এক্সপ্লোর

Treking Tips: প্রথমবার ট্রেকের কথা ভাবছেন? পর্বতারোহণের তালিকায় রাখতে পারেন এই পথগুলো

Trek: প্রথমবার ট্রেকে যাওয়ার কথা ভাবছেন? কোন পথে প্ল্যান করবেন? রইল কয়েকটি সহজ ট্রেক পথের ঠিকানা

কলকাতা: ট্রেকে যাওয়ার কথা ভাবেন অনেকেই। কিন্তু দুর্গম পথের কথা ভেবে এড়িয়ে যান অনেকেই। তবে ভারতেই এমন বেশ কয়েকটি ট্রেক পথ রয়েছে যা খুব বেশি দুর্গম নয়। যাঁরা প্রথমবার ট্রেকে যাওয়ার কথা ভাবছেন তাঁরা এই পথ বাছতে পারেন। এখানে ট্রেকের শখও মিটবে আবার মনও ভরাবে প্রাকৃতিক সৌন্দর্য। 

ত্রিউন্ড ট্রেক

যাঁরা প্রথম ট্রেকে যাবেন ভাবছেন তাঁদের জন্য ত্রিউন্ড অন্যতম সেরা ঠিকানা। ত্রিউন্ড আসলে "ইন্দ্রাহার পাস" যাবার সময়ের একটা ব্রেকপয়েন্ট , ত্রিউন্ড যাবার সবচেয়ে ভাল সময় শীতকাল। এর একপাশেধৌলাধার আর আরেক পাশে ক্যাংড়া উপত্যকায় নিখুঁত দৃশ্য।

লোকেশন: হিমাচল প্রদেশ

সময়: ২ দিন

ট্রেকের সেরা সময়: মার্চ থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর

থাকার ব্যবস্থা: Triund Camps: এখানে দুর্ধষ্য প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে ক্যাম্পে থাকতে পারেন। এ ছাড়াও বাজেট ফ্রেন্ডটি হস্টেল ও গেস্ট হাউসও রয়েছে। পাশাপাশি বেশ কিছু রিসর্টও মিলবে এখানে

ভ্যালি অফ ফ্লাওয়ার

ভ্যালি অফ ফ্লাওয়ারও অন্যতম অপশন হতে পারে বিগিনারদের জন্য। রাস্তা খুব বেশিচড়াই উথরাই না হওয়ার কারণে এই ট্রেকে কোনও গাইড প্রয়োজন হয় না। এই স্থানে যাবার আদর্শ সময় আগস্টের শুরু থেকে সেপ্টেম্বরের শেষ।

লোকেশন: উত্তরাখন্ড 

সময়: ৭ দিন

ট্রেকের সেরা সময়: জুলাই থেকে সেপ্টেম্বর

থাকার ব্যবস্থা: থাকার জন্য প্রচুর গেস্ট হাউস এবং ক্যাম্প রয়েছে। আরামদায়ক অ্য়াকোমোডেশনেরও ব্যবস্থা রয়েছে। জোশিমঠে রয়েছে প্রচুর হোটেল এবং লজ। আর যাঁরা আধ্যাত্মিক পরিবেশে থাকতে চাইছেন, তাঁদের জন্যও ব্যবস্থা রয়েছে ঋষিকেশে 

চোপতা তুঙ্গনাথ চন্দ্রশিলা ট্রেক

তুঙ্গনাথ চন্দ্রশিলা যাওয়ার জন্য যেতে হবে চোপতা। চোপতা ভ্যালির প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সুইৎজারল্যান্ডের সঙ্গে তুলনা করা হয় একে। চোপতা থেকে তুঙ্গনাথ ৫কিমি এবং তুঙ্গনাথ থেকে চন্দ্রশিলা ২কিমি। ট্রেকের দৈর্ঘ্য ৭কিমি হলেও রাস্তা খুব খাড়া। তবে গন্তব্যে পৌঁছর পর যে দৃশ্যের দেখা মিলবে তাতে সমস্ত ক্লান্তি দূর হয়ে যেতে বাধ্য। চন্দ্র শিলা টপ থেকে, নন্দাদেবী, কেদারপিক, চৌখাম্বা, ত্রিশূল প্রভৃতি সুউচ্চ পর্বতশৃঙ্গ দেখতে পাওয়া যায়, তবে আবহাওয়া খারাপ থাকলে দৃশ্যমানতা কমে যায়।  পৌরানিক কাহিনী অনুযায়ী দক্ষরাজের অভিশাপের হাত থেকে বাঁচার জন্য চন্দ্রদেব এখানে ধ্যানে বসেছিলেন।

লোকেশন: উত্তরাখন্ডের রুদ্রপ্রয়াগে

সময়: ৪ দিন

ট্রেকের সেরা সময়: মার্চ থেকে জুন, সেপ্টেম্বর থেকে অক্টোবর

কোথায় থাকবেন: চোপতাতে গেস্ট হাউস এবং ক্যাম্পের সুবিধা রয়েছে। এছাড়াও উখিমঠে থাকার জন্য রয়েছে প্রচুর হোটেল এবং লজ। 

ক্ষীরগঙ্গা ট্রেক
এখানে আকাশের চাঁদ এসে ধরা দেয় সবুজ ঘাস মাটিতে। স্রোতস্বিনী পার্বতী নদীর গা ঘেঁষে ক্ষীরগঙ্গা ট্রেক। 

লোকেশন: হিমাচল প্রদেশের পার্বতী ভ্যালি

সময়: ২-৩ দিন

ট্রেকের সেরা সময়: মে থেকে জুন, সেপ্টেম্বর থেকে নভেম্বর

থাকার ব্যবস্থা: ক্ষীরগঙ্গায় থাকার জন্য গেস্টহাউস রয়েছে। যাঁরা প্রকৃতির মাঝে থাকতে চান, তাঁদের জন্যও রয়েছে ক্যাম্পের ব্যবস্থা। অন্য়দিকে কাসল এবং মণিকরণেও প্রচুর হোটেল এবং লজ রয়েছে।

হামতা ভ্যালি

স্পিতি উপত্যকাকে বিভাজিত করে রেখেছে হিমাদ্রি হিমালয়ের যে পর্বতরাজি সেই পর্বতশ্রেণীর নিম্নতম অংশ এই হামতা পাস। উচ্চতা প্রায় ১৪০০০ ফুট। যুগ যুগ ধরে, এই পাস অতিক্রম করে গ্রীষ্ম আর বর্ষাকালে স্থানীয় মেষপালকেরা এক উপত্যকা থেকে আরেক উপত্যকায় তাদের ভেড়াদের ঘাস খাওয়াতে নিয়ে আসে, পাহাড়ী খচ্চরে মাল বয়ে চলে বেওসায়ির দল। দুই উপত্যকার মানুষদের সাংস্কৃতিক মেলবন্ধন ঘটে। একদম উপরে পৌঁছর পর লাহুল স্পিতি উপত্যকার যে সৌন্দর্যে দেখা মেলে তাতেই প্রাণ জুড়াবে আরোহীদের। হামতা ভ্যালি থেকে দেবরাজ ইন্দ্রের আসনেরও দেখা মেলে। 

লোকেশন: হিমাচল প্রদেশের মানালি

সময়: ৪-৫ দিন

ট্রেকের সেরা সময়: জুন থেকে সেপ্টেম্বর

থাকার ব্যবস্থা: থাকার জন্য ক্যাম্পের পাশাপাশি রয়েছে প্রচুর হোটেল ও রিসর্ট

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget