এক্সপ্লোর

Lung Health: শীতের দিনে সামান্য অসাবধানতায় মারাত্মক ভাবে বাড়তে পারে ফুসফুসের সংক্রমণ, কীভাবে এড়াবেন?

Winter Health Care Tips: শীতের দিনে সর্দি-কাশির সমস্যা হঠাৎ বেড়ে যেতে পারে। তাই নিজের অসুস্থতা অবহেলা করবেন না। কারণ সর্দি লাগলে, ঠান্ডা লাগলে, হাঁচি-কাশি হলে এর জোরালো প্রভাব পড়তে পারে ফুসফুসের উপর।

Lung Health: শীতকালে বাড়ে দূষণের মাত্রা। এর সঙ্গে রয়েছে ঠান্ডা আবহাওয়া। তাপমাত্রার পতনে সর্দি, হাঁচি-কাশি লেগেই থাকে। আর এই সবকিছুর প্রভাবে ফুসফুসে নানা ধরনের সমস্যা দেখা দেয় অনেকের ক্ষেত্রেই। পরিস্থিতির অবনতি হলে ফুসফুসে মারাত্মক রকমের সংক্রমণ পর্যন্ত হতে পারে। বিশেষ করে শীতের মরশুমে তাই সতর্ক থাকা খুবই জরুরি। আর খেয়াল রাখা উচিৎ ফুসফুসের। শীতকালে কীভাবে ফুসফুসের যত্ন নেবেন, কী কী করলে শীতের মরশুমেও ইনফেকশন হবে না আপনার ফুসফুসে, সুস্থ থাকবেন আপনি, জেনে নিন সহজ কয়েকটি পদ্ধতি। 

শীতের মরশুমে কীভাবে খেয়াল রাখবেন ফুসফুসের, কোন কোন উপায়ে যত্ন নেবেন, রইল সহজ কিছু টিপস 

  • ধূমপানের অভ্যাস ত্যাগ করতে পারলে শুধু ফুসফুস নয়, সার্বিক ভাবে ভাল থাকবে আপনার শরীর-স্বাস্থ্য। প্রত্যক্ষ এবং পরোক্ষ, দু'ধরনের ধূমপানই ক্ষতি করতে পারে আপনার ফুসফুসের। দীর্ঘদিন ধূমপানের অভ্যাস থাকলে ফুসফুসে ক্যান্সার হওয়ার সম্ভাবনাও থাকে। তাই সাবধানে থাকুন। আজ থেকেই সতর্ক হোন। 
  • নিয়মিত শরীরচর্চার অভ্যাস থাকলে আপনার ফুসফুসের স্বাস্থ্য ভাল থাকবে। ফুসফুসের কর্মক্ষমতা বাড়াতে চাইলে হাঁটাচলা, দৌড়ানো, সাইকেল চালানো - এই ধরনের শরীরচর্চার অভ্যাস করুন। ফুসফুস শক্তিশালী হবে আপনার। কমতে পারে শ্বাস-প্রশ্বাস সংক্রান্ত সমস্যাও। 
  • ফুসফুসের সংক্রমণ রুখতে চাইলে, ফুসফুসের স্বাস্থ্য ভাল রাখতে চাইলে, শীতের মরশুমে নিজের ঘরদোর ভালভাবে পরিষ্কার রাখুন। ঘরে যাতে সঠিক ভাবে হাওয়া-বাতাস খেলে সেদিকেও নজর রাখতে হবে। এগুলি করতে পারলে অনেকটাই সুস্থ থাকবেন আপনি। 
  • শীতে দূষণ, ধোঁয়াশা সবের মাত্রায় বেড়ে যায় বাতাসে। তাই ফুসফুসের স্বাস্থ্য ভাল রাখতে চাইলে, বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে যাওয়া জরুরি। তাহলে ফুসফুসের উপর দূষণের সরাসরি প্রভাব কিছুটা হলেও এড়ানো সম্ভব হবে। 
  • ফুসফুসের সমস্যা হলে প্রথমে দেখা দিতে পারে শ্বাসকষ্টের অসুবিধা। ফুসফুস ভাল রাখতে চাইলে তাই নিয়মিত 'ডিপ ব্রিদিং একসারসাইজ' অভ্যাস করুন। এর ফলে নিঃশ্বাস-প্রশ্বাস নেওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা থাকলে, তা অনেকটাই কমবে। তবে নিয়ম করে এই 'ডিপ ব্রিদিং একসারসাইজ' ব্যবহার করতে হবে। 

শীতের দিনে সর্দি-কাশির সমস্যা আচমকা বেড়ে যেতে পারে। তাই নিজের অসুস্থতা অবহেলা করবেন না। কারণ সর্দি লাগলে, ঠান্ডা লাগলে, হাঁচি-কাশি হলে এর জোরালো প্রভাব পড়তে পারে ফুসফুসের উপর। তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। প্রয়োজন বুঝলেই ডাক্তার দেখান। একেবারেই অবহেলা করবেন না। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget