এক্সপ্লোর

Sukanya Samriddhi Scheme কন্যাসন্তানের কল্যাণে খুলতে পারেন এই অ্যাকাউন্ট

কারা খুলতে পারেন অ্যাকাউন্ট, কী কী প্রয়োজন অ্যাকাউন্ট খুলতে, সুদের হারই বা কত, জেনে নিন বিস্তারিত

কেন্দ্রীয় সরকারের বেটি বচাও, বেটি পড়াওয়ের অঙ্গ হিসেবে এই সেভিংস প্রকল্পটি চালু হয় ২০১৫ সালে। যে কোনও মনোনীত ব্যাঙ্ক ও পোস্ট অফিসে অ্যাকাউন্টটি খুলতে পারেন কন্যাসন্তানের অভিভাবকরা। 

২০১৯ সালের ১ জুলাই এই প্রকল্পটির বার্ষিক সুদের হার ছিল ৮.৪ শতাংশ। বর্তমানে সুকন্যা সমৃদ্ধি-খাতা ধারকরা  ৭.১০ শতাংশ সুদ পান।   

কারা এই অ্যাকাউন্ট খুলতে পারেন ? 

কন্যাসন্তানের অভিভাবকরাই এই অ্যাকাউন্ট খুলতে পারেন ব্যাঙ্ক বা পোস্ট অফিসে। কন্যাসন্তান ১০ বছর বয়স হওয়া পর্যন্ত অ্যাকাউন্ট খোলা যায়। 
এক কন্যাসন্তানের জন্য কেবলমাত্র একটিই অ্যাকাউন্ট খুলতে পারবেন অভিভাবকরা। 

অ্যাকাউন্ট খুলতে কী কী লাগে ? 

যার নামে অ্যাকাউন্ট খোলা হবে তার জন্ম-শংসাপত্র। ফোটো। 

ন্যূনতম কত টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায় ? 

কমপক্ষে ২৫০ টাকা দিয়ে খোলা যায় অ্যাকাউন্ট। তারপর ১০০ টাকার গুণিতক হিসেবে যে কোনও অঙ্কের টাকা জমা দেওয়া যায় অ্যাকাউন্টে। বছরে সর্বাধিক দেড় লাখ টাকা পর্যন্ত জমা দিতে পারবেন। কমপক্ষে ২৫০ টাকা জমা দিতেই হবে। 

সুদের হার

বার্ষিক সুদের হার সরকার নিয়ন্ত্রিত। অর্থাৎ সময়ে সময়ে পরিবর্তন সাপেক্ষ সুদের হার।  

কবে তোলা যাবে টাকা ? 

অ্যাকাউন্ট যার নামে, তার বয়স ২১ বছর হলে পুরো টাকা তুলে নেওয়া  যাবে। এছাড়াও মেয়ের বয়স ১৮ হলে পড়াশোনার খরচ চালানোর জন্য ৫০ শতাংশ পর্যন্ত টাকা তোলা যেতে পারে।   

অ্যাকাউন্ট ভারতবর্ষের যে কোনও পোস্ট অফিস অথবা ব্যাঙ্কে ট্রান্সফার করা যেতে পারে। কোনও টাকা জমা না দিলে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হয়ে যাবে। পরে ৫০ টাকা পেনাল্টি চার্জ দিয়ে আবার চালু করা যেতে পারে।

সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট থাকলে ৮০সি-র অধীনে পাওয়া যায় করছাড়ের সুবিধা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Health News: বদলে যায় কোষের কার্যক্রম, বাড়ে ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি, কোভিড ১৯-ফ্লু নিয়ে এল সতর্কবার্তা
বদলে যায় কোষের কার্যক্রম, বাড়ে ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি, কোভিড ১৯-ফ্লু নিয়ে এল সতর্কবার্তা
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Climate Change: প্রজননেও জলবায়ু পরিবর্তনের প্রভাব? ভ্রূণের লিঙ্গ নির্ধারণের সঙ্গে কী সংযোগ তাপমাত্রার? অক্সফোর্ডের গবেষণায় নয়া তথ্য়
প্রজননেও জলবায়ু পরিবর্তনের প্রভাব? ভ্রূণের লিঙ্গ নির্ধারণের সঙ্গে কী সংযোগ তাপমাত্রার? অক্সফোর্ডের গবেষণায় নয়া তথ্য়
Ramdev Baba Pranayama: সঠিকভাবে প্রাণায়ম কীভাবে? গুরুত্ব কী? ব্যাখ্যা করলেন যোগগুরু রামদেব বাবা
সঠিকভাবে প্রাণায়ম কীভাবে? গুরুত্ব কী? ব্যাখ্যা করলেন যোগগুরু রামদেব বাবা

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
ECI-Net App : নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
Assembly Election 2026 : হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
Gold Price Crash : সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Embed widget