এক্সপ্লোর

Hearth Health: খেয়াল রাখুন হৃদয়ের, রোজ মেনে চলুন সহজ কিছু নিয়ম

Health Tips: তরুণ প্রজন্মের মধ্যে বাড়ছে হার্ট অ্যাটাকের প্রবণতা। এই ঝুঁকি কমাতে প্রতিদিনের জীবনে সামান্য কিছু নিয়ম মেনে চললে উপকার পাবেন।

Hearth Health: বর্তমানে অল্প বয়সী অর্থাৎ তরুণ প্রজন্মের মধ্যে হার্ট অ্যাটাকের (Heart Attack) প্রবণতা বেড়েছে, সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি এমন ঘটনার আমরা সাক্ষী থেকেছি, যা কার্যত হতবাক করে দেয়। কারণ এতদিন আমজনতার মনে ধারণা ছিল বয়স বাড়লেই হার্টের সমস্যা (Heart Problems) বাড়ে। বলা ভাল, হার্টের রোগ দেখা দেয়, অ্যাটাকের ঝুঁকি বাড়ে। তবে হালফিলের ট্রেন্ড কিন্তু একেবারেই সেই কথা বলছে না। বরং তরুণ প্রজন্মের মধ্যে হার্ট অ্যাটাকের প্রবণতা বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনিয়মিত জীবনযাপন, বেহিসেবি খাওয়াদাওয়া, অতিরিক্ত স্ট্রেস এই হার্ট অ্যাটাকের কারণ। নিজের রোজনামচায় কিছু নিয়ম মেনে চললে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমিয়ে ফেলা যায় বলে জানিয়েছেন বিভিন্ন চিকিৎসক। চলুন একনজরে দেখে নেওয়া যাক, প্রতিদিনের জীবনযাত্রায় কী কী পরিবর্তন আনবেন বা কী কী নিয়ম মেনে চলবেন।

জীবনযাত্রায় শৃঙ্খলা থাকা প্রয়োজন- দেরি করে ঘুম থেকে ওঠা, রাত জাগা, খাওয়াদাওয়ার সময়ের ঠিক না রাখা এইসবই একটু একটু করে হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়িয়ে দেয়। তাই নিয়মমাফিক জীবনযাপনে অভ্যস্ত হোন। পর্যাপ্ত ঘুম ভীষণ ভাবে দরকার। সেই সঙ্গে নজর দিন খাওয়াদাওয়ার দিকেও। 

নিয়মিত শরীরচর্চা- প্রতিদিন সামান্য হলেও শরীরচর্চা করা প্রয়োজন। যোগাসন অভ্যাস করতে পারলে সবচেয়ে ভাল। নিদেন পক্ষে হাঁটাচলা করুন। তবে নিজের ক্ষমতার বাইরে গিয়ে শরীরচর্চা করবেন না। অর্থাৎ জিমে গিয়ে অতিরিক্ত ভারী মেশিন বা কষ্টকর শরীরচর্চার একেবারেই প্রয়োজন নেই। আর জিম করলেও সঠিক ট্রেনারের পরামর্শ নেওয়া প্রয়োজন। 

স্বাস্থ্যকর খাবার- তেলমশলা যুক্ত খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন। স্বাস্থ্যকর খাবার খাওয়া দরকার। সুষম আহার করতে হবে, যাতে শরীরে কোনও উপকরণের ঘাটতি না হয়। প্রতিদিনের মেনুতে অবশ্যই একটা ফল রাখুন। চিনি খাওয়ার ব্যাপারে হ্রাস টানা প্রয়োজন। একসঙ্গে কখনই অনেকটা খাবার খাওয়া ভাল নয়। বারেবারে অল্প করে খাবার খান। দীর্ঘক্ষণ খালি পেটে থাকাও একদম উচিত নয়। 

ধূমপান এবং মদ্যপান- যথেচ্ছ পরিমাণে মদ্যপান কিংবা ধূমপান, দুই-ই স্বাস্থ্যের বিশেষ করে হার্ট বা হৃদযন্ত্রের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই এই অভ্যাস যত তাড়াতাড়ি সম্ভব ত্যাগ করুন। নাহলে নিজের অজান্তেই মারাত্মক ক্ষতি করে ফেলতে পারেন। 

পরিমিত জল পান এবং পর্যাপ্ত ঘুম- সঠিক পরিমাণে জল খাওয়া এবং পর্যাপ্ত ঘুম সুস্থ থাকার চাবিকাঠি। অতএব এই দুই বিষয় অবশ্যই মেনে চলা প্রয়োজন। 

আরও পড়ুন- ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন, অথচ মন বলে খাই-খাই? পুজোয় ভুলেও ভাঙবেন না এই নিয়ম

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget