এক্সপ্লোর

Gas Pain vs Heart Pain: বুকে ব্যথাকে গ্যাসের ব্যথা বলে ভুল করছেন না তো ? এই লক্ষণগুলি এড়িয়ে গেলেই বিপদ

Gastric Pain vs Chest Pain: বুকে ব্যথা হলেও প্রায়ই তাকে গ্যাসের ব্যথা বলে ভুল করেন অনেকে। এর ফলে বিপদ ঘনিয়ে এলেও বুঝতে অনেক দেরি হয়ে যায়।‌

কলকাতা: গ্যাস, অম্বলের ব্যথায় কমবেশি অনেকেই ভোগেন। নিয়মিত এই ব্যথার জন্য ওষুধও খেতে হয় অনেককে। কিন্তু এই ব্যথাকেই বুকের ব্যথার সঙ্গে গুলিয়ে ফেলার প্রবণতা রয়েছে। যে ভুলে হার্টের সমস্যা হলেও অনেক সময় তা টের পাওয়া যায় না। রোগ বুঝে ওঠার আগেও বিপদ ঘনিয়ে আসে। ঘটে যায় চরম দুর্ঘটনা। 

কেন বুকের ব্যথাকে গ্যাসের ব্যথা বলে ভুল করেন অনেকে?

বুকের বামদিকে রয়েছে হার্ট। আবার সেদিকেই রয়েছে পাকস্থলি। পাকস্থলি ও খাদ্যনালির সংযোগস্থলে একটি উঁচু টিলার মতো রয়েছে। অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যা থাকলে ওই অংশে প্রায়ই বায়ু জমে। এই বায়ু ঊর্ধ্বমুখী চাপ তৈরি করে। এই চাপই বুকে ব্যথার মতো লাগে। পরে দেখা যায় নির্দিষ্ট পথ্য খেলে সেই ব্যথা কমে যায়। এই থেকেই বুকের ব্যথাকেও অনেকে গ্যাসের ব্যথা বলে মনে করেন। 

গ্যাসের ব্যথা ঠিক কোনখানে হয়?

বুকের কাছাকাছি এই ব্যথা হলেও কিছু নির্দিষ্ট লক্ষণ রয়েছে এই ব্যথার‌। সেই লক্ষণগুলি চিনতে পারলেই বুকের ব্যথা থেকে একে আলাদা করা যায়। 

  • গ্যাসের ব্যথা হলে বুক ও পেটের বিভাজনরেখার ঠিক নিচে ব্যথা হয়। আমাদের শরীরের ভিতরে বুক ও পেটের মধ্যে একটি পাতলা পর্দার বিভাজন থাকে। সেটিকে ডায়াফ্রাম বলা হয়।
  • বুক জ্বালার ব্যথা হার্টের ঠিক নিচে তীক্ষ্ণ ব্যথা হয়। ব্যথার পাশাপাশি প্রদাহ বা জ্বালাও হতে পারে ওই অংশে। খাদ্যনালিতে অ্যাসিড উঠে এলে তবেই এই ব্যথা হয়।

বুকের ব্যথাকে আলাদা করে চেনার উপায়

  • হার্টে কোনও সমস্যা হলে গলার ঠিক নিচে বামদিকে ব্যথা হয়। 
  • হার্টের ব্যথা হলে তা ধীরে ধীরে গলায়, পিঠে, বগলে ও ঘাড়ের দিকে ছড়িয়ে যায়।
  • এছাড়াও, কিছু সময় চোয়ালেও ব্যথা হতে পারে। মহিলাদের ক্ষেত্রে চোয়ালে ব্যথা বেশি দেখা যায়।
  • শ্বাসকষ্টের সমস্যা হতে থাকে। ঠিকমতো শ্বাস নিতে অসুবিধা হয়।
  • বুকের ব্যথা থেকে হঠাৎ করেই ঘাম হতে শুরু করে। হার্ট অ্যাটাকের অন্যতম বড় লক্ষণ এই ঘাম।
  • মাথাঘোরার পাশাপাশি ক্লান্তিভাবও আসে এই সময়। এর কারণ হার্টের সমস্যা হওয়ায় শরীরে ঠিকমতো রক্ত সঞ্চালন হয় না।

বুকে ব্যথার এই লক্ষণগুলি গ্যাসের ব্যথার থেকে অনেকটাই আলাদা। ফলে এগুলি দিয়ে হার্ট অ্যাটাক বা বুকে ব্যথার সমস্যাকে আলাদা করে চেনা সম্ভব। হার্টের সমস্যা হলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে যেতে হবে।

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন: Diabetic Retinopathy: ডায়াবেটিস ডেকে আনতে পারে চোখের বিপদ! কখন, কীভাবে সতর্ক হবেন ?

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

ভিডিও

WB Assembly News: দুই BJP প্রার্থীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত মমতা শিবিরের বলে পরিচিত দুই MLA
Indranil Sen Arrested: ED দফতর থেকে বেরোতেই গ্রেফতার Mamata Banerjee-ঘনিষ্ঠ ইন্দ্রনীল সেন | TMC
Indranil Sen: Durga Puja-কে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে গ্রেফতার ইন্দ্রনীল সেন
CM Suvendu Adhikari:
TMC News: বিধানসভার লবিতে কাজল শেখকে মিষ্টি খাওয়ালেন মমতা তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়, ফের জল্পনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget