এক্সপ্লোর

Thyroid : থাইরয়েড মানেই শুধু মোটা হওয়া নয় ! ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন, জানুন লক্ষণ

Thyroid Symptoms : অনেকের ধারণা, থাইরয়েড হলেই মোটা হয়ে যায় মানুষ। কিন্তু তা নয়।

কলকাতা : থাইরয়েড ( Thyroid )। শুনলেই মনে ভয় ! থাইরয়েড মানেই কি মোটা হয়ে যাওয়া , বা চেহারা শুকিয়ে যাওয়া ? না থাইরয়েডের আরও নানা লক্ষণ আছে, যা অনেকে জানেনই না। যার দরুণ শরীরে এই অসুখ বাসা বাঁধলেও অনেকে জানেনই না। আর রোগ বেড়ে যায় চুপিসাড়ে। সেই সঙ্গে বাড়তে থাকে জটিলতা। সারা বিশ্বে বহু মানুষই থাইরয়েডের সমস্যায় ভুগে থাকেন। বিশিষ্ট চিকিৎসক রুদ্রজিৎ পাল জানাচ্ছেন, এটি একটি অটো ইমিউনড ডিসিজ। কোনও বংশানুক্রমিক অসুখ নয়, জিনগত অসুখও নয়। 

বিশিষ্ট চিকিৎসক রুদ্রজিৎ পাল এই নিয়ে বিস্তারিত আলোচনা করলেন এবিপি লাইভের সঙ্গে। থাইরয়েড গ্লান্ডের কার্যকারিতা কমে যাওয়া মানেই সমস্যার শুরু। আর থাইরয়েড ধরার সর্বোত্তম উপায় হল রক্ত ​​পরীক্ষা। যদিও থাইরয়েডের লক্ষণগুলো সহজেই লক্ষ্য করা যায়।

ডা. পাল জানালেন থাইরয়েড দুই রকম। 
  • হাইপোথাইরয়েড (hypothyroidism )
  • হাইপারথাইরয়েড (hyperthyroidism) 

    থাইরয়েড সমস্যা যে কারও হতে পারে, কিন্তু পুরুষদের তুলনায় মহিলাদের ক্ষেত্রে এই সমস্যাটি বেশি হয়। আসুন থাইরয়েড সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
 
থাইরয়েড কি সারে ? 
থাইরয়েড একটি প্রজাপতি আকৃতির গ্রন্থি যা ঘাড়ের সামনের দিকে থাকে। এই গ্রন্থিটি T3 এবং T4 হরমোন নিঃসরণ করে। থাইরয়েড যে কারও হতে পারে। কেউ কেউ থাইরয়েড রোগ নিয়ে জন্মায়। কারও কারও আবার পরবর্তীতে এই অসুখ দেখা যায়। কারও কারও আবার গর্ভাবস্থায় থাইরয়েড ধরা পড়ে। তবে গর্ভধারণ করার পর কারও থাইরয়েড ধরা পড়লে সঙ্গে সঙ্গে ওষুধ শুরু করে দিতে হয়। বিশিষ্ট চিকিৎসক রুদ্রজিৎ পাল জানালেন, থাইরয়েড কিন্তু সারে না। ওষুধ খেয়ে নিয়ন্ত্রণে রাখতে হয়।  চিকিৎসকরা বলছেন, মহিলাদের মধ্যে কিছু সাধারণ স্বাস্থ্য সমস্যা থাইরয়েডের জন্য হয়ে থাকে।ত্বকের সমস্যা ,  অনিয়মিত মাসিক, বন্ধ্যাত্বর মতো সমস্যাও দেখা দিতে পারে। 
 
 
হাইপোথাইরয়েডিজমের লক্ষণ
  • সব সময় ক্লান্তি লাগা 
  • ত্বক শুষ্ক বোধ হওয়া 
  • সামান্য ওজন বৃদ্ধি 
  • চুল পড়ে যাওয়া
  • নখে ক্ষয় ধরা 
  • মানসিক ভাবে ভেঙে পড়া  
  • হৃদস্পন্দন ধীর হয়ে আসা 
  • মেনস্ট্রুয়েশন সংক্রান্ত সমস্যা 
 অন্যদিকে হাইপারথাইরয়েডিজমের লক্ষণগুলি হল , 
  • ওজন কমে যাওয়া
  • ক্ষুধা বৃদ্ধি হওয়া
  • হার্ট রেট বেড়ে যাওয়া 
  • উদ্বেগ বেড়ে যাওয়া 
  • চোখ ঠেলে বেরিয়ে আসা 
  • ঘুমের ব্যাঘাত 
  • মানসিক সমস্যা হওয়া 

    থাইরয়েড নিয়ে ভুল ধারণা

    অনেকের ধারণা, থাইরয়েড হলেই মোটা হয়ে যায় মানুষ। কিন্তু তা নয়। থাইরয়েডের জন্য মুখ বা হাত পায়ে ফোলাভাব আসতে পারে, কিন্তু কেউ অতিরিক্ত মোটা হয়ে গেলে জানতে হবে, সেই ওবেসিটির কারণ আলাদা। হাইপো থাইরয়েড থেকে সেরে ওঠা সম্ভব নয়। ওষুধের মাধ্যমে হরমোন রিপ্লেসমেন্টই এর একমাত্র সমাধান। অবশ্য হাইপার থাইরয়েডিজম সেরে যায়। হাইপার থাইরয়েডিজম চিকিৎসা না করে ফেলে রাখলে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যুও ঘটতে পারে। 

    ডা. রুদ্রজিৎ পালের পরামর্শ, এই লক্ষণগুলি দেখলে আরও সতর্ক হতে হবে। থাইরয়েড গ্রন্থির সমস্যা ধরতে হবে সময় থাকতেই। 

    চিকিৎসক রুদ্রজিৎ পাল
    চিকিৎসক রুদ্রজিৎ পাল
 
 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget