এক্সপ্লোর

Influenza In Children: অক্টোবরে জন্ম ? এই রোগের আশঙ্কা নাকি অনেকটাই কম !

October Babies Less Likely To Get Influenza: অক্টোবরে জন্ম ? এই রোগের আশঙ্কা নাকি অনেকটাই কম। সম্প্রতি এক গবেষণায় উঠে এল এমনটাই।

কলকাতা: অক্টোবর মাসে জন্মালে ইনফ্লুয়েঞ্জার আশঙ্কা কম। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গবেষণা থেকে জানা গেল এমনটাই। বিএমজে জার্নালে এই গবেষণা প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, অক্টোবরেই শিশুদের মধ্যে টিকা নেওয়ার প্রবণতা বাড়ে। অন্যান্য মাসের তুলনায় এই মাসে জন্মানো শিশুদের মধ্যে ইনফ্লুয়েঞ্জার হার কম। তবে এমন সিদ্ধান্তের পিছনে বিশেষ কারণ রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা।

জন্মমাসের সঙ্গে রোগের সম্পর্ক

সম্প্রতি বিজ্ঞানীদের পরামর্শ অনুযায়ী, অক্টোবরই টিকা নেওয়ার জন্য আদর্শ মাস। এই সময় টিকা নিলে রোগে আক্রান্তের সংখ্যাও কম হয় বলে দেখা গিয়েছে। প্রসঙ্গত, ইনফ্লুয়েঞ্জাতে অনেক শিশুই কাবু হয়ে পড়ে। প্রতি বছরই এই ভাইরাসের স্ট্রেনের কিছু না কিছু বদল ঘটে। ফলে এক বছর টিকা নিলে পরের বছর সুস্থ থাকার কোনও নিশ্চয়তা নেই। তাই প্রতি বছর এর নতুন টিকা আবিষ্কার করা হয়। নতুন স্ট্রেনের বিরুদ্ধে সুরক্ষা দিতেই এই ব্যবস্থা। সেই মাফিক দেখা গিয়েছে, সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে রোগটির সংক্রমণ চরমে ওঠে। এই অবস্থায় টিকা নেওয়ার হারও বেড়ে যায়।

জন্মমাস অক্টোবর হলে সুবিধা কী

এই গবেষণায় (Influenza Research) মার্কিন যুক্তরাষ্ট্রের আট লাখ শিশুর তথ্য বিশ্লেষণ করা হয়েছে। তাতে দেখা গিয়েছে, জন্মমাসে শিশুকে হাসপাতালে টিকা দিতে নিয়ে আসেন তাদের অভিভাবকরা। এই সময়ই ইনফ্লুয়েঞ্জার টিকা (Influenza Vaccine) দেওয়া হয়। আবার দেখা যায়, সেপ্টেম্বর অক্টোবর মাসেই রোগটির বাড়বাড়ন্ত হয়। তাই এই সময়টিকেই সেরা বলে মনে করছেন। জন্মমাসের নিরিখে অক্টোবরে জন্মানো শিশুরা এগিয়ে রয়েছে গবেষণায়। তবে এই গবেষণায় বেশ কিছু তথ্যকে ধরা হয়নি বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা।

কীভাবে গবেষণা 

অগস্ট মাসে ইনফ্লুয়েঞ্জা (Influenza in children) আক্রান্তের হার ৩ শতাংশ। সেখানে অক্টোবরে ২.৭ শতাংশ। আবার ডিসেম্বরে ২.৯ শতাংশ। ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৮ লাখ শিশুর স্বাস্থ্যের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। তবে এরা প্রত্যেকেই ইনসিউরড। অর্থাৎ বিমা করা রয়েছে এমন শিশুদেরই আনা হয়েছে গবেষণার আওতায়। গবেষকদের দাবি, বিমা করানো নেই এমন শিশুদের তথ্য একসঙ্গে নিয়ে গবেষণা করলে ফল অন্য আসতে পারে। তাদের দাবি আরও জোরালো হতে পারে। অথবা জোরালো নাও হতে পারে বলে জানিয়েছে। তবে এই গবেষণার ভিত্তিতে অক্টোবরকেই টিকা নেওয়ার সেরা সময় হিসেবে জানানো হবে সরকারকে।

আরও পড়ুন - Grey hair Myth: চুল একবার পাকলে স্বাভাবিক কালো রং ফেরানো যায় ? 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget