এক্সপ্লোর

Chopra-Islampur Car Accident:উত্তর দিনাজপুরে গভীর রাতে লরির পিছনে ধাক্কা গাড়ির, মৃত ৩

জোরাল ধাক্কায় দুমড়েমুচড়ে যায় অভিশপ্ত ওই গাড়ি। ঘটনাস্থলেই গাড়ির ৩ আরোহীর মৃত্যু।

 ইসলামপুর: গভীর রাতে উত্তর দিনাজপুরের চোপড়া ও ইসলামপুরের মাঝে ভীমডাঙ্গায় মর্মান্তিক দুর্ঘটনা। ৩১ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা একটি গাড়ির। জোরাল ধাক্কায় দুমড়েমুচড়ে যায় অভিশপ্ত ওই গাড়ি। ঘটনাস্থলেই গাড়ির ৩ আরোহীর মৃত্যু।

গুরুতর জখম গাড়ি চালককে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অত্যধিক গতিতে চলা গাড়ি নিয়ন্ত্রণ রাখতে না পারায় এই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

পুলিশ সুত্রে জানা গিয়েছে,   মৃতদের মধ্যে একজন বিজেপি নেতা তথা ইসলামপুর পুরসভার প্রাক্তন কাউন্সিলর অয়ন চন্দ। মৃত  অয়ন চন্দ, রাহুল ঘোষ এবং জয় গোপাল দত্ত  তিন জনেরই বাড়ি ইসলামপুরের ক্ষুদিরামপল্লীতে। পুলিশ মৃতদেহগুলিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন ইসলামপুর পুরসভার প্রশাসক কানাইয়ালাল আগরওয়াল। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়সূত্রে জানা গিয়েছে, ইসলামপুরের ক্ষুদিরামপল্লীর বাসিন্দা  বিজেপি নেতা তথা ইসলামপুর পুরসভার প্রাক্তন কাউন্সিলর অয়ন চন্দ সহ স্থানীয় রাহুল ঘোষ ও জয় গোপাল দত্ত একটি গাড়িতে শিলিগুড়ি গিয়েছিলেন। রাতে শিলিগুড়ি থেকে তারা ইসলামপুরে বাড়ি ফিরছিলেন। চোপড়া ও ইসলামপুরের মাঝামাঝি  ভীমডাঙ্গি এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি লড়ির পেছনে তাদের গাড়িটি সজোরে  ধাক্কা মারলে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। বিকট শব্দে ছুটে আসেন স্থানীয় লোকজন। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। গুরুতর আহত হয় গাড়ির চালক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ইসলামপুর থানার পুলিশ।  মৃতদেহ তিনটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা ইসলামপুর পুরসভার পুর প্রশাসক কানাইয়ালাল আগরওয়াল। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP'র বৈঠক, কী আপডেট ?
NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP'র বৈঠক, কী আপডেট ?
NEET Protest : আজই CJP-র সঙ্গে বসছে সরকার, তার আগেই বড় সিদ্ধান্ত সরকারের, শিক্ষা সচিবকে সরাল সরকার
আজই CJP-র সঙ্গে বসছে সরকার, তার আগেই বড় সিদ্ধান্ত সরকারের, শিক্ষা সচিবকে সরাল সরকার
অবশেষে কাটছে জট ? NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP র বৈঠক, রাজধানী থেকে বড় খবর
অবশেষে কাটছে জট ? NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP র বৈঠক, রাজধানী থেকে বড় খবর
NEET প্রশ্নফাঁসকাণ্ডে আন্দোলনকারীদের পাসপোর্ট বাতিল? ভাইরাল পোস্টে বিভ্রান্তি! যা জানাল দিল্লি পুলিশ...
NEET প্রশ্নফাঁসকাণ্ডে আন্দোলনকারীদের পাসপোর্ট বাতিল? ভাইরাল পোস্টে বিভ্রান্তি! যা জানাল দিল্লি পুলিশ...

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget