এক্সপ্লোর

সুশান্ত নেই, তাঁরই কায়দায় আত্মহত্যা ১২ বছরের ফ্যানের! টিভির পর্দা থেকে চোখ সরাত না তাঁর মৃত্যু সংক্রান্ত খবর চললে, জানাল পরিবার

পুলিশ জানিয়েছে, এক সময় উপরতলায় ছেলেটি নিজের ঘরে গিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। পরিবারের অনুরোধে দেহের ময়নাতদন্ত করা হয়নি বলে জানিয়েছেন এএসপি।

হাপুর (উত্তরপ্রদেশ): প্রিয় অভিনেতার চলে যাওয়া মেনে নিতে না পেরে তাঁরই কায়দায় আত্মহত্যা করল ১২ বছরের ছেলে। সদ্যপ্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের, বলতে গেলে অন্ধ ভক্ত বলতে যা বোঝায়, তা-ই ছিল সে। সুশান্ত যেভাবে নিজের ফ্ল্যাটে গলায় দড়ির ফাঁস লাগিয়ে এক সপ্তাহ আগে আত্মহত্যা করেছেন, সেভাবেই ষষ্ঠ শ্রেণির পড়ুয়া কিশোর গত শনিবার চরম পদক্ষেপ করেছে বলে তার পরিবারের দাবি। তারা জানিয়েছে, ছেলে টিভির পর্দা থেকে চোখ সরাত না সুশান্তের মৃত্যু সংক্রান্ত খবর চলার সময়। অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার সর্বেশ মিশ্র জানিয়েছেন, আত্মঘাতী কিশোরের বাবা গ্রেটার নয়ডার একটি বেসরকারি ফার্মের ইঞ্জিনিয়ার। ঘটনার দিন তিনি বাড়িতে ছিলেন। ছেলেটির মা, দিদি, ঠাকুমা-পরিবারের বাকিরাও বাড়িতে উপস্থিত ছিলেন। পুলিশ জানিয়েছে, এক সময় উপরতলায় ছেলেটি নিজের ঘরে গিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। পরিবারের অনুরোধে দেহের ময়নাতদন্ত করা হয়নি বলে জানিয়েছেন এএসপি। তিনি বলেছেন, ছেলেটির নিজের জীবনে দাড়ি টেনে দেওয়ার সম্ভাব্য আর কোনও কারণ দেখা যাচ্ছে না। আমরা অভিভাবকদের বলছি, ছেলেমেয়েদের সোস্যাল মিডিয়ায় মন খারাপ করে দেওয়া, হতাশা, বিষাদের খবর থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন। সুশান্ত অনুগামীদের তাঁর ফেলে যাওয়ায় শূন্যতার মধ্যে আত্মহত্যার ঘটনা এটাই প্রথম নয়। এটি এধরনের তৃতীয় ঘটনা। গত ১৬ জুন বেরিলিতে ক্লাস টেনের এক পড়ুয়া প্রিয় তারকার মৃত্যু সহ্য করতে না পেরে আত্মহত্যা করে গলায় ফাঁস পরে। সুইসাইড নোটে সে লিখে যায়, ও পারলে, আমি কেন পারব না! তার আগে সুশান্তকে হারানোর শোক সামলাতে না পেরে আত্মঘাতী হয় একটি মেয়েও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: জঙ্গি কার্যকলাপে কলকাতা ও রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে ED-র হানা, গুরুতর অভিযোগ উঠে এল এবার..
Kolkata News: জঙ্গি কার্যকলাপে কলকাতা ও রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে ED-র হানা, গুরুতর অভিযোগ উঠে এল এবার..
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Kolkata News: 'বিশ্বাস-ব্রাদার্স' ছাড়াই রথের সকালে হল খুঁটিপুজো, পালাবদলের রাজ্যে সুরুচি সঙ্ঘেরও 'রূপ' বদল
'বিশ্বাস-ব্রাদার্স' ছাড়াই রথের সকালে হল খুঁটিপুজো, পালাবদলের রাজ্যে সুরুচি সঙ্ঘেরও 'রূপ' বদল
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা

ভিডিও

BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৫.৭.২৬): 'ED-র থেকে AB বেশি ভয়ঙ্কর', হিটলারের প্রসঙ্গ টেনে অভিষেককে নিশানা মদনের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৫.৭.২৬): ২১ জুলাইয়ের ঠিক আগে মমতার 'মিত্র'-বিয়োগ, ঋতব্রত শিবিরে ছায়াসঙ্গী মদনও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Puri Rath Yatra: 'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
Embed widget