এক্সপ্লোর

Weight loss: যে পাঁচটি উপায়ে জিমে না গিয়েও ওজন কমাবেন

পাঁচটা উপায়ে জিমে না গিয়েও আপনি কমিয়ে ফেলতে পারেন আপনার অযাচিত ওজন। 

কলকাতা : করোনা পরিস্থিতিতে লকডাউনের জন্য বাড়িতে থেকে-থেকে বেশি মোটা হয়ে যাচ্ছেন? আপনার রোজগার হয়তো কমছে, কিন্তু ওজন বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দামের সঙ্গে পাল্লা দিয়ে? খুব চিন্তায় আছেন যে, আপনার এই বাড়তি ওজন কীভাবে কমাবেন অথবা ঝরাবেন?  ভাবছেন, ওজন কমাতে গেলেই তো আপনাকে নিয়মিত জিমে যেতেই হবে? যদি তা সম্ভব না হয়, চিন্তা নেই। অন্য উপায়ও আছে।   জেনে নিন কোন পাঁচটি উপায়ে জিমে না গিয়েও আপনি কমিয়ে ফেলতে পারেন আপনার অযাচিত ওজন। 

১)  নিজের খাবার নিজে রান্না করে খান। এই রে আপনি হয়তো ভেবে ফেললেন, ওয়ার্ক আউট না করে ওজন কমানোর কথা বলতে গিয়ে আসলে আপনাকে ঘুর পথে সেই খাটাখাটনির কথাই বলা হচ্ছে। একদম তা নয়। নিজের রান্না নিজে করে খেতে গেলে সবার আগে আপনার বাইরের খাবার খাওয়া বন্ধ হবে। আর দ্বিতীয় আপনি যদি আপনার নিজের খাবার নিজেই রান্না করেন, তাহলে পরিমানটাও কমবে। অপ্রয়োজনীয় একগাদা আপনি খাবেন না। আপনার যেটুকু দরকার আপনি সেটুকুই খাবেন। আর নিজের পরিশ্রমে করা রান্না খাবার খেলে আপনার ওজন কমতে বাধ্য। 

২) তৃপ্তি করে খান আর ধীরে সুস্থে খান। একদম ঠিক পড়লেন। মন দিয়ে খাবার খান। আর অবশ্যই সেটা ধীরে সুস্থে খান। একেবারেই তাড়াহুড়ো করে খাবেন না যেন। হয়তো আপনারা জানা নেই যে, তাড়াহুড়ো করে খেলে আমরা বেশি খেয়ে ফেলি। তার জেরে শরীরে বেশি ক্যালোরি যায়। তাই ধীরে সুস্থে খেলে আপনি অনেকক্ষণ ধরে কম খাবার খাবেন। শেষমেষ অনেক কম ক্যালরি শরীরে প্রবেশ করবে। 

৩) খেয়াল করে দেখবেন, আপনি সাধারণত চোখের সামনে যা দেখেন, তাই খান। চেষ্টা করে দেখুন, আপনার সামনে যেন বেশ জাঙ্ক ফুড বেশি না থাকে। রাখুন স্বাস্থ্যকর খাবার। তাতে হাত বাড়ালেই আপনি পাবেন সেইসব খাবার, যা খেলে ওজন বাড়বে না। আপনার রেফ্রিজারেটরে রাখুন ফল, বাদাম, কম ক্যালরি যুক্ত স্ন্যাক্স। তাহলে আপনার ফুড হ্যাবিট হেলদি থাকতে বাধ্য। 

৪) আপনাকে যদি আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে হয় অথবা কমাতে হয়, তাহলে কিন্তু আপনার বেশি স্ট্রেস নিলে একদম চলবে না। কারণ, বেশি স্ট্রেস নিলেই তা আপনার মস্তিষ্ককে প্রভাবিত করবে। সেক্ষেত্রে আপনার ঘুম ঠিক মতো হবে না। আপনি অনিদ্রায় ভুগবেন। স্ট্রেস আর কম ঘুম- দুইই শরীরের জন্য ক্ষতিককর। এর ফলে আপনার ওজন বেড়ে যেতে পারে। সেই সঙ্গে বেশি করে জল খান। যেটুকু জল আমাদের শরীরের জন্য নিয়মিত দরকার, সেটা আপনাকে খেতেই হবে, ওজন নিয়ন্ত্রণে রাখতে গেলে। 

৫) সবশেষের বলতেই হয়, বরং, এটা আপনাকে সবার আগে মানতে হবে। এই কারণে-অকারণে স্ন্যাকস খাওয়ার অভ্যাসটা আপনাকে বদলে ফেলতে হবে। এই লকডাউনের সময় আপনি হয়তো অনেক বেশি সময় ব্যয় করেন ওটিটি প্ল্যাটফর্মে। খুব প্রিয় কিছু দেখছেন আর মনের আনন্দে স্ন্যাকস খাচ্ছেন। এটা চালিয়ে গেলে আর আপনার ওজন কীভাবে কমবে? তাই আপনার এই অভ্যাসটা সবার আগে বদলে ফেলতে হবে। ওটিটি প্ল্যাটফর্মে আপনি কিছু দেখতেই পারেন। কিন্তু গোটা কয়েক বাদাম অথবা সামান্য চিড়েভাজা ছাড়া ভুলেও হাবিজাবি খাবেন না কিন্তু।  

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget