এক্সপ্লোর

UP Spurious Liquor death : বিষমদের বলি ২২, উত্তরপ্রদেশে বেড়েই চলেছে মৃত্যুমিছিল

বেড়েই চলেছে মৃতের সংখ্যা। উত্তরপ্রদেশের আলিগড়ে বিষমদের বলি হয়েছেন ২২ জন। শনিবার সকালেই ৫ জনের মৃত্যু খবর পাওয়া গিয়েছে। প্রশাসন সূত্রে খবর, আরও অনেকের অবস্থা আশঙ্কাজনক। আগামী দিনে বাড়তে পারে সংখ্যাটা।

আলিগড়: বেড়েই চলেছে মৃতের সংখ্যা। উত্তরপ্রদেশের আলিগড়ে বিষমদের বলি হয়েছেন ২২ জন। শনিবার সকালেই ৫ জনের মৃত্যু খবর পাওয়া যায়। প্রশাসন সূত্রে খবর, আরও অনেকের অবস্থা আশঙ্কাজনক। আগামী দিনে বাড়তে পারে সংখ্যাটা।

ইতিমধ্যেই বিষমদ বিক্রির অভিযোগে তিনটি মামলা দায়ের করেছে আলিগড় পুলিশ। একই মামলায় গ্রেফতার করা হয়েছে ৬ জনকে। ঘটনার পরই সাসপেন্ড করা হয়েছে জেলার আবগারি আধিকারিককে। যদিও জেলা প্রশাসন জানিয়েছে, কেবল বেআইনি মদ খেয়ে সবার মৃত্যু হয়নি। এর সঙ্গে অন্য কিছু বিষয় জড়িত থাকতে পারে। সেই বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

বিষমদ খেয়ে মৃত্যুর বিষয়ে ডিভিশনাল কমিশনার গৌরব দয়াল জানান, আলিগড়ের তিনটি পুলিশ স্টেশন চত্বরের মধ্যেই এই ঘটনা ঘটেছে। যাতে ইতিমধ্যেই ২২ জনের মৃত্যু হয়েছে। এ প্রসঙ্গে সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পাবলিক রিলেশন কৃষ্ণ কুমার সিং জানান, বেআইনি মদ পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অনিল চৌধুরী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ওই একই মামলায় আরও ৬জনকে গ্রেফতার করা হয়েছে। বেআইনি মদ বিক্রির ঘটনায় এখনও ২ জনকে খুঁজছে পুলিশ। তাদের নামে ৫০,০০০ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।

এখনও পর্যন্ত এই ঘটনার জন্য জেলা আবগারি আধিকারিক ধীরজ শর্মা, আবগারি ইন্সপেক্টর রাজেশ যাদব, কনস্টেবল অশোক কুমার, ইন্সপেক্টর চন্দ্রপ্রকাশ যাদব ও আরও এক কনস্টেবল রামরাজ রানাকে কর্তব্যে গাফিলতির জন্য সাসপেন্ড করা হয়েছে। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে আলিগড়ের গ্রামে এই দেশি মদ খাওয়ার ঘটনা ঘটে। শুক্রবারই বিষ মদে ১৭ জনের মৃত্যু হয়। শনিবার সকালে আরও ৫ জনের মৃত্যু হলে সংখ্যাটা ২২-এ পৌঁছায়।

স্থানীয়রা জানিয়েছেন, আলিগড়ের লোধা , খয়ার ও জওয়ান ব্লকের বহু মানুষ বৃহস্পতিবার দোকান থেকে দেশি মদ কেনেন। রাতেই সেই মদ খেয়ে বমি করতে শুরু করেন অনেকেই। হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। ইতিমধ্যেই আলিগড়ের বহু দেশি মদের দোকান বন্ধ করে দিয়েছে পুলিশ। এ প্রসঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ''যে দোকান থেকে ওই বিষমদ পাওয়া গিয়েছে তা বন্ধ করে দেওয়া হবে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে মামলা দায়ের হবে। মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করবে সরকার। সেই টাকায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।''

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: 'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
CJP Delhi Protest:
"..বিনা নির্বাচনে সেটা সম্ভব নয়", ‘ককরোচ’দের উদ্দেশে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Sachin On Student Protest: বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের
বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের
CJP Delhi Protest: “কংগ্রেসের রাজত্বকালে ৫৩ বার প্রশ্নফাঁস..”, NEET কাণ্ডের পর সাংবাদিক বৈঠকে বিস্ফোরক তাপস রায়
“কংগ্রেসের রাজত্বকালে ৫৩ বার প্রশ্নফাঁস..”, NEET কাণ্ডের পর সাংবাদিক বৈঠকে বিস্ফোরক তাপস রায়

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget