এক্সপ্লোর

Pantua Recipe: বাড়িতেই বানিয়ে ফেলুন এই জিভে জল আনা পান্তুয়া ! লাগবে সামান্য কিছু উপকরণ

Pantua Easy Delicious Recipe: বাড়িতেই বানিয়ে ফেলা যায় পান্তুয়া। কীভাবে বানাবেন জেনে নিন।

কলকাতা: মিষ্টির মধ্যে পান্তুয়া অনেকেরই পছন্দের তালিকায় রয়েছে। নরম তুলতুলে পান্তুয়া খেতে কার না ভাল লাগে। তবে গোলাপজামের থেকে অনেকটাই আলাদা বাঙালির এই প্রিয় মিষ্টি। বাড়িতেই খুব সহজে এটি তৈরি করে ফেলা যায়। জেনে নেওয়া যাক কীভাবে বানাবেন এই জিভে জল আনা পদ।

কী কী লাগবে? ১৫০ গ্রাম ছানা, দুই টেবিল চামচ ময়দা, ১০০ গ্রাম খোয়া ক্ষীর, চার-পাঁচটি এলাচের দানা, এক টেবিল চামচ সুজি, এক চিমটে বেকিং সোডা, এক টেবিল চামচ ঘি, দুই কাপ জল, দুই কাপ চিনি, দেড় কাপ তেল।

কীভাবে রাঁধবেন? 

  • প্রথমে একটি থালার উপর ছানা হাত দিয়ে খুব ভাল করে মেখে নরম করে নিতে হবে। ছানর মধ্যে যাতে কোনও দলা না থাকে লক্ষ রাখুন। এর পর খোয়া ক্ষীর একইভাবে নরম করে নিতে হবে‌। 
  • দোকানের খোয়া ক্ষীরে একটু দলা ভাব থাকে‌‌। সেটি হাত দিয়ে পিষে নিতে হবে। এবার ছানা ও ক্ষীর একসঙ্গে মিশিয়ে নিতে হবে। 
  • এর কিছুক্ষণ পর ভিজিয়ে রাখা এক টেবিল চামচ সুজি এতে মিশিয়ে নিন‌। 
  • এবার এক টেবিল চামচ ময়দা দিয়ে এটি মাখতে থাকুন। মিশ্রণটি ঠিকমতো মাখা হয়ে এলে এতে এক টেবিল চামচ ঘি দিয়ে দিন। এবার আবার মিশ্রণটি ভাল করে মেখে নিন দু-এক মিনিট। 
  • এই মিশ্রণে এবার এক চিমটে বেকিং সোডা মিশিয়ে দিন। দু-তিন মিনিট পর মিশ্রণটি মাখা হয়ে এলে ছোট ছোট বলের আকার গড়ে নিন‌। 
  • এবার একটি কড়াইতে সমান পরিমাণ জল ও চিনি দিয়ে চিনির রস বানিয়ে নিতে হবে। জল দিয়ে মাঝারি  আঁচে ফোটানোর সময় তাতে এলাচ দিতে পারে‌ন। এতে সিরাপে একটা ফ্লেভার আসবে।
  • এবার আরেকটি কড়াইয়ে মাঝারি আঁচে সাদা তেল গরম করে নিন। এতে প্রথমে একটি ছানার বল ছেড়ে দেখুন ফেটে যাচ্ছে কি না‌। যদি ফেটে যায়, তাহলে বলগুলি আরেকটু ময়দা দিয়ে মাখতে হবে। না ফাটলে অন্য বলগুলি একে একে তেলে ছেড়ে দিন। 
  • কিছুক্ষণ পর বলগুলি হালকা সোনালি হতে শুরু করবে। বলগুলি গোল্ডেন ব্রাউন হয়ে এলে তেল থেকে তুলে সরাসরি চিনির রসে দিন। চিনির রসে মাঝারি আঁচে রাখুন বলগুলি‌। 
  • চিনির রস ফুটে এলে ২-৩ মিনিট এভাবেই রাখুন। এর পর আঁচ নিভিয়ে টানা ৬০ মিনিট থেকে ১২০ মিনিট ওভেনে ঢাকা দিয়ে রাখুন। মিষ্টিতে রস ঢোকার জন্য এই সময়টা দিতেই হবে।
  • বলগুলি যত চিনির রস শুষবে, ততই নরম হবে। আর স্ট্যান্ডিং টাইম হয়ে গেলেই তৈরি গরম গরম পান্তুয়া।  

যা মনে রাখা জরুরি: 

  • খুব বেশি সোডা দেওয়া যাবে না। এতে মণ্ড ভেঙে যেতে পারে। 
  • সেই খোয়া ক্ষীর কেনার সময় তাতে চিনি থাকলে চলবে না। চিনিযুক্ত খোয়া ক্ষীর দিলে মিষ্টির মণ্ড ভেঙে যায়।
  • তেল থেকে সরাসরি চিনির রসে দিতে হবে মিষ্টি বলগুলি। না হলে এগুলি চুপসে যেতে পারে।‌ 

আরও পড়ুন - Rock Salt Benefits: হজমের গণ্ডগোল ভুলে যাবেন ! রূপেগুণে এই লবণ সবার চেয়ে আলাদা

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget