এক্সপ্লোর

Lip Care Tips: ঠোঁট ফাটার সমস্যা কমাতে শুধু ক্রিমের ব্যবহারই কি যথেষ্ট ? কোন কোন অভ্যাস ত্যাগ করলে কমবে ঠোঁট ফাটার সমস্যা ?

Winter Skin Care: অনেকে দাঁত দিয়ে ক্রমাগত ঠোঁটের চামড়া ছিঁড়তে থাকেন। কারও বদভ্যাস হাত দিয়েই ঠোঁটের চামড়া ছিঁড়ে ফেলা। কেউ বা ঠোঁট কামড়ে ফেলেন কিংবা ক্রমাগত জিভ দিয়ে চাটেন ঠোঁট। এগুলি ত্যাগ করতে হবে।

Lip Care Tips: শীতকালে ত্বক রুক্ষ-শুষ্ক হয়ে যাওয়ার প্রবণতা অনেকের ক্ষেত্রেই মারাত্মক ভাবে দেখা দেয়। তাঁদের ত্বক হয়তো এমনিতেও বেশ রুক্ষ এবং শুষ্ক প্রকৃতির। আর শীতের রুক্ষ-শুষ্ক আবহাওয়া ত্বক আরও শুকনো খসখসে করে তোলে। শীতের মরশুম শুরু হওয়ার অনেকদিন আগে থেকেই আরও একটা সমস্যা প্রায় সকলের ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। সেটি হল ঠোঁট ফাটার সময়। শীতের দিনে ঠোঁট মারাত্মক ভাবে রুক্ষ এবং শুষ্ক হয়ে যায়। তবে শুধু ক্রিম লাগিয়ে কিন্তু এই সমস্যার সমাধান সম্ভব নয়। আমরা নিজেদের অজান্তেই এমন অনেক কিছু করে থাকি যার কারণে বেশি ঠোঁট ফাটে। তাই দৈনন্দিন জীবনের এইসব বদভ্যাসও ত্যাগ করতে হবে। তাহলেই ঠোঁট থাকবে মসৃণ। বলা ভাল, অনেকের কিন্তু গরমের দিনেও ভীষণ ভাবে ঠোঁট ফাটার সমস্যা দেখা দেয়। তাই চলুন জেনে নেওয়া যাক কী কী কারণে ঠোঁট ফাটার সমস্যা দেখা যায় এবং ক্রিম লাগানোর পাশাপাশি আর কী কী করলে এই সমস্যার সমাধান সম্ভব হবে। 

  • শরীর ডিহাইড্রেটেড হয়ে গেলে ঠোঁট ফাটতে পারে। অর্থাৎ আমাদের জলের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কমে গেলে যে ঘাটতি তৈরি হয় তার কারণে সার্বিকভাবেই ত্বক রুক্ষ, শুষ্ক হয়ে যায়। ফলত ঠোঁটও মারাত্মক ভাবে রুক্ষ-শুষ্ক হয়ে ফেটে যেতে পারে। তাই শীতের দিনে জল খেতে ইচ্ছে করছে না বলে কম জল খাবেন না। শীতে যেহেতু আবহাওয়া আপাত ভাবে ঠান্ডা থাকে তাই সেভাবে পিপাসা পায় না এবং অনেকেরই স্বভাবিক তাপমাত্রার জলও বেশ ঠান্ডা থাকে বলে খেতে ইচ্ছে করে না। কিন্তু এমনটা করলে চলবে না। পরিমিত পরিমাণে জল খেতেই হবে। তাহলেই ঠোঁট ফাটার সমস্যা কমবে। 
  • অনেকে দাঁত দিয়ে ক্রমাগত ঠোঁটের চামড়া ছিঁড়তে থাকেন। কারও বদভ্যাস হাত দিয়েই ঠোঁটের চামড়া ছিঁড়ে ফেলা। শীতের দিনে যেহেতু ঠোঁটের ত্বক রুক্ষ, শুষ্ক হয়ে যায় তাই উপর থেকে পাতলা চামড়া আলগা হয়ে উঠে আসে। দাঁত হোক হাত, কোনও কিছু দিয়েই চামড়া ছিঁড়ে ফেলা উচিত নয়। এর ফলে ঠোঁট ফাটার সমস্যা তো আরও বাড়বেই, সেই সঙ্গে হতে পারে ইনফেকশন, ব্যথা, জ্বালা। অনেকে একটু নার্ভাস হলেই দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ফেলেন। কারও আবার বারংবার জিভ দিয়ে ঠোঁট চেটে নেওয়ার অভ্যাস থাকে। এই দুই অভ্যাসের কারণেও ঠোঁট ফাটার সমস্যা বাড়তে পারে। তাই সতর্ক থাকা জরুরি। 

আরও পড়ুন- কতক্ষণ ফোটালে ডিম সুসিদ্ধ হবে ? গ্যাসের আঁচ কেমন রাখা প্রয়োজন ? জলই বা কতটা দেবেন ? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget