এক্সপ্লোর

Health Update: অন্ত্রের ক্ষতি করছে এই ৫ খাবার, কী খাবেন তবে ?

Foods For Healthy Colon: অন্ত্রের ক্ষতি করে কিছু বিশেষ ধরনের খাবার। এগুলির বদলে চার ধরনের খাবার খেলে ভাল থাকে অন্ত্রের স্বাস্থ্য।

কলকাতা: খাবার যা-ই খাই, হজম করানোর গোটা দায়িত্বটাই আমাদের খাদ্যনালির। আর এই খাদ্যনালির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল অন্ত্র। খাবার থেকে পুষ্টিরস শোষণ করে অন্ত্র। এর পর সেই পুষ্টিগুণ রক্তে মিশে যায়। কিন্তু এই অন্ত্রেরই যদি ‘শরীর খারাপ’ হয় ? অস্বাভাবিক নয় মোটেই। কারণ আধুনিক জীবনযাপনে বদলাচ্ছে খাদ্যাভাস। আর যে ধরনের খাবার পাতে থাকছে, তা থেকে শরীর খারাপ হওয়ার আশঙ্কা বাড়ছে। একই প্রভাব পড়ছে অন্ত্রের উপরেও। কিছু নির্দিষ্ট খাবার অন্ত্রের ক্ষতি করতে পারে। যার ফলে অন্ত্র তার কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে। শরীরও দুর্বল হয়ে পড়ে। অন্যদিকে তেমনই কিছু খাবার অন্ত্রকে ভাল রাখে। এই ধরনের খাবার কমবেশি রোজ পাতে থাকা ভাল। এতে অন্ত্র খারাপ হওয়ার আশঙ্কা থাকে না। কোন খাবারে ভাল থাকে অন্ত্র আর কোন খাবারেই বা ক্ষতি ? দেখে নেওয়া যাক।

অন্ত্রের জন্য ক্ষতিকর যে খাবারগুলি (Worst Foods For Colon)

  • রেড মিট -  স্তন্যপায়ী প্রাণীর মাংসকে রেড মিট বলা হয়। যেমন পাঁঠার মাংস। অনেকেই এটি খেতে ভালবাসেন। এই ধরনের মাংস অন্ত্রের বিপদ ঘটায়। খারাপ কোলেস্টেরল ও ফ্য়াটে পূর্ণ এই মাংস দীর্ঘদিন ধরে খেলে কোলন অর্থাৎ অন্ত্রের ক্যানসার হওয়ার আশঙ্কাও থাকে।
  • পাঁউরুটি - অনেকে সকালের জলখাবারে পাঁউরুটি খান। হালকা দ্রুত খাবার হিসেবে পাঁউরুটির বেশ সুখ্য়াতি। কিন্তু এটি খেলে অন্ত্রের ক্ষতি হতে পারে। 
  • অতিরিক্ত চিনিযুক্ত খাবার - কোল্ড ড্রিঙ্কস, ভীষণ মিষ্টি প্রসেসড খাবার যেমন পেস্ট্রি কোলনের ক্ষতি করে।
  • প্রসেসড খাবার - প্রসেসড খাবার দীর্ঘ দিন সংরক্ষণের জন্য রাসায়নিক মেশানো হয়। এগুলি অন্ত্রের জন্য বিপজ্জনক।
  • মদ্যপান - মদ্যপানের অভ্যাস থেকেও বিপদ হতে পারে কোলনের।

অন্ত্রের জন্য কোন খাবার তবে ভাল (Best Foods For Colon) ?

  • হোল গ্রেন - হোল গ্রেন জাতীয় খাবার অন্ত্রের জন্য ভাল। এই ধরনের খাবার হজম হয় একটু সময় নিয়ে। পাশাপাশি এতে থাকা ফাইবার অন্যান্য খাবার হজম করাতে সাহায্য করে। কোলনের মধ্যে বর্জ্য পদার্থ সাফ করে ফাইবার।
  • মাছ - মাছের মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে। এটি ক্যানসার কোশের বৃদ্ধি স্লথ করে দেয়। ফলে কোলন ক্যানসারের ঝুঁকি কমে যায়।
  • রঙিন শাকসবজি -  রঙিন শাকসবজি যেমন কুমড়ো, গাজর, পেঁপে খেতে পারেন। এগুলি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। যা অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখে।
  • ডালজাতীয় শস্য - ডালজাতীয় শস্য ফাইবার ও প্রোটিন একসঙ্গে থাকে। এছাড়াও, এতে ভিটামিন বি ও ভিটামিন ই রয়েছে। এগুলি কোলনের স্বাস্থ্য ভাল রাখে।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Health Update: জিন লম্বা না খাটো ? তরুণ থাকার রহস্য লুকিয়ে ওতেই

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget