যা, জয়েন্টের ব্যথা, হার্টের সমস্যা, ব্রেন, পেট, লিভারের রোগ। এই রোগগুলির জন্য অনেক ক্ষেত্রে নিয়ম করে ওষুধ খেতে হয়। দিনের পর দিন তার যে বিপুল খরচ, সেই তুলনায় কিন্তু স্বাস্থ্য পরীক্ষার এককালীন খরচ কমই হয়। তাই আদতে স্বাস্থ্য পরীক্ষাই সাশ্রয়ী।

কতদিন অন্তর ?

চিকিৎসক অনির্বাণ চট্টোপাধ্যায় জানাচ্ছেন,

  • অন্তত এক বছর অন্তর স্বাস্থ্য পরীক্ষা করানো জরুরি। দুই বছরে একবার করেও করানো যায়।
  • পরিবারে কারও হার্টের সমস্যা, সুগার, প্রেশার থাকলে ৩০ বছর বয়সের পর থেকে সতর্ক হতে হবে। নিয়মিত পরীক্ষা করাতে হবে।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন - Skin Care: পুরুষদের কেন ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget