এক্সপ্লোর

এবিপি আনন্দ-সিএনএক্স যৌথ সমীক্ষায় ৫৩ শতাংশের মত, সিএএ সংবিধানের মূল ধারার বিরোধী

শাসক শিবির থেকে বারবার বলা হচ্ছে, বিরোধীরা সিএএ, এনআরসি নিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ এই অভিযোগে কাঠগড়ায় তুলেছেন বিরোধীদের। কিন্তু সমীক্ষায় বেশিরভাগ মানুষ, ৫১ শতাংশ শাসক দলের অভিযোগে সায় দেননি। তবে ৪২ শতাংশ জনগণকে বিরোধীদের বিভ্রান্ত করার অভিযোগ সমর্থন করেছেন।

কলকাতা: সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরোধী আন্দোলনে বারবার সংবিধান রক্ষার প্রসঙ্গ তুলছেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, এই আইন সংবিধানের মূল ধারা বা স্পিরিটের পরিপন্থী। তাঁরা সওয়াল করছেন, ভারত ধর্মনিরপেক্ষ দেশ। এখানে ধর্মীয় পরিচয়ের মাপকাঠিতে নাগরিকত্ব দেওয়ার কথা নেই সংবিধানে। কিন্তু সিএএ-তে বলা হয়েছে, শুধুমাত্র তিনটি প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে ধর্মীয় কারণ নির্যাতনের হাত থেকে বাঁচতে পালিয়ে ভারতে আসা শুধুমাত্র হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, শিখরাই এদেশের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন, মুসলিমরা নন। এই প্রেক্ষাপটে এবিপি আনন্দ-সিএনএক্স যৌথ সমীক্ষায় প্রশ্ন করা হয়েছিল, সিএএ কি সংবিধানের মূল ধারার পরিপন্থী। ৫৩ ‘হ্যাঁ’ বলেছেন, ৪৬ শতাংশ বলেছেন ‘না’। ১ শতাংশ বলেছেন, জানি না বা বলতে পারব না। অন্যদিকে শাসক শিবির থেকে বারবার বলা হচ্ছে, বিরোধীরা সিএএ, এনআরসি নিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ এই অভিযোগে কাঠগড়ায় তুলেছেন বিরোধীদের। কিন্তু সমীক্ষায় বেশিরভাগ মানুষ, ৫১ শতাংশ শাসক দলের অভিযোগে সায় দেননি। তবে ৪২ শতাংশ জনগণকে বিরোধীদের বিভ্রান্ত করার অভিযোগ সমর্থন করেছেন। ৭ শতাংশ জানি না বা বলতে পারব না বলে জানিয়েছেন। পাশাপাশি সিএএ-এনআরসির বিরুদ্ধে আন্দোলন যেভাবে হিংসাত্মক চেহারা নিয়েছে, ট্রেন-বাস জ্বালানো, ভাঙচুর, সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে, তা সমর্থন করেননি সংখ্যাগরিষ্ঠ মতদাতা। ৬৮ শতাংশ আন্দোলনের নামে জনগণের সম্পত্তির ক্ষতি করার তীব্র বিরোধী। ৯ শতাংশ বলেছেন, জনগণের সম্পত্তি নষ্ট করা সমর্থনযোগ্য। তবে ২৩ শতাংশ এক্ষেত্রে স্পষ্ট মতামত দিতে পারেননি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: 'নির্মমভাবে আন্দোলন প্রতিরোধের চেষ্টা..', প্রতিবাদে হাসপাতাল থেকে অনশন চালিয়ে যাওয়ার বার্তা সোনম ওয়াংচুকের
'নির্মমভাবে আন্দোলন প্রতিরোধের চেষ্টা..', প্রতিবাদে হাসপাতাল থেকে অনশন চালিয়ে যাওয়ার বার্তা সোনম ওয়াংচুকের
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Aroop Biswas:
"কাউকে বাঁচাবার জন্যই" কি ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করেননি মমতা ? বিশেষ সাক্ষাৎকারে বিস্ফোরক অরূপ
Viral Video: জিপলাইনের মাঝপথে ছিঁড়ল সেফটি লক! ৪০ ফুট নিচে পড়ে গুরুতর জখম পর্যটক, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য
জিপলাইনের মাঝপথে ছিঁড়ল সেফটি লক! ৪০ ফুট নিচে পড়ে গুরুতর জখম পর্যটক, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget