এক্সপ্লোর

Prediabetes: ডায়াবেটিসের আগে আসে প্রিডায়াবেটিস, কীভাবে বুঝবেন, কী করবেন ?

Prediabetes management: ডায়াবেটিসের আগেই শরীরে হাজির হয় প্রিডায়াবেটিস। কীভাবে বুঝবেন এটি ?

কলকাতা: হুট বলতেই ছুটের মতো সুগার এসে হাজির হয় না। বরং এই সমস্যা অনেক আগেই আসার খবর দিয়ে রাখে। বেশ কয়েকটি লক্ষণ আগে থেকেই দেখা যায়। প্রিডায়াবেটিস আদতে তাই। এটি ডায়াবেটিসের আগের পর্যায়। এই পর্যায়ে সুগার সাধারণের থেকে বেশি থাকে। কিন্তু খুব বেশি থাকে না। টাইপ ২ ডায়াবেটিস বলার মতো থাকে না সুগার। তাই এই অবস্থায় কিছু অভ্যাস বদলালেই সুগার এড়ানো সম্ভব।

প্রিডায়াবেটিস আদতে কী ?

প্রিডায়াবেটিস ডায়াবেটিস বা সুগার হওয়ার আগের অবস্থা। এই অবস্থায় সুগার সাধারণ মাত্রার থেকে বেশি থাকে। কিন্তু টাইপ ২ ডায়াবিটিস মাত্রার থেকে কম থাকে। একবার ডায়াবেটিস হয়ে গেলে নিয়মিত অনুশাসন মেনে চলতে হয়। তা না হলেই মাথা চাড়া দেয় সুগার। কিন্তু প্রিডায়াবেটিসে সেই ভয় নেই। কারণ মনোবল ও ইচ্ছে থাকলে এই অবস্থা থেকে ফিরে আসা সম্ভব।

প্রিডায়াবেটিস রেঞ্জ (Prediabetes Range)

চিকিৎসাবিজ্ঞানে প্রিডায়াবেটিসকে একটি রেঞ্জ দিয়ে নির্ধারণ করা হয়। সুগার মাত্রা মাপার একক গ্লাইকেটেড হিমোগ্লোবিন বা HbA1C। সুগার মাত্রা ১ থেকে ৫.৭-এর মধ্যে থাকলে তা সাধারণ। ৫.৭ থেকে ৬.৫-এর মধ্যে সুগার থাকলে তা প্রিডায়াবেটিসের লক্ষণ। ৬.৫ এর বেশি বাড়লে তা সুগার বা ডায়াবেটিসের লক্ষণ। এই সময় ডায়াবেটিস সামাল দিতে চিকিৎসকের পরামর্শ নিতে হয়। প্রয়োজনে ওষুধ খেতে হয়।

প্রিডায়াবেটিস কমানোর উপায় (Lifestyle Changes For Prediabetes)

জীবনযাপনে কিছু বদল আনলে এই সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। প্রিডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে খাওয়াদাওয়া নিয়ন্ত্রণে রাখা জরুরি। পাশাপাশি রুটিন মেনে চলাও প্রয়োজনীয়।

  • বেশি পরিমাণে শাকসবজি - পাতে বেশি পরিমাণে শাকসবজি রাখতে হবে। এতে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বেশি থাকে। ফাইবার প্রদাহজনিত রোগ ঠেকায়। এই তালিকাতেই রয়েছে ডায়াবেটিস। ফাইবার ইনসুলিনের কার্যক্ষমতা বাড়ায়।অন্যদিকে অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের টক্সিন সাফ করে।
  • কার্বোহাইড্রেট কম - কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম খেতে হবে। ভাত, রুটির পরিমাণ কমাতে হবে। রোজকার ক্যালোরি ইনটেক সীমিত রাখতে হবে।
  • সময়মাফিক খাওয়াদাওয়া - ডায়াবেটিসের একটি বড় কারণ অসময়ে খাওয়াদাওয়া। আসলে এটি মেটাবলিক ডিজিজ। অর্থাৎ শরীরের নিজস্ব মেটাবলিজমে সমস্যা হলে ডায়াবেটিস দেখা দেয়। তাই শরীরের বায়োক্লক মেনে খাবার খেতে হবে।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - ঘরে বসে কাজ করে কোমর-পিঠে ব্যথা ? ৪ ব্যায়ামই মুশকিল আসান

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget