এক্সপ্লোর

Lemon Water Side Effects: ওজন কমাতে সকালে লেবু জল খান ? এই ক্ষতিকর দিকগুলি জানা আছে তো ?

Lemon Water Side Effects In Weight Loss: ওজন কমাতে অনেকেই সকালে লেবুর জল পান করেন। এই ক্ষতিকর দিকগুলি জানা থাকলে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।

Lemon Water Side Effects In Weight Loss: সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে লেবু জল। ওজন কমাতে এই জলের উপর ভরসা করেন অনেকে। কিন্তু লেবু জল কি সবার জন্য ভাল ? লেবুর জলে এমন কিছু উপাদান থাকে, যা শরীরের বিভিন্ন অঙ্গের জন্য ক্ষতিকর বলে প্রমাণিত হয়েছে নানা গবেষণায়। কী কী সেই ক্ষতিকর দিক ? দেখে নেওয়া যাক।

লেবু জলের অন্য ‘গুণ’

দাঁতের বিপদ -  সকালে উঠেই দাঁতের যত্নে মনোযোগী হন প্রায় সকলেই। আর তার ঠিক পরই লেবু জল খান ওজন কমাতে। এই লেবুর রস মেশানো হালকা গরম জল দাঁতের এনামেলের ক্ষতি করে। দাঁতের চকচকে ভাব চলে যাবে, তাতে আর কী এমন ক্ষতি ? এই ধারণা ভুল। কারণ এনামেল দাঁতকে সুরক্ষিত রাখে। এর অভাবে দাঁতের শিরশিরানি বেড়ে যায় বেশ কয়েকগুণ।

গ্যাস্ট্রিকের সমস্যা - সাধারণত অতিরিক্ত ফ্যাটজাতীয় খাবার খাওয়ার কারণেই ওজন বাড়তে থাকে তরতরিয়ে। এর ফলে গ্যাস্ট্রিকের সমস্যাও বাসা বাঁধে অনেকের পেটে। আর এই অবস্থায় ওজন কমাতে লেবুর জল খেলে কুপ্রভাব পড়তে পারে পেটে। লেবুর জল অ্যাসিডিক। পেটে অ্যাসিডিটির মাত্রা বাড়িয়ে দেয় এটি। ফলে অম্বল, চোঁয়া ঢেকুরের সমস্যা হতে পারে।

বুকজ্বালা ও গলাজ্বালা - অম্বল, চোঁয়া ঢেকুরের মতোই বুকজ্বালা ও গলা জ্বালা হতে পারে। কারণ অ্যাসিডের পরিমাণ পেটে বেড়ে যায়। খাদ্যনালি বেয়ে সেটি গলা পর্যন্ত উঠে আসে।

মাইগ্রেনের সমস্যা - একাধিক গবেষণায় দেখা গিয়েছে লেবুর জলের এই সমস্যার দিকটি। দেখা গিয়েছে লেবুর জল খাওয়ার পর মাইগ্রেনের সমস্যা বেড়ে যাচ্ছে অনেকটা। যাদের এই সমস্যা নেই, তাদের মধ্যে মাথা ব্যথার লক্ষণ দেখা যাচ্ছে।

সবটাই খারাপ নয় লেবু জলের

লেবু জলের বেশ কিছু ক্ষতিকর দিক রয়েছে। কিন্তু সবটাই যে খারাপ তা বলা ঠিক নয়। বরং কিছু ভাল দিকও রয়েছে। ওজন কমানো ছাড়াও আরও বেশ কিছু গুণ রয়েছে এই জলের।

  • লেবু জল কিডনি স্টোন গলিয়ে দেয়। কিডনি স্টোন অক্সালেট যৌগ জমে তৈরি হয়। এই যৌগটিকে গলিয়ে দেয় লেবু জল।
  • লেবু জল খেলে মেটাবলিজম বাড়ে। যাদের মেটাবলিজম লো, তাদের জন্য বেশ উপকারী এই পানীয়।
  • শরীর থেকে টক্সিন পদার্থ বার করে দেয় লেবুর রস। অর্থাৎ এক কথায় শরীরকে ডিটক্স করে লেবুর জল।

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Science News: মঙ্গলে 'পপকর্ন' ! কোথা থেকে এল, কারা রেখে গেল ?

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget