এক্সপ্লোর

Dwarfism in Children: বামনত্বের শিকার ৫ বছরের শিশু, বাবাকেই দায়ী করলেন চিকিৎসকরা, অবিলম্বে ছাড়ুন এই বদভ্যাস...

China News: চিনের চোয়াংকিং থেকে এই ঘটনা সামনে এসেছে।

নয়াদিল্লি: ছেলের বয়স বাড়লেও, বাড়ছে না উচ্চতা। মনে সন্দেহ নিয়েই চিকিৎকের কাছে গিয়েছিলেন। আর সেখানে যা শুনলেন, তাতে একেবারে ভেঙে পড়লেন শিশুটির মা-বাবা। ৫ বছর বয়সি ছেলের উচ্চতা কেন বাড়ছে না, জানতে গিয়েছিলেন তাঁরা। জবাবে ছেলেটির বাবাকেই দায়ী করলেন চিকিৎসকরা। বাবার বদভ্যাসের দরুণই শিশুটি বামনত্বের শিকার বলে জানালেন। (Dwarfism in Children)

চিনের চোয়াংকিং থেকে এই ঘটনা সামনে এসেছে। পাঁচ বছর বয়সি ছেলের উচ্চতা কেন বাড়ছে না, তা নিয়ে চিন্তায় ছিলেন এক দম্পতি। সেই মতো চিকিৎসকদের দ্বারস্থ হন তাঁরা। শিশুটিকে ভাল করে পর্যবেক্ষণ করে দেখেন চিকিৎসকরা। একাধিক পরীক্ষাও করানো হয়। আর তাতেই শিশুটি বামনত্বের শিকার বলে জানা যায়। তার কারণ বের করতে গিয়ে বাবাকেই কাঠগড়ায় তোলেন চিকিৎসকরা। (China News)

চিনা সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শিশুটির বাবা চেইন স্মোকার। কয়েক মিনিট অন্তরই সিগারেটে সুখটান দেন তিনি, যার প্রভাব পড়েছে শিশুটির বৃদ্ধির উপর। চিকিৎসকদের দাবি, দীর্ঘ সময় ধরে বাবার সিগারেটের ধোঁয়া শিশুটির শরীরে ঢুকছে। অর্থাৎ ছোট থেকে পরোক্ষ ভাবে ধূমপান হয়ে যাচ্ছে তারও। এতে শিশুটির থাইরয়েড হরমোনের অস্বাভাবিক নিঃসরণ ঘটছে। বাবার ধূমপানের ভুক্তভোগী শিশুর মানসিক বৃদ্ধি, বৌদ্ধিক বিকাশও ব্যহত পারে বলে মত চিকিৎসকদের।

চিকিৎসকরা জানিয়েছেন,  শিশুটি যে বামনত্বের শিকার হচ্ছে, তা সময়েই ধরা গিয়েছে। ফলে এখন থেকে চিকিৎসা শুরু হলে, কিছুটা হলেও বিপদ ঠেকানো যাবে। সন্তানের স্বাস্থ্য়ের কথা মাথায় রেখেই বাবাদের সচেতন হওয়া প্রয়োজন বলে মত তাঁদের। চিকিৎসকরা জানাচ্ছেন, সন্তান গর্ভে থাকাকালীন সাবধানতা অবলম্বন করা হলেও, সন্তান জন্মের পর সেভাবে সতর্ক থাকেন না মা-বাবা। এতে বিপদ ঘটতে পারে। 

পরিসংখ্য়ান বলছে, ৭২ শতাংশের বেশি শিশু পরোক্ষ ধূমপানের শিকার হয়।  বাইরে বেরোলে তো বটেই, বাড়িতে থাকাকালীনও শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে ধোঁয়া যায় শরীরে। প্রাপ্তবয়স্কের ধূমপানের জেরে শিশুদের বৃদ্ধি ব্যহত হওয়ার একাধিক উদাহরণ রয়েছে। জন্মের সময় শিশুর ওজন হালকা হওয়া, সদ্যোজাতর মৃত্যুও ঘটে সেই থেকে। 

পরোক্ষ ধূমপান থেকে নানা রোগও বাসা বাঁধে শিশুর শরীরে, যেমন, শ্বাসযন্ত্রের সংক্রমণ। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুদের ব্রঙ্কাইটাল টিউব আপাত ভাবে সোজা হয়। ফল ধোঁয়া সরাসরি ফুসফুসের অ্যালভিওলিতে প্রবেশ করে। দীর্ঘ সময় ধরে শিশুর শরীরে যদি বিড়ি-সিগারেটের ধোঁয়া প্রবেশ করে, সেক্ষেত্রে যক্ষ্মা, নিউমোনিয়া, ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি থাকে। কম বয়সে যদি নাও হয়, পরবর্তীতে রোগ বাসা বাঁধে শরীরে। পরোক্ষ ধূমপান হয়ে যায় যাদের, পরবর্তীতে তাদের ফুসফুসের ক্যান্সার হওয়ার ঝুঁকি তিন গুণ বেড়ে যায়। 

পরোক্ষ ধূমপান থেকে অ্যাজমাও হতে পারে শিশুদের। পাশাপাশি, শিশুর দাঁতের ক্ষতি হয়, কানের সমস্যা হয়, কানেও সমস্যা হয়। ধোঁয়া থেকে শিশুদের শরীরে নিকোটিনের মাত্রা বাড়লে পড়তে, পড়া বুঝতে সমস্যা হয় তাদের। IQ কমতে পারে। দীর্ঘ সময় ধরে ধোঁয়া শরীরে প্রবেশ করলে টনসিলে পলিপস তৈরি হয়, যা থেকে শ্বাসনালি সরু হয়ে যায়। টেনে টেনে শ্বাস নিতে হয় শিশুকে। রাতে নাক ডাকতে শুরু করে, যাতে তার ঘুমও ব্যহত হয়। দীর্ঘ সময় ধরে পরোক্ষ ধূমপান হলে রক্ত জমে যাওয়া, প্রদাহজনিত সমস্যাও দেখা দেয় শিশুর শরীরে। শিশুর শরীরে ম্যালিগন্যান্ট টিউমার দেখা দেওয়ার ঝুঁকিও থাকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget