এক্সপ্লোর

Health News: পাতে নিরামিষ বেশি থাকলে বাড়বে গড় আয়ু, বলছে গবেষণা

Health News: কী ধরনের খাবার খেলে ভাল থাকবে শরীর, বাড়বে আয়ু? মূলত এই ভাবনাকে সামনে রেখেই শুরু হয়েছিল এই গবেষণা। 

নয়াদিল্লি: স্বাস্থ্য ভাল রাখতে সবচেয়ে বেশি প্রয়োজন ঠিকমতো খাবার। প্রতিদিনের ডায়েটের উপর নির্ভর করে ব্যক্তির স্বাস্থ্য। খাবারের মান ভাল হলে ভাল থাকে শরীরও। বিভিন্ন শারীরিক সমস্যা দূরে রাখতে ঠিক ডায়েটের উপরেই ভরসা করতে বলেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ঠিক একই কথা উঠে এলে গবেষণাতেও। স্বাস্থ্যকর খাবার খেলে বাড়তে বাড়তে পারে গড় আয়ুও। গবেষণাপত্র অনুযায়ী, প্রায় ১৩ বছর পর্যন্ত বেড়ে যেতে পারে গড় আয়ুকাল (life expectancy)।

নরওয়ের  University of Bergen-এর গবেষকদল এই গবেষণাটি করেছেন। PLOS Medicine-নামের একটি গবেষণাপত্রে প্রকাশিত হয়েছে গবেষণাটি। কী ধরনের খাবার খেলে ভাল থাকবে শরীর, বাড়বে আয়ু? মূলত এই ভাবনাকে সামনে রেখেই শুরু হয়েছিল এই গবেষণা। 

গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ স্টাডি (global burden of disease study) থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই গবেষণা হয়েছে। ডায়েট কেমন তার উপর নির্ভর করে আয়ুকাল কত হচ্ছে? এই বিষয়টিই খতিয়ে দেখা হয়েছে এই গবেষণায়।

মূলত তিন ধরনের ডায়েট প্ল্যানের উপর ভিত্তি করে গবেষণাটি হয়েছে। প্রথমটি হল অপটিম্য়াল ডায়েট (optimal diet). ডায়েটে বেশি পরিমাণে হোল গ্রেন, মাছ, ফল, সব্জি এবং কম পরিমাণে মাংস ও মিষ্টি পানীয় থাকলে সেটি অপটিম্য়াল ডায়েট। ওয়েস্টার্ন ডায়েট (western diet), এখানে প্রক্রিয়াজাত মাংস, রিফাইনড গ্রেন এবং চিনিযুক্ত পানীয় থাকে। আর এক ধরনের ডায়েট রাখা হয়েছে যা আগের দুটির মাঝামাঝি।

গবেষকদের দাবি, এটি দেখা গিয়েছে যে কুড়ি বছর বয়স থেকে যদি কোনও ব্যক্তি ওয়েস্টার্ন ডায়েট থেকে ক্রমশ অপটিম্যাল ডায়েটে চলে আসেন, তাহলে তাঁর গড় আয়ু অনেকটাই বেড়ে যায়। মহিলাদের ক্ষেত্রে প্রায় সাড়ে দশ বছর এবং পুরুষদের ক্ষেত্রে ১৩ বছর বাড়তে পারে আয়ুকাল (life expectancy)। প্রৌঢ়ত্বে পৌঁছে তারপর ডায়েট বদল করলেও বেড়ে যায় life expectancy।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন: ডায়াবেটিস নেই? তবুও নজর থাকুক ব্লাড সুগারে

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget