এক্সপ্লোর

Maoist Attack:বীজাপুরে মাওবাদী হানা, নিহত ৩ সিআরপিএফ জওয়ান

CRPF Jawans Lost Life:বীজাপুরে ফের মাওবাদী হানায় নিহত ৩ সিআরপিএফ জওয়ান। বীজাপুরের জোনাগুড়া-আলিগুড়ার মধ্যে কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা চলেছে বলে খবর।

ছত্তীসগঢ়: বীজাপুরে ফের মাওবাদী হানায় নিহত ৩ সিআরপিএফ জওয়ান (Maoist Attack In Bijapur)। বীজাপুরের জোনাগুড়া-আলিগুড়ার মধ্যে কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা চলেছে বলে খবর। সিআরপিএফের সঙ্গে মাওবাদীদের গুলির এই লড়াইয়ে নিহত ৩ জওয়ান। জখম ১৪।

কী জানা গেল?
সূত্রের খবর, নিহতদের ৩ জনের মধ্যে ২ জনই  CoBRA বাহিনীর সদস্য ছিলেন। কনস্টেবল দেবেন সি এবং পবন কুমার বলে তাঁদের পরিচয় জানা গিয়েছে। নিহত তৃতীয় জন, কনস্টেবল লাম্বধার সিনহা সিআরপিএফের ১৫০ নম্বর ব্যাটালিয়নে কর্মরতন ছিলেন।  পুলিশের আইজি (বস্তার রেঞ্জ) পি সুন্দররাজ জানান, মঙ্গলবার দুপুরে অভিযানে বেরিয়েছিলেন নিরাপত্তাবাহিনীর আধিকারিকরা। CoBRA বাহিনীর ২০১ নম্বর ব্যাটালিয়ন এবং সিআরপিএফের ১৫০ নম্বর ব্যাটালিয়ন একটি 'ফরওয়ার্ড অপারেটিং বেস' তৈরির চেষ্টা করছিল। দুপুর ১টা নাগাদ আচমকা বীজাপুর-সুকমা জেলার সীমানা লাগায়ো তেকুলাগুড়েম গ্রামের কাছে তাঁদের উপর গুলিবৃষ্টি শুরু করে মাওবাদীরা, এমনই দাবি প্রশাসনের। দু'পক্ষের লড়াইয়ে ৩ জন সিআরপিএফ জওয়ানের প্রাণহানির পাশাপাশি ১৪ জন জখম হন বলে খবর। জখমদের দ্রুত 'এয়ারলিফ্ট' করে রায়পুর নিয়ে যাওয়া হয়। তাঁরা সেখানে চিকিৎসাধীন, তবে বিপন্মুক্ত বলে সূত্রের খবর। 
ছত্তীসগঢ়ের রাজধানী শহর রায়পুর থেকে ৬১৬ কিলোমিটার দূরে এই গ্রামে নিরাপত্তাবাহিনীর একটি নতুন শিবির তৈরি করা হয়েছিল।  শিবির তৈরির পর জোনাগুড়া-আলিগুড়া এলাকায় মাওবাদী-বিরোধী অভিযান শুরু করেন নিরাপত্তাবাহিনীর আধিকারিকরা। জঙ্গলের আড়াল থেকে শুরু হয় গুলিবৃষ্টি। পরে নিরাপত্তাবাহিনী পাল্টা দিতে শুরু করলে জঙ্গলের গভীরে পালিয়ে যায় মাওবাদীরা।  

আর যা...
২০২১ সালে এই তেকুলাগুড়েম গ্রামেই একটি হামলায় ২৩ জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছিল। ২০২২ সালে নিরাপত্তা বাহিনীর ১০ জন সদস্য, ৩৩ জন সাধারণ নাগরিক এবং ৩২ জন মাওবাদীর প্রাণ গিয়েছিল ছত্তীসগঢ়ে। অন্য দিকে, গত নভেম্বরে ছত্তীসগঢ়ে বিধানসভা নির্বাচন চলাকালীন নিরাপত্তাবাহিনীর দুজন সদস্যকে খুন করে মাওবাদীরা। যদিও নতুন বিজেপির সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম কোনও বড় মাওবাদী হামলার ঘটনা ঘটল। প্রসঙ্গত, চলতি মাসের গোড়াতেই ছত্তীসগঢ়ে 'লেফট উইং এক্সট্রিমিজম'-র পরিস্থিতি পর্যালোচনা করতে রায়পুরে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে শাহ জানিয়েছিলেন, আগামী ৩ বছরের মধ্যে মাওবাদী-উপদ্রব শেষ করতে হবে। বস্তুত, গত নভেম্বর থেকেই সুকমা এবং বীজাপুর জেলা মিলিয়ে ৯টি নতুন পুলিশ ক্যাম্প তৈরি হয়েছে। তার পরই এই ঘটনা।  

আরও পড়ুন:রাজনীতিতে পা রাখছেন ‘থলপতি’ বিজয়, গোড়াতেই নিজের দলের সভাপতি হলেন, শীঘ্রই ঘোষণা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal : টুলু মণ্ডল নিজেই 'সরকার' ! দখল করেন আস্ত একটি নদীও, কী পরিকল্পনা ছিল জানেন ?
Tulu Mondal : টুলু মণ্ডল নিজেই 'সরকার' ! দখল করেন আস্ত একটি নদীও, কী পরিকল্পনা ছিল জানেন ?
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Kunal on Shashi : 'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
পাকিস্তানের ৩০ জঙ্গির 'খেল খতম' ! নিখুঁত অপারেশন ভারতীয় এজেন্টের, লস্কর অপারেটিভের চাঞ্চল্যকর দাবি!
পাকিস্তানে ঢুকে ৩০ জঙ্গিকে খতম করেছে ভারতীয় এজেন্ট , লস্কর অপারেটিভের চাঞ্চল্যকর দাবি!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget