এক্সপ্লোর

Stress: অত্যধিক কাজের চাপে স্ট্রেসের শিকার? যেভাবে সামাল দেবেন

Health Tips: কীভাবে কাজের ক্ষেত্রের স্ট্রেস দূর করবেন? সহজ পদ্ধতি জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

কলকাতা: অত্যদিক কাজের চাপে স্ট্রেসের (Stress) শিকার হওয়া খুবই স্বাভাবিক ঘটনা। মানসিক ও শারীরিক পরিশ্রমের ফলে এই স্ট্রেস দেখা দেয়। অত্যধিক স্ট্রেস ক্ষতিকর প্রভাব ফেলে স্বাস্থ্যের উপর। করোনা (Coronavirus) পরিস্থিতির পর স্ট্রেসের শিকার হওয়ার ঘটনা আরও বেড়ে গিয়েছে। কাজ হারানোর চিন্তা, অফিসে রাজনীতির শিকার, এসমস্ত কিছুই আরও বেশি করে ক্ষতিগ্রস্ত করছে মানসিক স্বাস্থ্যকে (Mental Health)। আর এর ব্যাপক প্রভাব পড়ছে শরীরেও। কীভাবে কাজের ক্ষেত্রের স্ট্রেস দূর করবেন? সহজ পদ্ধতি জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

স্ট্রেস কমানোর সহজ উপায়-

১. স্ট্রেস কমাতে গেলে প্রথমেই বুঝতে হবে, কোন কারণে মনের উপর চাপ পড়ছে। সহকর্মীদের ব্যবহার নাকি কাজ হারানোর চিন্তা নাকি অফিস পলিটিক্স নাকি অন্য কিছু। যে কারণে স্ট্রেস দেখা দিচ্ছে, তার উৎস খোঁজা সবথেকে বেশি জরুরি।

২. কাজ থাকলেও ছুটি নেওয়া অত্যন্ত জরুরি। কিছুদিন অন্তর অন্তর কাজের থেকে ছুটি নিয়ে কাছেপিঠে কোথাও ঘুরে আসতে হবে। তাহলে মানসিক ও শারীরিক সমস্ত স্বাস্থ্যই বজায় থাকবে। কাজ থেকে মাঝেমধ্যে বিরতি নিয়ে খোলা হাওয়ায় ঘুরে আসা অত্যন্ত স্বাস্থ্যকর বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

৩. কোন কোন বিষয়ে সমস্যা দেখা দিচ্ছে, তা নিয়ে কারও সঙ্গে আলোচনা করতে পারেন। যদি কোনও জটিল সমস্যা হয়, তাহলে তা কথা বলে মিটিয়ে নিতে পারেন। যাঁকে সবথেকে বেশি বিশ্বাস করেন, তেমন কোনও ব্যক্তির সঙ্গে সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন।

আরও পড়ুন - Health Tips: মুঠো-মুঠো অম্বলের ওষুধ খাচ্ছেন? কী হচ্ছে জানেন?

৪. স্ট্রেস দূর করতে কাজের সময়ের বাইরে নিজের ভালোলাগে এমন কোনও কাজে মন দিতে পারেন। সেটা গান গাওয়া হতে পারে, ছবি আঁকা হতে পারে কিংবা বাচ্চাদের পড়ানোও হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে ইন্ডোর গেম খেললেও মন ভালো থাকবে। খেলাধুলোয় ফের মন দিতে পারেন। এতে মন যেমন ভালো থাকবে, তেমনই শরীরও সুস্থ থাকবে।

৫. পর্যাপ্ত ঘুম শরীরকে সমস্ত দিক থেকে সুস্থ রাখতে সাহায্য করে। সঠিক পরিমাণে ঘুম না হলেও স্ট্রেস ও উদ্বেগজনিত সমস্য়া দেখা দেয়। তাই ব্যস্ততার মধ্যেও সুস্থ থাকতে অন্তত ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম খুবই জরুরি।

৬. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, স্ট্রেস দূর করতে খাদ্যাভ্যাসে নজর দেওয়া অত্যন্ত প্রয়োজন। প্রতিদিনের খাবারের তালিকায় রাখতে হবে স্বাস্থ্যকর খাবার। যা শরীরকে যেমন সুস্থ রাখবে, তেমনই সুস্থ রাখবে মস্তিষ্ককেও।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget