এক্সপ্লোর

Pre Winter Skin Care Tips: শীত পড়ার আগের সময়েই ত্বকের যত্ন সবচেয়ে বেশি প্রয়োজন, বাড়িতেই কীভাবে খেয়াল রাখবেন?

Skin Care: যাই করুন না কেন, ক্রিম এবং ময়শ্চারাইজারের ব্যবহার করা খুবই জরুরি। শীত পড়ার আগের এই সময়টায় ত্বকের সঠিক ভাবে যত্ন নেওয়া ভীষণ ভাবে জরুরি।

শীতের মরশুম এখনও পুরোপুরি আসেনি। তবে আবহাওয়া ইতিমধ্যেই যথেষ্ট রুক্ষ এবং শুষ্ক হয়ে গিয়েছে। তার ফলে টান ধরছে ত্বকে। শীত পড়ার আগের এই সময়টায় ত্বকের সঠিক ভাবে যত্ন নেওয়া ভীষণ ভাবে জরুরি। তার জন্য সহজ কয়েকটি নিয়ম দৈনন্দিন জীবনের কাজের ফাঁকে মেনে চললেই হবে। তাহলে উপকার পাবেন আপনি। 

শীত পড়ার আগে থেকে কীভাবে ত্বকের পরিচর্যা করলে রুক্ষ-শুষ্ক ভাব এড়িয়ে চলা যাবে, ত্বক মোলায়েম এবং উজ্জ্বল থাকবে 

  • শীতের মরশুম আসার আগে থেকেই ত্বকের যত্ন নেওয়া শুরু করা উচিত। কীভাবে ত্বকের পরিচর্যা করলে শীতের মরশুমেও ত্বক উজ্জ্বল ও মোলায়েম থাকবে? এখন থেকেই নিয়মিত ত্বকে ময়শ্চারাইজার ব্যবহার করা শুরু করুন। বিশেষ করে রাতে শোওয়ার আগে এবং স্নানের পর ক্রিম ব্যবহার করতে হবে ত্বকে। আপনার ত্বকের ধরন অনুসারে ক্রিম, ময়শ্চারাইজার বেছে নিন। 
  • নিয়মিত ত্বকে সিরাম ব্যবহার করতে পারেন। এর মাধ্যমে ত্বক হাইড্রেটেড এবং মোলায়েম থাকবে। সিরাম ত্বকের উজ্জ্বল ভাবও ধরে রাখতে সাহায্য করে। ত্বকের গঠন মজবুত করে। 
  • দু'বেলা ভালভাবে ত্বক পরিষ্কার করতে হবে। তারপর ক্রিম কিংবা ময়শ্চারাজার ব্যবহার করাও জরুরি। বাড়িতে মুখ পরিষ্কারের জন্য ক্লেনজার হিসেবে ব্যবহার করতে পারেন কাঁচা দুধ কিংবা দুধের সর। একসঙ্গেই ফেস ওয়াশ এবং ফেস স্ক্রাবের কাজ করবে এই দুই উপকরণ। 
  • মাঝে মাঝে, সপ্তাহে ১-২ বার স্ক্রাব করুন মুখে। ডেড স্কিন সেল ঝরে গিয়ে জেল্লা বাড়বে ত্বকের। বাড়িতেই তৈরি করে নিতে পারবেন স্ক্রাবের প্যাক। এক্ষেত্রে হলুদ, মধু, অলিভ অয়েল, দুধের সর এসব ব্যবহার করা যেতে পারে। 
  • শীতের আগে থেকে বডি লোশন কিংবা ময়শ্চারাইজারও ব্যবহার করতে হবে। এর ফলে হাত-পায়ের ত্বক আর্দ্র থাকবে। শুধুমাত্র মুখে কিংবা গলায় ক্রিম, ময়শ্চারাইজার মাখলেই চলবে না। গায়ে, হাতে, পায়েও মাখতে হবে। 
  • শীতের আবহাওয়া যেহেতু রুক্ষ, তাই তার আগে থেকে ত্বক আলাদা করে শুষ্ক হতে দেওয়া যাবে না। আগে ভাগেই পরিচর্যা শুরু করতে হবে। তবে যাই করুন না কেন, ক্রিম এবং ময়শ্চারাইজারের ব্যবহার করা খুবই জরুরি।                       

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

সেরা শিরোনাম

Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে

ভিডিও

Arnab Cyclone News | দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস
Haldiram Raid | ভিআইপি রোডের ওপর হলদিরাম প্রভুজির রেস্টুরেন্টে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের
Cyclone Arnab News | ঘূর্ণিঝড় থেকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত 'অর্ণব'
Haldiram Raid: রেস্টুরেন্টের ভিতরে খাবার তৈরির জায়গা অপরিচ্ছন্ন, অভিযান খাদ্য সুরক্ষা দফতরের
TMC News: পুরভোটের আগে কুণাল ঘোষ-সন্দীপন সাহার দীর্ঘ কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Embed widget