এক্সপ্লোর

Real or Fake Butter: মাখনের বদলে অন্য কিছু খাচ্ছেন না তো ? বুঝবেন কীভাবে ?

Butter Purity Test: মাখন ভাতের সঙ্গে কার না ভাল লাগে। অনেকেই রান্নায় এটি দেন।কিন্তু সেটা কি আদৌ মাখন ?

কলকাতা: পাতে গরম ভাতের সঙ্গে একটুকরো মাখন দিয়েছে। কিন্তু সেই মাখন মেখে খেতে গিয়েই জিভ অন্যকিছু বলল। বলল -  যা খাচ্ছ, তা ঠিক মাখন নয়। বলা স্বাভাবিক, কারণ ভেজাল। প্রায় সবেতেই ভেজাল যখন, মাখনই বা বাদ যায় কেন ? ফলে সেই স্বাদ যে পাবেন না, সেটাই স্বাভাবিক। তাহলে কী করবেন ? বাজার থেকে কেনার সময়ই দেখে কিনতে হবে। তাহলে আর ভয় নেই। বাজার থেকে কেনা মাখন পরখ করার বেশ কিছু উপায় রয়েছে। সেগুলি জেনে রাখলেই আর চিন্তা নেই।

১. আয়োডিন দ্রবণের পরীক্ষা - মাখনে অনেক সময় স্টার্চ মেশানো হয়। তাই কিছুটা মাখন নিয়ে তাতে আয়োডিন দ্রবণ মিশিয়ে দিন। দ্রবণের রং নীল হলে মাখন আসল নয়। এতে স্টার্চ ভেজাল মেশানো হয়েছে। এটি এফএসএসএসআই-এর স্বীকৃত পরীক্ষা।

২. মিউরিয়েটিক অ্যাসিড পরীক্ষা - মাখনের মধ্যে অনেক সময় হাইড্রোজেনেটড তেল মেশানো হয়। এছাড়াও, অন্যজাতের কিছু তেলও মেশানো হয়ে থাকে। এই তেল শনাক্ত করা যায় হাইড্রোক্লোরিক বা মিউরিয়েটিক অ্যাসিড দিয়ে। একটি কাচের সরু পাত্রে কিছুটা মাখন নিন। এতে কিছুটা এইচসিএল দিন। এর পর এক চিমটে চিনি দিয়ে নাড়িয়ে নিন মিশ্রণটি। মিশ্রণটি গোলাপি বা লাল হয়ে গেলে ওতে ভেজাল রয়েছে। নয়তো খাঁটি মাখন।

৩. কড়াইতে নিয়ে পরীক্ষা - সবচেয়ে সহজ পরীক্ষা। একটি কড়াই মাঝারি আঁচে উষ্ণ করে নিন। এবার এতে কিছুটা মাখন দিয়ে দিন। মাখন সঙ্গে সঙ্গে গলে খয়েরি হয়ে গেলে সেটি খাঁটি। আর তা না হলে ভেজাল রয়েছে তাতে। মাখন সাধারণ উষ্ণতাতেই গলে যায়। কিন্তু ভেজাল থাকলে ত সহজে গলতে চায় না।

৪. হাতে নিয়ে পরীক্ষা - ঘরোয়া উষ্ণতায় মাখন গলতে শুরু করে। খুব বেশি সময় নেয় না। তাই হাতে নিয়েও পরীক্ষা করতে পারেন। বিশুদ্ধ মাখন দ্রুত গলে যায়। ভেজাল থাকলে কিন্তু তা হবে না। 

৫. নারকেল তেলের পরীক্ষা - এর জন্য প্রথমে এক টুকরো মাখন নিন। এবার একটি কাঁচের পাত্রে নারকেল তেল নিয়ে তাতে মাখনের কিউব নিতে হবে। ডবল বয়েলার পদ্ধতিতে গোটা মিশ্রণটি গলিয়ে ফেলতে হবে। এবার এই অবস্থায় এটি ফ্রিজে রেখে দিন। ঠান্ডা হয়ে যাওয়ার পর সেখানে দুটি স্তর তৈরি হলে বুঝতে হবে মাখনে ভেজাল রয়েছে।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Real vs Fake Paneer: ভেজাল পনির কিনে ঠকার দিন শেষ ! ৫ টিপস মনে রাখলেই খাঁটির স্বাদ পাবেন

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Woman Infected with Parasites: তরুণীর মস্তিষ্কে পরজীবীর বাসা, একটি বা দু’টি নয়, ৩৮টি, ভারতে বেড়াতে এসেই কি সংক্রমণ?
তরুণীর মস্তিষ্কে পরজীবীর বাসা, একটি বা দু’টি নয়, ৩৮টি, ভারতে বেড়াতে এসেই কি সংক্রমণ?
মুখ বদলে দিতে পারে মেকআপ! কী এই প্রস্থেটিক মেকআপ, কেন এখন এত জনপ্রিয়?
মুখ বদলে দিতে পারে মেকআপ! কী এই প্রস্থেটিক মেকআপ, কেন এখন এত জনপ্রিয়?
Infertility in Women: সন্তানধারণে অসফল, বিফল IVF-ও, সিমেন অ্যালার্জিও কারণ হতে পারে বন্ধ্য়াত্বের!
সন্তানধারণে অসফল, বিফল IVF-ও, সিমেন অ্যালার্জিও কারণ হতে পারে বন্ধ্য়াত্বের!
Yoga Day : শরীরে ক্লান্তি? আত্মবিশ্বাসের অভাব? সব সমস্যার সমাধান এই ১২টি যোগাসনে ! জানুন সূর্য নমস্কারের উপকারিতা
শরীরে ক্লান্তি? আত্মবিশ্বাসের অভাব? সব সমস্যার সমাধান এই ১২টি যোগাসনে ! জানুন সূর্য নমস্কারের উপকারিতা

ভিডিও

Suvendu Adhikari:
Suvendu Adhikari: এবার থেকে অনলাইনে বিনামূল্যে পাওয়া যাবে জমি সংক্রান্ত সমস্ত রেকর্ড
Primary Teacher Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর দেওয়া চূড়ান্ত চার্জশিট গ্রহণ করল আদালত
Humayun Kabir : 'শক্তিপুর থানার ওসি-র আচরণ, তাঁর ঔদ্ধত্যের জন্যই হাজিরা দেব না', বললেন হুমায়ুন
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR ডায়মন্ড হারবার থানায়।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget