এক্সপ্লোর

Food Recipe: কচু নয়, কচুপাতার এই দুই পদ চেখে দেখেছেন ? রইল মজার রেসিপি

Kochu Patar Recipe: কচু তো খান, কচুপাতার পকোড়া আর চপ এবার চেখে দেখুন। একবার খেলে জিভে লেগে থাকবে এর স্বাদ।

কলকাতা: কচুর তরকারি থেকে কচু দিয়ে বানানো নানা পদ খেতে অনেকেই ভালবাসেন। কিন্তু কচুপাতা দিয়ে বানানো পদ চেখে দেখেছেন ? কচুর মতো কচুর পাতা বেশ উপাদেয়। এমনকি এটি দিয়ে বানানো নানা পদ খেতেও বেশ সুস্বাদু হয়। তেমনই একটি পদ হল কচুপাতার পকোড়া ও কচুপাতার চপ। গরম ভাতের সঙ্গে বা এমনি এমনি খেলে যার স্বাদ অতুলনীয় লাগবে। রইল এর রেসিপি।

কচুপাতার পকোড়ার রেসিপি

কচুপাতার পকোড়া বানানোর উপকরণ

৬-৭ টি দুধ কচু পাতা, এক চিমটে হলুদ গুঁড়ো, ১০০ গ্রাম বেসন, অর্ধেক চা চামচ জিরে গুঁড়ো, একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচোনো, এক চা চামচ রসুন ও আদা বাটা, এক চা চামচ  কাঁচালঙ্কা বাটা, স্বাদ মত নুন, পকোড়া ভাজার জন্য পরিমাণ মত সাদা তেল।

কচুপাতার পকোড়া বানানোর পদ্ধতি

  • প্রথমে বেসনে কিছুটা জল নিয়ে এক এক করে সব মশলা মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিন।
  • এবারে পাতাগুলি পরিষ্কার করে নিন। চাইলে আগুনে সেঁকে নিতে পারেন। এতে কোনও ভাইরাস ও ব্যাকটেরিয়া থাকলে তা নষ্ট হয়ে যাবে তাপে। এবার একটি পাতার পিছনদিকে বেসনের মিশ্রণের প্রলেপ লাগান।
  • এর উপর আরেকটি পাতা রেখে একইভাবে পাতার পিছনে ফের প্রলেপ দিন। এর পর আরেকটি পাতার পিছনেও একইভাবে মিশ্রণের প্রলেপ দিন।
  • এবারে সবকটি পাতা গোল করে রোলের মতো মুড়ে নিন। সুতো দিয়ে বেঁধে ভাপে বসিয়ে দিন। 
  • পাতাগুলি সিদ্ধ হয়ে এলে নামিয়ে নিতে হবে।
  • এবার রোল থেকে পিস পিস করে বেগুনের মতো কেটে নিন। উনুনে কিছুটা সাদা তেল গরম করে নিন।
  • তাতে গোল পিসগুলি এক এক করে ছেড়ে দিতে হবে। ধীরে ধীরে লাল হয়ে আসবে পকোড়ার গায়ের রং।
  • লাল হয়ে এলে তেল ছেঁকে তুলে নিতে হবে।

কচু পাতার চপের রেসিপি

কচু পাতার চপ বানানোর উপকরণ

৬-৭টা দুধ কচুর পাতা, অর্ধেক টেবিল চামচ কাঁচালঙ্কা বাটা,অর্ধেক কাপ বিস্কুট গুঁড়ো, ২টো ডিম, ২ কাপ বেসন, ১ টেবিল চামচ আদারসুন বাটা, ১ টা পাতিলেবুর রস,২-৩ কাপ তেল, স্বাদমতো নুন, পরিমাণমতো জল।

কচু পাতার চপ বানানোর পদ্ধতি

  • আগের মতোই একই পদ্ধতিতে বেসনের মিশ্রণ লাগিয়ে ভাঁপে বসিয়ে প্রথমে সিদ্ধ করে নিন। এবার সেটি নামিয়ে গোল গোল করে কেটে নিন।
  • অন্যদিকে একটি পাত্রে ডিম ফাটিয়ে তার মধ্যে প্রথমে এই গোল পিসগুলি চুবিয়ে নিতে হবে।
  • এর পর সেটিকে বিস্কুটের গুঁড়োতে ভাল করে মাখিয়ে নিয়ে ডুবো তেলে ছেড়ে দিন। 
  • এবারে কড়কড় করে ভেজে নিলেই তৈরি কচু পাতার চপ।

আরও পড়ুন - Food Recipe: ননস্টিক ফ্রাইপ্যানেই রাঁধুন তন্দুরি‌ তেলাপিয়া, রইল জিভে জল আনা রেসিপি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget