এক্সপ্লোর

Mayapur Tourism: কৃষ্ণভক্তিতে শান্তির খোঁজ! সংকীর্ত্তণে বিভোর হতে চলুন মায়াপুর

Nadia Tour Tips: শ্রীচৈতন্যদেব আর কৃষ্ণভক্তির টানে বিশ্বের নানা দেশ থেকে এখানে ভিড় জমান কৃষ্ণভক্তরা।

কলকাতা: সারাদিনের কর্মব্যস্ততায় হাঁফ ধরে যায়। সেই হাঁফ থেকে বাঁচতে ভরসা ছুটির দিন। কাছেপিঠে ইতিউতি ঘুরে বুক ভরে অক্সিজেন নেওয়া যায় এই দিনেই। এই সপ্তাহে তাই চলে গিয়েছিলাম নদিয়ার মায়াপুরে। বাংলার কোলে নদীর পাড়ে থাকা শান্তির জায়গা এই মায়াপুর।

একদিকে বয়ে যাচ্ছে ভাগীরথী আর অন্যদিকে জলঙ্গি। এই দুটি যেখানে এসে মিলেছে তারই পাড়ে এই মায়াপুর। শ্রীচৈতন্যদেব আর কৃষ্ণভক্তির টানে বিশ্বের নানা দেশ থেকে এখানে ভিড় জমান কৃষ্ণভক্তরা। হরিনাম সংকীর্ত্তণে মাতোয়ারা হল সকলেই। সকলের জন্য়ই মন্দির খোলা। ইচ্ছেমতো এককোণে বসে শুনতে পারেন সংকীর্ত্তণ। কলকাতা থেকে খুব কাছেই রয়েছে মায়াপুর শ্রীধাম। সকালে গিয়ে বিকেলেই ফিরে আসতে পারেন। তবে আমি বলব যদি সম্ভব হয় মায়াপুরে একটা দিন থাকুন। তাহলে আরও ভালভাবে সময় কাটাতে পারবেন।

কৃষ্ণনাম সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্যই কাজ করে ইসকন। ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য এ সি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। তাঁর তৈরি এই সংস্থা সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে কৃষ্ণনামের মাহাত্ম্য। তার টানেই ইউরোপ,আমেরিকা, আফ্রিকা থেকে বহু ভক্তের নিত্য আসা-যাওয়া লেগেই থাকে। মায়াপুর ইসকনে দর্শনার্থীদের অন্যতম পছন্দের বিষয় হল ভোগ। তবে ভোগের জন্য আপনাকে সকাল সকালই কুপন কেটে নিতে হবে। আগে ওখানে পৌঁছে আগেই দুপুরে খাওয়ার জন্য কুপনটি কেটে নেবেন। সেটা আপনারা বিভিন্ন কাউন্টার থেকে সংগ্রহ করতে পারেন যেমন গীতা ভবন,নামহট্ট ভবন,গদা ভবন। 

কী কী দেখবেন এখানে?
চন্দ্রোদয় মন্দির,গোশালা,একাধিক ভবন রয়েছে এখানে, প্রভুপাদের কর্মক্ষেত্র, কাছেই নবদ্বীপে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ও কর্মক্ষেত্র, এশিয়ার বৃহত্তম মন্দির তৈরি হচ্ছে এখানে। এছাড়াও রয়েছে জলঙ্গি নদী। নৌকা বিহার করতে পারেন। স্টিমারে করে নদী পেরিয়ে নবদ্বীপ ধাম দর্শনত করতে পারেন।

কী ভাবে যাবেন?
কলকাতা থেকে ট্রেনে যেতে হলে দুইভাবে যাওয়া যায়। হাওড়া থেকে কাটোয়া লাইনের ট্রেনে নবদ্বীপ গিয়ে সেখান থেকে স্টিমারে চেপে মায়াপুর যাওয়া যায়। নয়তো শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনে প্রথমে কৃষ্ণনগর যান, সেখান থেকে অটো নিয়ে স্বরূপগঞ্জ-এর ঘাটে পৌঁছবেন। সেখান থেকে পেরোলেই ওপারে মায়াপুর| ট্রেন ভাড়া ২০ টাকা আর অটো ভাড়া ৩০ টাকা| 

বাসে করেও যাওয়া যায় মায়াপুর। সেক্ষেত্রে বারাসাত বা কলকাতার ধর্মতলা থেকে ১২ নম্বর জাতীয় সড়ক ধরে সোজা কৃষ্ণনগর অথবা কাটোয়া-নবদ্বীপ হয়েও মায়াপুর যাওয়া যায়। যদিও ট্রেন রুট বেশি সহজ এবং আরামপ্রদ। 

রাতে থাকবেন কোথায়?
রাতে থাকার জন্য মায়াপুরে অনেক জায়গা রয়েছে। ওখানে একাধাকি হোটেল এবং গেস্ট হাউস রয়েছে। তবে আমার মতে মূল মন্দিরের ভিতরে অনেকগুলি ভবন আছে সেখানে কোনওটাতে থাকতে পারেন। বড়সড় গ্রুপ থাকলে ওই ঘর ভাড়া নিলে বেশ সাশ্রয়ী হয়। তবে সিঙ্গল ঘর পাওয়াটা বেশ কঠিন হতে পারে।

সান্ধ্যকালীন নামকীর্ত্তণ ও আরতি দেখার জন্য এবং অনুভব করার জন্য অবশ্যই এখানে একরাত থাকা প্রয়োজন। পাশাপাশি এমন চমৎকার গঙ্গা অববাহিকা দেখার সুযোগও হাতছাড়া করবেন না। আপনি আস্তিক হোন না নাস্তিক, এই জায়গার প্রশান্তি এবং নান্দনিকতা আপনার ভাল লাগতে বাধ্য। একবার এলে বার বার আসতে চাইবেন এই মায়াপুরে। 

আরও পড়ুন :  বিঠোভেনের শহর, রামধনু রং, ঘুমের ওপারে নতুন দেশ...

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ED Raid News: আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়
West Bengal Live Updates: স্বীকৃতি পেতে চলেছে NCPI, সর্বদল বৈঠকে আমন্ত্রণ, ওয়াকআউট করল বিরোধী দলগুলি
স্বীকৃতি পেতে চলেছে NCPI, সর্বদল বৈঠকে আমন্ত্রণ, ওয়াকআউট করল বিরোধী দলগুলি
BJP News: বিজেপি নেতা-কর্মীরা 'তৃণমূলের থেকে বড় গুণ্ডা হওয়ার চেষ্টা করছে', অভিযোগ পাণ্ডবেশ্বরের বিধায়কের, 'দেখো আমি বাড়ছি মামি', কটাক্ষ কুণালের
বিজেপি নেতা-কর্মীরা 'তৃণমূলের থেকে বড় গুণ্ডা হওয়ার চেষ্টা করছে', অভিযোগ পাণ্ডবেশ্বরের বিধায়কের, 'দেখো আমি বাড়ছি মামি', কটাক্ষ কুণালের

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget