এক্সপ্লোর

করোনাভাইরাস: চিনে মৃতের সংখ্যা বেড়ে ৫৬, আক্রান্ত প্রায় ২ হাজার

চিনে বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। আক্রান্তদের মধ্যে ৩২৪ জনের অবস্থা আশঙ্কাজনক। মোট ২,৬৮৪ জনের দেহে এই ভাইরাস থাবা বসিয়েছে বলে আশঙ্কা।

বেজিং:  চিনে বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। চিনা সংবাদমাধ্যম সূত্রে শেষ খবর, এখনও পর্যন্ত চিনে ১৯৭৫ জনের দেহে এই ভাইরাসের অস্তিত্বের প্রমাণ মিলেছে। মৃতের সংখ্যা ৫৬। চায়না পিপলস ডেইলিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আক্রান্তদের সকলেই নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিউমোনিয়ায় ভুগছেন। আক্রান্তদের মধ্যে ৩২৪ জনের অবস্থা আশঙ্কাজনক। এর পাশাপাশি, আরও অনেকের দেহে করোনাভাইরাস মেলার সম্ভাবনা তৈরি হয়েছে। চিনা স্বাস্থ্য কমিশনের আশঙ্কা, মোট ২,৬৮৪ জনের দেহে এই ভাইরাস থাবা বসিয়ে থাকতে পারে। সেগুলি আদৌ করোনাভাইরাস কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। চিনের প্রশাসন জানিয়েছে, সবচেয়ে খারাপ অবস্থা উহান শহরের। এখান থেকেই এই ভাইরাসের প্রথম অস্তিত্ব মেলে। উহান সহ হুবেই প্রদেশের ১৭টি শহর এই ভাইরাস আক্রমণের প্রাণকেন্দ্র হিসেবে চিহ্নিত হয়েছে।  অধিকাংশ আক্রান্তরা এই দুই প্রদেশের বাসিন্দা। শনিবার, হুবেইতে নতুন ৩২৩জনের দেহে নোভেল করোনাভাইরাস (এন-সিওভি ২০১৯)-এর প্রমাণ মিলেছে। সবমিলিয়ে এই প্রদেশে আক্রান্তর সংখ্যা ১,০৫০ ছাড়িয়েছে। এরমধ্যে ১২৯ জনের অবস্থা সঙ্কটজনক। মারা গিয়েছেন ৫২ জন। এদিকে, শনিবার রাতে রাজধানী বেজিংয়ে ১০ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এই নিয়ে বেজিংয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫১। চিনের সর্ববৃহৎ শহর শাংহাইতে ৪০ জন আক্রান্ত হয়েছে বলে খবর। এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি জানান, দেশ একটা ভয়ানক সময়ের মধ্যে দিয়ে চলছে। তবে, তিনি আশাবাদী, এই সঙ্কট কাটিয়ে উঠবে দেশ। এই ভাইরাসের মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে তাঁরা জয়ী হবেন। করোনাভাইরাসের মোকাবিলায় ১০ দিনের মধ্যে একটি ১০০০-শয্যার হাসপাতাল তৈরি করা হবে বলে জানিয়েছে চিনা প্রশাসন। পাশাপাশি, আগামী ১৫ দিনের মধ্যে উহানে আরও  একটি ১৫০০-শয্যার হাসপাতাল তৈরি করা হবে। বিশেষজ্ঞদের মতে, যে দ্রুততার সঙ্গে চিন এই হাসপাতালগুলি গঠন করছে, তার থেকে পরিষ্কার যে অদূর ভবিষ্যতে বড় মহামারীর আশঙ্কা করছে চিনা প্রশাসন। খবরে প্রকাশ, চিনের সীমানা ছাড়িয়ে হংকং, ম্যাকাউ, তাইওয়ান, নেপাল, জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, তাইল্যান্ড, ভিয়েতনাম ও মার্কিন যুক্তরাষ্ট্রে থাবা বসিয়েছে কনোনাভাইরাস। যেমন জাপান থেকে দ্বিতীয় রোগীর দেহে এই ভাইরাসের প্রমাণ মিলেছে। মহামারী রুখতে ইতিমধ্যেই একটি বিশেষ দল গঠন করেছে চিনের শাসক কমিউনিস্ট পার্টি। সম্প্রতি, শি জিনপিংয়ের নেতৃত্বাধীন পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটিতে এই দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে চিনা প্রেসিডেন্ট বলেন, বিভিন্ন সম্প্রদায় ও ক্ষেত্রের মানুষকে একযোগে এগিয়ে এই মহামারীর মোকাবিলা করতে হবে। সকলকে এসে হাতে হাত মিলিয়ে কাজ করে এই ভাইরাসের ছড়িয়ে পড়া রুখতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
SCO Summit : SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...
SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...

ভিডিও

School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম
Shankar Ghosh | পাহাড়ে বিনিয়োগ টানতে নবান্নে উত্তরবঙ্গের শিল্পপতিদের সঙ্গে বৈঠক | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget