এক্সপ্লোর

Bhai Phota 2021: ভাইফোঁটায় মিষ্টিমুখ হোক আপেলের রাবড়ি দিয়ে

এই বছর মিষ্টিমুখ করানো যাক একটু অন্য কায়দায়। অন্যান্যবারের মতো একই মিষ্টি খেয়ে খেয়ে একঘেয়েমি কাটাতে বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু আপেলের রাবড়ি। খেতেও সুস্বাদু আবার স্বাস্থ্যের কথাও চিন্তা করতে হবে না

কলকাতা: উত্সবের মরশুম চলছে। একে একে চলে গিয়েছে দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো, দীপাবলি। এবার আসার পালা ভাইফোঁটার (Bhai Phota 2021)। রাত পোহালেই ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার উত্সব শুরু হয়ে যাবে। চলতি বছর চলছে করোনা পরিস্থিতিও। তারই মাঝে স্বাস্থ্যের খেয়াল রেখেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। এই বছর মিষ্টিমুখ করানো যাক একটু অন্য কায়দায়। অন্যান্যবারের মতো একই মিষ্টি খেয়ে খেয়ে একঘেয়েমি কাটাতে বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু আপেলের রাবড়ি। খেতেও সুস্বাদু। আবার স্বাস্থ্যের কথাও চিন্তা করতে হবে না।

কী কী উপকরণ লাগবে - 
১. আপেল ৩টি
২. দুই ১ লিটার
৩. চিনি ৪ চামচ
৪. এলাচগুঁড়ো অর্ধেক চামচ
৫. আমন্ড বাদাম ৮টি
৬. পেস্তা ৮ থেকে ১০টি

কীভাবে তৈরি করবেন আপেলের রাবড়ি-
প্রথমে একটি বড় পাত্রে দুধ ফুটিয়ে ঘন হতে দিন। যতক্ষণ না দুধ ফুটে অর্ধেক হচ্ছে, ততক্ষণ ঘন হতে দিন। দুধ ঘন হয়ে অর্ধেক হয়ে গেলে তাতে চিনি দিয়ে নাড়াচাড়া করতে থাকুন। অবশ্যই হালকা আঁচে রান্না করবেন, যাতে পুড়ে না যায়। এবার আঁচ কমিয়ে আপেল কেটে নিন। আপেলের খোসা ফেলে দিতে হবে। মিক্সিতে আপেল বেটেও নিতে পারেন। এবার বেটে রাখা আপেল দুধের মধ্যে দিয়ে ফুটতে দিন। ৩ থেকে ৪ মিনিট রান্না করার পর দুধে এলাচগুঁড়ো, আমন্ড বাদাম এবং পেস্ট দিয়ে দিতে হবে। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে একটি পাত্রে ঢেলে রাখুন। উপর থেকে আপেলের কুঁচি ছড়িয়ে পরিবেশন করুন আপেলের রাবড়ি।

আপেলের রাবড়ি পরিবেশ করার আগে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে ভুলবেন না। রাবড়ি ফ্রিজে থাকার পর ঠান্ডা হলে তা আরও উপাদেয় হবে। পরিবেশনের সময়ে উপর থেকে কয়েকটা গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে দিতে পারেন। দেখতে সুন্দর লাগবে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যের দিকেও নজর রাখা হল আবার মিষ্টিমুখও করানো হল।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget