এক্সপ্লোর

Sinus Remedies: সাইনাসের যন্ত্রণায় মাথা টনটন করছে ? এই ভুলেই সমস্যা বাড়ছে না তো

Common Mistakes In Sinus: সাইনাসের যন্ত্রণায় অনেকেই কম বেশি ভোগেন। কিছু ভুলের কারণে এই সমস্যা বেড়ে যায়।

কলকাতা: নাক বন্ধ হয়ে গিয়েছে, নিশ্বাস নিতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। মুখ খুলে শ্বাস নিতে হচ্ছে। মাথা ধরে গিয়েছে। কাজ করতে গিয়েও ভীষণ সমস্যা হচ্ছে। মন বসছে না কাজে। সাইনাসের সমস্যা হলে এই লক্ষণগুলি দেখা দেবেই। আর এই লক্ষণে অনেকেই ভোগেন। কেউ কেউ এই সমস্যায় নিত্য ভুক্তভোগী। ঋতুবদল হলেই সাইনাসের সমস্যা তাদের পেয়ে বসে। প্রথমে অল্প থাকলেও পরে যেন আরও বেড়ে যায় সাইনাস। দিন দিন বাড়তে থাকে। আসলে কয়েকটি ভুলের কারণেই এমনটা হয়ে থাকে। সেগুলি শুধরে নিলেই সাইনাসের সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব। 

হিউমিডিফায়ার ব্যবহার না করা - শীতকালে সাইনাসের সমস্যা প্রায়ই মারাত্মক ভোগায়। এর বড় কারণ বাতাসের আর্দ্রতা। এই সময় ঘরের আবহাওয়াও শুষ্ক হয়ে যায়। এতে নাসিকানালির ভিতরও শুষ্ক হয়ে যায়। এর থেকেই সাইনাসের সমস্যার বাড়বাড়ন্ত হয়। তাই এই সময় হিউমিডিফায়ারকে একটু বেশি গুরুত্ব দিতে হবে। এটি অনেকেই ব্যবহার করেন না। এটি ব্যবহার করলে সাইনাসে ভুগতে হয় না বেশি।

নাসাল স্প্রে অতিরিক্ত ব্যবহার করা - নাক একেবারে বন্ধ হয়ে আছে। দ্রুত এর থেকে মুক্তি চাই। আর সেটা করতে গিয়েই অনেকেই বারবার নাসাল স্প্রে ব্যবহার করেন। কিন্তু এতে নাকের সমস্যা বাড়ে বৈ কমে না। একটা সময়ের পর ওই কেমিকাল থেকে সাইনাস বেড়ে যেতে পারে।

অপর্যাপ্ত ঘুম - শুনতে অবাক লাগছে নিশ্চয়ই। কিন্তু এটাও একটা বড় কারণ। সাইনাসের ভোগার। দিনে অপর্যাপ্ত ঘুম হলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। তার ফলে যেকোনও সংক্রমণেই সহজে কাবু হই আমরা। আর তার থেকেই সাইনাসের মতো সমস্যা ভুগতে হয়।

পর্যাপ্ত জল না খাওয়া - প্রথমেই বলা হয়েছে, শীতকালে সাইনাসে বেশি ভুগতে হয়। এর বড় কারণ নাকের ভিতর শুষ্ক হয়ে যাওয়া। অন্যদিকে শীতকালে আমরা জল কম খাই। এতে শরীর শুষ্ক হয়ে যায়। নিজস্ব আর্দ্রতা হারিয়ে ফেলে নাক। যে কারণে সাইনাস ভোগাতে শুরু করে।

ধুলোবালি ও অন্যান্য জিনিস - শুধুই যে শুষ্ক আবহাওয়ার জন্য সাইনাস হয়, তা নয়। এর বাইরেও সাইনাস হতে পারে। আর তা হতে পারে ধুলোবালির মতো পদার্থের জন্য। তাই এই সবের থেকে নিজেকে বাঁচিয়ে রাখাও জরুরি। 

তথ্যসূত্র - আইএএনএস

আরও পড়ুন - Acne Remedies: ঘরোয়া উপায়ে কি ব্রণর সমস্যা মেটে ? কখন চিকিৎসকের কাছে না গেলেই নয়

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Nandigram Bye Election | রেজিনগরে AJUP পার্টি অফিস থেকে হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে
Nandigram News | নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভোটারদের উপর হামলার অভিযোগ
INDI Allience Protest | সংসদ ভবন থেকে বেরিয়ে মিছিল আকাশবাণী ভবনের সামনে পৌঁছতেই রাস্তা আটকাল পুলিশ
Suvendu Adhikari |ভোট দিতে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।ভোট দিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
Narendra Modi | ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে 'সেবা জ্যোতি' কর্মসূচি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget