এক্সপ্লোর

NEET প্রশ্নফাঁসকাণ্ডে আন্দোলনকারীদের পাসপোর্ট বাতিল? ভাইরাল পোস্টে বিভ্রান্তি! যা জানাল দিল্লি পুলিশ...

বিভ্রান্তির সূত্রপাত হয় একটি ভাইরাল পোস্ট থেকে, যেখানে দাবি করা হয়েছিল যে CJP-র বিক্ষোভে অংশগ্রহণকারীদের পাসপোর্ট বাতিল করা হবে। কিন্তু পুলিশ স্পষ্ট করেছে, এই দাবি সরকারি ঘোষণার সঙ্গে মিল নেই।

নয়া দিল্লি: দিল্লির যন্তর মন্তরে Cockroach Janta Party (CJP)-র আন্দোলনকে ঘিরে সামাজিক মাধ্যমে নতুন করে বিতর্ক ছড়িয়েছে। ভাইরাল হওয়া একাধিক পোস্টে দাবি করা হয়, বিক্ষোভে অংশ নেওয়া সকল আন্দোলনকারীর পাসপোর্ট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি পুলিশ। তবে সেই দাবিকে সম্পূর্ণ ভুয়ো ও বিভ্রান্তিকর বলে খারিজ করেছে দিল্লি পুলিশ।  

দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, এমন কোনও সরকারি নির্দেশ জারি করা হয়নি যাতে CJP-র সমস্ত আন্দোলনকারীর পাসপোর্ট বাতিলের কথা বলা হয়েছে। পুলিশ সাধারণ মানুষকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া যাচাইবিহীন তথ্য শেয়ার না করার আবেদন জানিয়েছে এবং শুধুমাত্র সরকারি সূত্র থেকে তথ্য নেওয়ার পরামর্শ দিয়েছে। পাশাপাশি, ভুয়ো খবর ছড়ালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

বিভ্রান্তির সূত্রপাত হয় একটি ভাইরাল পোস্ট থেকে, যেখানে দাবি করা হয়েছিল যে CJP-র বিক্ষোভে অংশগ্রহণকারীদের পাসপোর্ট বাতিল করা হবে। কিন্তু পুলিশ স্পষ্ট করেছে, এই দাবি সরকারি ঘোষণার সঙ্গে মিল নেই। তবে পুলিশ সূত্রের বরাত দিয়ে কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, শুধুমাত্র যাঁদের বিরুদ্ধে তদন্তে দাঙ্গা বা হিংসাত্মক ঘটনায় সরাসরি জড়িত থাকার প্রমাণ মিলবে, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা হিসেবে পাসপোর্ট বাতিলের মতো পদক্ষেপ বিবেচনা করা হতে পারে। অর্থাৎ, এটি কোনও সাধারণ বা সর্বজনীন সিদ্ধান্ত নয় এবং সব বিক্ষোভকারীর ক্ষেত্রে প্রযোজ্যও নয়।

প্রসঙ্গত, NEET-সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ, শিক্ষা ব্যবস্থায় সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাম্প্রতিক সময়ে CJP-র নেতৃত্বে দিল্লিতে বড় আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলনে সমাজকর্মী সোনম ওয়াংচুকের সমর্থনও বিশেষভাবে নজর কেড়েছে। গত কয়েক দিনে যন্তর মন্তর এবং সংসদ চত্বরে বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও সামনে এসেছে।

এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভুয়ো ছবি, ভিডিও এবং দাবি ছড়িয়ে পড়ায় দিল্লি পুলিশ বারবার ফ্যাক্ট-চেক প্রকাশ করছে। পুলিশের বক্তব্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি তৈরি করতে পারে এমন তথ্য প্রচার থেকে বিরত থাকতে হবে। কোনও তথ্য শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করারও আহ্বান জানানো হয়েছে।

এদিকে আজ নিট প্রশ্নফাঁসকাণ্ডে আন্দোলনকারী ও কেন্দ্রীয় সরকারের বৈঠক চলছে। দিল্লির কনস্টিটিউশন ক্লাবে CJP-র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের। এই নিয়ে দ্বিতীয়বার আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় সরকারের। কনস্টিটিউশন ক্লাবের VP হাউসের ৪০০৪ নম্বর ঘরে বৈঠক। 

CJP-র প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার আগে অমিত শাহের বাড়িতে বৈঠক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনড় ককরোচ জনতা পার্টি। ফার্স্ট ট্র্যাক কোর্ট নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। কঠোর আইন প্রণয়নের জন্য আগামী সোমবার এই নিয়ে বিল আনছে কেন্দ্র। 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
Karnataka News : মহিলা সাব-ইন্সপেক্টরকে চড় মারার অভিযোগ বিজেপি বিধায়কের মেয়ের বিরুদ্ধে, FIR রুজু কর্ণাটকে
মহিলা সাব-ইন্সপেক্টরকে চড় মারার অভিযোগ বিজেপি বিধায়কের মেয়ের বিরুদ্ধে, FIR রুজু কর্ণাটকে
Ayushman Bharat Scheme Card: আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
Ayushman Bharat Card: সঙ্গে কেন্দ্র কিংবা রাজ্যের স্বাস্থ্য বিমা কার্ড নেই ? কীভাবে চিকিৎসা পাবেন হাসপাতালে ? জেনে নিন
Ayushman Bharat Card: সঙ্গে কেন্দ্র কিংবা রাজ্যের স্বাস্থ্য বিমা কার্ড নেই ? কীভাবে চিকিৎসা পাবেন হাসপাতালে ? জেনে নিন
Advertisement

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget