এক্সপ্লোর

Kannur Murder: কেরলে তিন সিপিএম কর্মীকে কুপিয়ে খুন

Kannur Murder: সুজি, জ্যোতিষ, রঞ্জিত, সচিন, সেয়ুজ ও রাজেশ নামে ৬ জন মূল অভিযুক্তের নামে একটি এফআইআর দায়ের হয়েছে। তার ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত।

কান্নুর: কেরলে (Kerala) একজন সিপিএম (CPIM) কর্মীকে কুপিয়ে খুন (hacked to death) করার অভিযোগ উঠল বিজেপি (BJP) আরএসএসের মদতপুষ্ট দুষ্কৃতীদের বিরুদ্ধে। আরও একাধিক সিপিএম (আই) কর্মী এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন বলেও জানা গেছে। ঘটনাটি ঘটেছে কান্নুরের মাট্টান্নুর থানার মাট্টান্নুর ইদাইভেলিগালয় (Mattannur Idaiveligal)। মৃত ওই তিন সিপিএম (আই) কর্মীর নাম হল লাথিয়েস (৩৬) সৌনভ (৩৫), রিজিল (৩০)। খবর পেয়ে  কান্নুর একেজি হাসপাতালে গিয়ে জখম সিপিএম (আই) কর্মীদের সঙ্গে দেখা করেন কেরল সিপিএম (আই)-এর রাজ্য কমিটির সদস্য এন চন্দ্রারন ও কান্নুর জেলা কমিটির কার্যকারী সম্পাদক টিভি রাজেশ।

এপ্রসঙ্গে স্থানীয় পুলিশ ইন্সপেক্টর অভিলাশ এমসি জানান, সুজি, জ্যোতিষ, রঞ্জিত, সচিন, সেয়ুজ ও রাজেশ নামে ৬ জন মূল অভিযুক্তের নামে একটি এফআইআর দায়ের হয়েছে। তার ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত।

সোমবার পুলিশ সূত্রে জানানো হয়, সিপিএম (আই) কর্মী সৌনভ, রিজিল ও লাথিয়েস রবিবার রাতে মাট্টান্নুরের আয়াল্লুর এলাকার একটি স্থানীয় বাসস্ট্যান্ডে বসেছিলেন। সেই সময় আচমকা ১০ জনের একটি দল এসে তাঁদের উপর চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারতে থাকে। এর ফলে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ওই তিনজন সিপিএম (আই) কর্মী। তাঁদের বাঁচাতে গিয়ে জখম হন ঘটনাস্থলে থাকা অন্যান্য় একাধিক সিপিএম (আই) কর্মীরাও। পরে সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সৌনভ, রিজিল ও লাথিয়েসকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকিরা এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইতিমধ্যেই এই ঘটনায় কেরলের শাসকদল সিপিএম (আই)-এর তরফে স্থানীয় বিজেপি ও আরএসএস কর্মীদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করা হয়েছে। যদিও পুলিশের তরফে এখনও পর্যন্ত এই অভিযোগকে মান্যতা দেওয়া হয়নি। মাট্টানুর পুলিশের পক্ষ থেকে এই ঘটনায় একটি মামলা দায়ের করে কয়েকজনকে গ্রেফতার করার কথা জানানো হয়েছে।

স্থানীয় থানার একজন পুলিশ আধিকারিক বলেন, প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে যে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই খুনের ঘটনা ঘটেছে। জখম হওয়া ব্যক্তিরা অভিযোগ করেছেন যে বিজেপি ও আরএসএস কর্মীরাই এই হামলা চালিয়েছে। তাঁদের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী মামলা দায়ের করেছে পুলিশ। তদন্ত চলছে।

আরও পড়ুন: Sonam Wangchuk: ২০ দিন পার, কেন অনশনে সোনম ওয়াংচুক? কী বলছেন তিনি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
ABP Ananda Top 10,16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Census In India: শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Embed widget