এক্সপ্লোর

Earthquake : এক নয়, দুই নয়, তিন তিনটি ভূমিকম্প ! আধ ঘণ্টার মধ্যে বারবার কেঁপে উঠল জয়পুর

Jaipur Earthquake : ন্যাশনাল সেন্টার ফর সিমসোলজি (National Center for Seismology) টানা কয়েকটি ট্যুইটে জানিয়েছে, ভোররাতে টানা তিনটি কম্পন হয়।

জয়পুর : ভোররাতে একের পর এক কম্পন (Earthquake)। টানা তিন তিনবার। তাও মাত্র আধ ঘণ্টার মধ্যে। মাত্র ৩০ মিনিট সময়ের ব্যবধানে তিনবার ভূমিকম্পে কেঁপে উঠল জয়পুর (Jaipur Earthquake)। রাজস্থানের রাজধানী শহরে মাঝরাতে একের পর এক কম্পনে কেঁপে ওঠেন শহরবাসী।

ন্যাশনাল সেন্টার ফর সিমসোলজি (National Center for Seismology) টানা কয়েকটি ট্যুইটে জানিয়েছে, ভোররাত ৪ টে ৯ মিনিটে প্রথম ভূকম্পন অনুভূত হয় জয়পুরে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.৪। যার কিছুক্ষণ পরেই ভোররাত ৪ টে ২২ মিনিট ও তার ঠিক তিন মিনিট পর ভোররাত ৪ টে ২৫ মিনিটে আরও দুটি ভূ কম্পন অনুভূত হয়েছে জয়পুরে। যে দুটি কম্পনের মাত্রা ছিল যথাক্রমে ৩.১ ও ৩.৪। শুধু জয়পুরই নয়, রাজস্থানের একাধিক জায়গাতে কম্পন অনুভূত হয়েছে। প্রথম কম্পনের ক্ষেত্রে তা সৃষ্টি হয়েছিল মাটির ১০ কিলোমিটার নিচে। দ্বিতীয়টির ক্ষেত্রে যা ছিল ৫ কিলোমিটার। তৃতীয় তথা শেষ কম্পনের কেন্দ্রস্থলও ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার নিচে।

যদিও সৌভাগ্যবশত, ভূমিকম্পের জেরে কোনও হতাহতের খবর নেই। যদিও বারবার কম্পনের জেরে জয়পুর সহ রাজস্থানের একাধিক এলাকার মানুষ ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েন। ভোররাতে টানা তিনটি কম্পনের পরে অনেকেই বাড়ি ছেড়ে বেরিয়েও আসেন। বারবারের কম্পনের পর রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া ট্যুইট করেন, জয়পুর সহ রাজ্যের একাধিক জায়গায় একাধিক কম্পন অনুভূত হয়েছে। আশা করি সকলে সুস্থ রয়েছেন।

                                                                                                       

 

আরও পড়ুন- তিনটি ভাগ ২১ জুলাইয়ের মূল মঞ্চের, বাঁ দিক ঘেষে তৃণমূল সুপ্রিমোর বক্তব্য রাখার পোডিয়াম

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন         https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা
Road Accident : ট্রাফিক সিগন্যালে ২টি বাসের মাঝে 'চিঁড়েচ্যাপ্টা' হয়ে গেল ২টি গাড়ি, ভয়াবহ দুর্ঘটনা
ট্রাফিক সিগন্যালে ২টি বাসের মাঝে 'চিঁড়েচ্যাপ্টা' হয়ে গেল ২টি গাড়ি, ভয়াবহ দুর্ঘটনা
CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget