এক্সপ্লোর

Skin Care Tips: ত্বকে ময়শ্চারাইজার কিংবা ক্রিম ব্যবহারের সবচেয়ে ভাল এবং সঠিক সময় কখন?

Skin Care: ত্বকে কখন ময়শ্চারাইজার বা ক্রিম লাগানো সবচেয়ে ভাল, সেটা জেনে নেওয়া যাক। আর পরিমাণের ক্ষেত্রে নজর দিন প্রয়োজনীয়তা অনুসারে।

Skin Care Tips: ত্বকের যত্ন বা পরিচর্যার প্রথম ধাপ হল ভালভাবে ত্বক পরিষ্কার করা। ত্বক ঠিক মতো পরিষ্কার করে রাখতে পারলেই একাধিক সমস্যা দূর করতে পারবেন আপনি। নিমেষে হবে মুশকিল আসান। আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। সেটি হল ময়শ্চারাইজার বা ক্রিমের ব্যবহার, সঠিক পরিমাণে এবং ঠিক সময়ে ব্যবহার করা। ত্বকে কখন ময়শ্চারাইজার বা ক্রিম লাগানো সবচেয়ে ভাল, সেটা জেনে নেওয়া যাক। আর পরিমাণের ক্ষেত্রে নজর দিন প্রয়োজনীয়তা অনুসারে। সবার ত্বকে সমান পরিমাণে ক্রিম বা ময়শ্চারাইজার দরকার পড়ে না। রুক্ষ, শুষ্ক ত্বক হলে ক্রিম, ময়শ্চারাইজারের ব্যবহার বেশি হয়। পরিমাণেও বেশি লাগে। আবার ত্বক তেলতেলে ধরনের হলে অর্থাৎ অয়েলি স্কিন হলে ক্রিম, ময়শ্চারাইজার তুলনায় কম পরিমাণে লাগে। সেক্ষেত্রে আবার বিশেষ ধরনের ক্রিম, ময়শ্চারাইজার ব্যবহার করতে পারলে। অর্থাৎ ত্বকের ধরন অনুসারে প্রোডাক্ট বেছে নিতে হবে আপনাকে। যদি ত্বক সেনসিটিভ হয়, ত্বকে অনেক ধরনের সমস্যা থাকে, তাহলে অবহেলা না করে আগে থেকেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়া ভাল। 

  • ত্বক মোলায়েম এবং হাইড্রেটেড রাখতে ময়শ্চারাইজারের ব্যবহার করা জরুরি। স্নানের পর নিয়ম করে ময়শ্চারাইজার ব্যবহার করা উচিত। ত্বকে নিয়মিত ময়শ্চারাইজার ব্যবহার করা জরুরি। নিয়ম করে ময়শ্চারাইজার ব্যবহার করলে ত্বক আর্দ্র এবং মোলায়েম থাকবে। 
  • সারাদিনে আর কখনও ময়শ্চারাইজার ব্যবহার না করলেও স্নানের পর অবশ্যই ময়শ্চারাইজার ব্যবহার করা উচিত। প্রতিদিন এই নিয়ম মেনে চলতে হবে। 
  • স্নানের পর ময়শ্চারাইজার ব্যবহার না করলে ত্বক দ্রুত রুক্ষ, শুষ্ক হয়ে যাবে। এমনিতেও ত্বকে স্নানের সময় জল পড়লে ত্বক একটু বেশিই রুক্ষ হয়ে যায়। তাই ময়শ্চারাইজার ব্যবহার করা জরুরি। 
  • স্নানের সময় যেহেতু আমরা সাবান ব্যবহার করি, মুখে ফেসওয়াশ ব্যবহার করি, তাই তারপরে অবশ্যই ময়শ্চারাইজার ব্যবহার করা জরুরি। 
  • ত্বকের ধরন অনুসারে ময়শ্চারাইজার বেছে নিতে হবে। ব্রনর সমস্যা থাকলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন ময়শ্চারাইজার বেছে নেওয়ার ব্যাপারে। 
  • যাঁদের বেশি ঘাম হয়, ত্বক তেলতেলে ধরনের তাঁরা জেল বা ওয়াটার বেসড ময়শ্চারাইজার ব্যবহার করুন। তাহলে ত্বক চিটচিটে হয়ে যাবে না। 
  • স্নানের পর ছাড়া রাতে ঘুমোতে যাওয়ার আগেও ময়শ্চারাইজার ব্যবহার করা জরুরি। নিয়মিত ময়শ্চারাইজার ব্যবহার না করলে ত্বকের গঠন নষ্ট হয়ে যাবে। 
  • ভাল গুণমানের ময়শ্চারাইজার ব্যবহার করা জরুরি। কখনই সস্তার ময়শ্চারাইজার ব্যবহার করবেন না। এর ফলে ত্বকের স্বাস্থ্যের অবনতি হবে। 
  • ময়শ্চারাইজার ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। চোখে যেন কোনও ভাবেই ময়শ্চারাইজার ঢুকে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। 
  • দিনে দু'বার অন্তত ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। তাহলেই সারা বছর ত্বক মোলায়েম এবং উজ্জ্বল থাকবে। 

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget