এক্সপ্লোর

Ayodhya Ram Mandir : রামলালার প্রাণপ্রতিষ্ঠা হতেই মন্দিরে ঢুকে দর্শন করে গেলেন 'স্বয়ং হনুমান'

Ayodhya Ram Mandir : অনেকেরই বিশ্বাস, স্বয়ং বজরংবলীই এসেছেন প্রভুরামকে দর্শন করতে। শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের তরফে এই কথা জানানো হয়েছে সোশ্যাল মিডিয়ায়।   

অযোধ্যা: হয়েছে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। ৫০০ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২২ জানুয়ারি উদ্বোধন হয়েছে রামমন্দির। প্রধানমন্ত্রী মোদি করেছেন শিশু-রামের প্রাণপ্রতিষ্ঠা। আর তারপর থেকেই দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষের ঢেউ এসে মিশেছে সরযূ নদীর পাড়ে। বিশ্বজুড়ে রামভক্তরা মন্দির উদ্বোধন ঘিরে উদ্বেল। 

রামের সবথেকে বড় ভক্ত মনে করা হয় বজরংগবলী হনুমানকে। বিশ্বাস করা হয়, যেখানেই রাম থাকবেন, সেখানে হাজির হবেন হনুমানজিও। দীর্ঘ প্রতীক্ষার পর অযোধ্যার রাম মন্দিরের দরজা খুলতেই সেখানে হঠাৎ হাজির এক হনুমান।   পরম ভক্ত হনুমানকে দেখে হকচকিয়ে যান দর্শনার্থীরা। কেউ কেউ আবার শ্রদ্ধায় কপালে জোড় হাত ঠেকিয়ে প্রণামও করেন। সেদিন ছিল আবার মঙ্গলবার। মনে করা হয় মঙ্গলবার হনুমান পুজোর বিশেষ দিন। সেইদিনই এমন  দৃশ্যের দেখে অভিভূত রাম ভক্তরা। অনেকেরই বিশ্বাস, স্বয়ং বজরংবলীই এসেছেন প্রভুরামকে দর্শন করতে। শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের তরফে এই কথা জানানো হয়েছে সোশ্যাল মিডিয়ায়।   

তাঁরা লিখেছেন, ' আজ শ্রী রাম জন্মভূমি মন্দিরে ঘটে যাওয়া একটি সুন্দর ঘটনার বর্ণনা - 
আজ বিকেল ৫টা ৫০ মিনিটে একটি হনুমান গর্ভগৃহের দক্ষিণ গেট দিয়ে প্রবেশ করেছিল। সে ছুটে একেবারে রামলালার কাছে পৌঁছে যায়। বাইরে মোতায়েন নিরাপত্তা কর্মীরা এটা দেখে হনুমানটির দিকে দৌড়ে গিয়েছিল, পাছে হনুমানটির ধাক্কায় রামলালার মূর্তিটি পড়ে যায় ! কিন্তু পুলিশকর্মীরা তার দিকে ছুটে যেতেই সে শান্তভাবে গর্ভগৃহের উত্তর গেটের দিকে চলে যায়। গেট বন্ধ থাকায় সে আবার পূর্ব দিকের গেটের দিকে যায় এবং দর্শনার্থীদের ভিড়ের মধ্য দিয়ে কারও কোনও  অসুবিধা সৃষ্টি না করেই পূর্ব দিকের গেট দিয়ে বেরিয়ে যায় । '  

হনুমানটিকে রাম মন্দিরে দেখে ভক্তরা হকচকিয়ে গেলেও সবাই বিষয়টি ভক্তিভাবে উপভোগ করে। নিরাপত্তারক্ষীরাও বলতে থাকেন, স্বয়ং হনুমানজিই যেন প্রভু রামলালার দর্শনে এসেছেন। আরও পড়ুন : প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ফ্রান্সের রাষ্ট্রপতিকে আলিঙ্গন মোদির, একসঙ্গে রোড শো, যন্তর-মন্তর ভ্রমণ, দেখুন ছবি

সেরা শিরোনাম

Supreme Court: কাউন্টার থেকে টিকিট কিনলে বিমা বাধ্যতামূলক, রেলকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের, যাত্রীসুরক্ষায় জোর দিতে বলা হল
কাউন্টার থেকে টিকিট কিনলে বিমা বাধ্যতামূলক, রেলকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের, যাত্রীসুরক্ষায় জোর দিতে বলা হল
রেলকর্মীদের জন্য সুখবর, মিলছে ৭৮ দিনের বোনাস, কবে পাবেন ?
রেলকর্মীদের জন্য সুখবর, মিলছে ৭৮ দিনের বোনাস, কবে পাবেন ?
Viral Video: ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
CJP Protest : যন্তর মন্তরে ঢুকে কী কী ঘটিয়েছেন সৌরভ, আশুতোষরা? কেন তাঁদের পাঠানো হল তিহাড়ে ? যা জানাল পুলিশ
যন্তর মন্তরে ঢুকে কী কী ঘটিয়েছেন সৌরভ, আশুতোষরা? কেন তাঁদের পাঠানো হল তিহাড়ে ? যা জানাল পুলিশ

ভিডিও

South City Puja | এবার শপিং মলে দুর্গাপুজো। প্রথমবারের জন্য সাউথ সিটি মলে পুজোর আয়োজন
Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget