এক্সপ্লোর

MPOX Cases : সারা গায়ে ফোস্কা, গায়ে অসহ্য ব্যথা, হাজার-হাজার মানুষকে কাবু করছে MPOX, ছড়াচ্ছে ত্রাস

MPOX Cases In Uganda : মানুষের থেকে মানুষের শরীরে ছেয়ে যেতে সময় নিচ্ছে না এম পক্স। কয়েক মাসের মধ্যে কঙ্গোয় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪ হাজার। 

 

সারা শরীরে অসহ্য ব্যথা । জ্বরে গা পুড়ে যায়। গা ভরা ফোস্কা। গাঁটে গাঁটে  যন্ত্রণা। সেই সঙ্গে গলা ব্যথা, নাক দিয়ে জল পড়া, কাশি তো আছেই। ধীরে ধীরে সারা গা গুটি গুটি ফোস্কায় ভরে যাওয়া। ক্লান্তিতে নেতিয়ে পড়া। হু হু করে ছড়াচ্ছে এমপক্স। ২০২৪ সাল থেকেই চোখ রাঙাচ্ছে এই রোগ। মাস আটেক আগে আফ্রিকার উগান্ডায় এক সঙ্গে কয়েক শো মানুষ আক্রান্ত হয়। প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল পশুর থেকে মানুষের এই সংক্রমণ হয়। কিন্তু না। মানুষের থেকে মানুষের শরীরে ছেয়ে যেতে সময় নিচ্ছে না এম পক্স। কয়েক মাসের মধ্যে দেশে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪ হাজার। 

সঙ্কটে আফ্রিকার উগান্ডা। স্বাস্থ্য মন্ত্রক মঙ্গলবার জানিয়েছে, আট মাস আগে পূর্ব আফ্রিকার উগান্ডায় প্রাদুর্ভাশুরু হয়। তখনই গবেষকরা নিশ্চিত করেন, এই অসুখ এমপক্স। বেশ সংক্রামক এই অসুখও চিকিৎসা না হলে বিপজ্জনকও। 

উগান্ডায় স্বীকৃত ল্যাবরেটরি থেকে নিশ্চিত করা হয়েছে, সে দেশে  এমপক্সে আক্রান্তের সংখ্যা ৪,৩৪২ এ পৌঁছেছে। মারা গিয়েছেন ৩১ জন।  গত ২৪ ঘন্টায় মোট ২৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। ২০২৪ সালের আগস্ট মাসেই, WHO mpox কে আন্তর্জাতিক উদ্বেগের একটি জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করে। সেই সঙ্গে জানায়, নিশ্চিন্ত থাকার সময় নয়, কারণ রোগটি দেশ ছাড়িয়ে অন্যদেশেও ছড়াতে পারে।  

এই ভাইরাসের প্রাদুর্ভাব মূলত রাজধানী কাম্পালায় । মন্ত্রক জানিয়েছে, হু-এর সাহায্য নিয়ে ভাইরাসের বিস্তার আটকাতে যা করার প্রশাসন করছে। পরামর্শ নেওয়া হচ্ছে অন্যান্য আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থারও। WHO-এর মতে, mpox একটি সংক্রামক রোগ । গুটি বসন্ত শ্রেণির এই সংক্রমণে যে ফুসকুড়িগুলি সারা গায়ে ছেয়ে যায়, সেগুলো প্রচণ্ড যন্ত্রণাদায়ক। এছাড়া লিম্ফ নোডগুলো ফুলে যায়। জ্বর, মাথাব্যথা, পেশীর ব্যথা, পিঠে ব্যথা তো আছেই। তবে আশার কথা একটাই এ রোগে মারা যাওয়ার আশঙ্কা কম। 

এমপক্স এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়ে। এমপক্স আক্রান্ত ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ সংস্পর্শে এলে, সংক্রমণ অবশ্যম্ভাবী। এছাড়া শ্বাসপ্রশ্বাস, থুতু থেকেও ছড়ায়।  আক্রান্তের কাছাকাছি  এসে কথা বলা বা শ্বাস নেওয়া থেকে সংক্রমিত হয়ে পড়েন মানুষ। 

এমপক্সের লক্ষণ ও উপসর্গগুলো সাধারণত  সংক্রমণের এক সপ্তাহের মধ্যে দেখা যায়।  তবে ২১ দিন পরেও শুরু হওয়া সম্ভব।  লক্ষণগুলি সাধারণত ২-৪ সপ্তাহ স্থায়ী হয় । তবে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তির ক্ষেত্রে এটি দীর্ঘস্থায়ী হতে পারে। 

ফ্রিকার বৃষ্টিপ্রধান ক্রান্তীয় বনাঞ্চলের প্রত্যন্ত গ্রামীণ এলাকায় এ ভাইরাসের বেশি  বাড়ূবাড়ন্ত দেখা যায।  এমপক্সে এসব অঞ্চলে প্রতিবছর কয়েক হাজার মানুষ আক্রান্ত হন। মারাও যান বহু।  বিশেষ করে ১৫ বছরের নিচের বয়সী শিশু–কিশোরেরা এতে বেশি আক্রান্ত হন বলে জানা গিয়েছে।  

২০২২ সালের জুলাইয়ে এমপক্সের মৃদু ক্লেড ২ ধরন প্রায় ১০০টি দেশে ছড়িয়ে পড়েছিল। এর মধ্যে ছিল এশিয়া ও ইউরোপের কিছু দেশও।  টিকা দেওয়ার মাধ্যমে নিয়ন্ত্রণে আনা হয় ওই সংক্রমণ।

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget