এক্সপ্লোর

পাহাড় খুঁড়ে বেরল মরা ইঁদুর! সনিয়াকে কটাক্ষ খট্টারের, বিজেপির মহিলা-বিদ্বেষের প্রতিফলন, ক্ষমা চান, দাবি কংগ্রেসের

কংগ্রেসের মহিলা শাখার প্রধান সুস্মিতা দেব এক বিবৃতিতে এর নিন্দায় বলেছেন, কংগ্রেস সভানেত্রী সম্পর্কে খট্টারের মন্তব্য নিন্দনীয়, অসংসদীয়। এটা বিজেপির মহিলাদের প্রতি অবমাননাকর মানসিকতার পরিষ্কার নমুনা। খট্টারের কটাক্ষ আসল ইস্যুগুলি থেকে নজর ঘোরানোর চেষ্টা বলেও দাবি করে তিনি বলেন, কর্মহীনতা, অর্থনীতি মারাত্মক ঝিমিয়ে পড়ার মতো প্রকৃত ইস্যু এড়িয়ে যাওয়া হচ্ছে, আলোচনার মান নীচে নামিয়ে আনা তা থেকে নজর ঘোরানোরই প্রয়াস। কেউ কি অস্বীকার করতে পারেন, হরিয়ানা ভারতের ধর্ষণ রাজধানী হয়ে উঠেছে? অপহরণ, ছিনতাই বাড়ছে।

নয়াদিল্লি: কৈথালে কংগ্রেসের ঘরোয়া কলহের দিকে ইঙ্গিত করে সনিয়া গাঁধী সম্পর্কে হরিয়ানার মু্খ্যমন্ত্রী মনোহরলাল খট্টারের কটাক্ষের তীব্র নিন্দা করল কংগ্রেস। খট্টারের মন্তব্য বিজেপির ‘নারী-বিদ্বেষী মানসিকতা’র প্রতিফলন বলে অভিযোগ করে এজন্য তাদের ক্ষমা চাইতে হবে, দাবি করেছে তারা। কয়েকদিন আগে কৈথালের জনসভায় কংগ্রেস সভানেত্রী হিসাবে সনিয়ার প্র্রত্যাবর্তনকে খোঁচা দিয়ে খট্টার বলেন, লোকসভা নির্বাচনের পর কংগ্রেসের জাতীয় সভাপতি বললেন, আমি আর চালাতে চাই না, অন্য কাউকে খুঁজে নিন, আর তিনি যেন অবশ্যই গাঁধী পরিবারের বাইরের কেউ হন। পাপ্পু এই ঘোষণা করে ইস্তফা দিল। ওরা টর্চ নিয়ে খোঁজা শুরু করল অ-গাঁধী পরিবারের কাউকে। তিন মাস পর ওরা সনিয়া গাঁধীকে সভাপতি পদে বসাল। পাহাড় খুঁড়ে শেষ পর্যন্ত বেরল ইঁদুর, তাও মরা! কারণ সনিয়া, রাহুল আর গাঁধী পরিবারের বাইরে কিছুই দেখতে পায় না ওরা। রবিবার খারকোডার বিজেপি জনসভায়ও ‘খোড়া পাহাড়, নিকলি চুহা’-এই হিন্দি প্রবাদ বাক্যের পুনরাবৃত্তি করেন খট্টার। কংগ্রেস ও জননায়ক জনতা পার্টি জোটকে ‘পরিবারকেন্দ্রিক’ আখ্যা দিয়ে তাদের প্রত্যাখ্যানের ডাক দেন খট্টার। কংগ্রেসের মহিলা শাখার প্রধান সুস্মিতা দেব এক বিবৃতিতে এর নিন্দায় বলেছেন, কংগ্রেস সভানেত্রী সম্পর্কে খট্টারের মন্তব্য নিন্দনীয়, অসংসদীয়। এটা বিজেপির মহিলাদের প্রতি অবমাননাকর মানসিকতার পরিষ্কার নমুনা। খট্টারের কটাক্ষ আসল ইস্যুগুলি থেকে নজর ঘোরানোর চেষ্টা বলেও দাবি করে তিনি বলেন, কর্মহীনতা, অর্থনীতি মারাত্মক ঝিমিয়ে পড়ার মতো প্রকৃত ইস্যু এড়িয়ে যাওয়া হচ্ছে, আলোচনার মান নীচে নামিয়ে আনা তা থেকে নজর ঘোরানোরই প্রয়াস। কেউ কি অস্বীকার করতে পারেন, হরিয়ানা ভারতের ধর্ষণ রাজধানী হয়ে উঠেছে? অপহরণ, ছিনতাই বাড়ছে। হরিয়ানার জনগণ, বিশেষত মহিলাদের জীবনে খারাপ প্রভাব ফেলা সত্যিকারের ইস্যুতে মুখ্যমন্ত্রীর কাছে কোনও উত্তর নেই। বিজেপির ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ কর্মসূচিকে কটাক্ষ করে অপরাধের মাপকাঠিতে হরিয়ানা দেশে চতুর্থ স্থানে রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, পুলিশকর্মীর সংখ্যায় মারাত্মক ঘাটতি আছে। ২৭ শতাংশ! উত্তর ভারতের রাজ্যগুলির মধ্যে এই অভাব চতুর্থ, পঞ্জাবের ঘাটতির চারগুণ। আমরা, কংগ্রেসকর্মীরা জনজীবনে মানুষের সম্মান বজায় রাখায় দায়বদ্ধ, কিন্তু একজন মহিলা হিসাবে যে কুরুচিকর মন্তব্য করা হয়েছে, তাতে তীব্র আপত্তি জানাচ্ছি, নিঃশর্ত ক্ষমা দাবি করছি। কংগ্রেসও ট্যুইট করেছে, মুখ্যমন্ত্রীর মন্তব্য অশালীন, তিনি নিম্ন স্তরে নামিয়েছেন নিজেকে, তা বিজেপির মহিলা-বিদ্বেষী চেহারা তুলে ধরে। আমরা এর তীব্র নিন্দা করে দাবি করছি, তিনি অবিলম্বে ক্ষমা চান।

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP Protest: ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget