এক্সপ্লোর

Health News: পৃথিবীসুদ্ধ সবার আয়ু কমল ২ বছর, কেন ? জানাল WHO

WHO Report On Life Expectancy: পৃথিবীসুদ্ধ সকলের আয়ু দুই বছর কমে গেল। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক স্বাস্থ্য় সমীক্ষায় এমনটাই প্রকাশিত হয়েছে।

WHO Report On Life Expectancy: পৃথিবীসুদ্ধ সব মানুষেরই কমেছে আয়ু। গড় আয়ু নিয়ে সম্প্রতি এমনটাই মতামত জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু-র কথায়, ১.৮ বছর অর্থাৎ প্রায় দুই বছর গড় আয়ু কমে গিয়েছে। যার ফলে পুরো এক দশকের উন্নয়ন জলে গিয়েছে। স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়ন পিছিয়ে গিয়েছে ১০ বছর। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে, একজন ব্যক্তির গড় আয়ুর গ্রাফ এখন উল্টে গিয়েছে। অর্থাৎ আয়ু বাড়ার বদলে কমে গিয়েছে। কেন এই ঘটনা ঘটেছে, তাও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

কোন রোগের জের ?

হু-র কথায় ২০১৯ সাল থেকে ২০২১ সালের মধ্যে বিশ্বব্যাপী করোনা মহামারি ছড়িয়েছিল। এই করোনার জেরেই মানুষের স্বাস্থ্য ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রসংঘের অধীনস্থ এই প্রতিষ্ঠানটির মতে, এই দুই বছরের ক্ষতি সারা বিশ্বকে ১০ বছর পিছিয়ে দিয়েছে। শুক্রবার একটি বিবৃতিতে বলা হয়, আগে মানুষের গড় আয়ু ছিল ৭৩.২ বছর। বর্তমানে সেটি কমে গিয়েছে ১.৮ বছর। ফলে নতুন বয়স হয়েছে ৭১.৪ বছর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক স্বাস্থ্য় সমীক্ষা শুক্রবার প্রকাশিত হয়েছে। সেখানেই জানা গিয়েছে এই তথ্য।

সুস্থভাবে বেঁচে থাকার সময়ও কমেছে

গড় আয়ু যেমন কমেছে, তেমনই কমেছে সুস্থভাবে বেঁচে থাকার সময়ও। সুস্থভাবে বেঁচে থাকা বলতে বোঝায় কোনও ক্রনিক রোগ ছাড়া সুস্থ শরীরে বেঁচে থাকা। ২০১২ সালের হিসেব অনুযায়ী, নীরোগ অবস্থায় বেঁচে থাকার সময় ছিল ৬৩.৪ কিন্তু ২০২১ সালে তা কমে গিয়েছে দেড় বছর। বর্তমানে সুস্থভাবে বেঁচে থাকার সময় ৬১.৯ বছর।

ক্ষতি আরও কিছু বেশি

হু-র সমীক্ষকদের মতে, বিপদ সমীক্ষায় যতটা দেখা যাচ্ছে, তার থেকেও কিছুটা বেশি। ল্যানসেটে প্রকাশিত হয়েছে ওই জার্নাল। তাতে বলা হয়েছে, করোনা মহামারি চলাকালিনই মানুষের গড় আয়ু কমে গিয়েছিল ১.৬ বছর। গত ৫০ বছরে আর কোনও রোগ এত বড়সড় প্রভাব ফেলতে পারেনি মানুষের গড় আয়ুর উপর।

কী বলছেন হু-র প্রধান

টেড্রস অ্যাডহানম ঘেব্রেইসাস বলেন, বিশ্ব জুড়ে স্বাস্থ্য নিরাপত্তা আরও বাড়ানো প্রয়োজন এই মুহূর্তে। পাশাপাশি স্বাস্থ্যখাতে দীর্ঘমেয়াদী বিনিয়োগও দরকার। যা সাম্য এনে দেবে বিভিন্ন দেশের স্বাস্থ্যব্যবস্থার মধ্যে।

আরও পড়ুন - World Thyroid Day: থাইরয়েডের স্বাভাবিক মাত্রা কত, কোন কোন লক্ষণ জানান দেয় এই হরমোন ওঠানামার ?

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget