এক্সপ্লোর

চিনের সঙ্গে সংঘাত বহাল, নভেম্বরের প্রথম সপ্তাহেই আসছে আরও ৩-৪টি রাফাল যুদ্ধবিমান

ভারতীয় বৈমানিকরা ফ্রান্সে প্রশিক্ষণ নিচ্ছেন। ২০২১ এর মার্চ নাগাদ ভারতের পাইলটদের সেখানে ট্রেনিং পর্ব হয়তো সম্পূর্ণ হবে। ভারতীয় বায়ুসেনা হরিয়ানার অম্বালা, পশ্চিমবঙ্গের হাসিমারার এয়ারবেসে একটি করে রাফাল যুদ্ধবিমানের স্কোয়াড্রন নিয়োগ করবে বলে খবর।

নয়াদিল্লি: চিনের সঙ্গে লাদাখ সীমান্ত সংঘাতের আবহে ভারতীয় বায়ুসেনার শক্তি বাড়ছে। নভেম্বরের প্রথম সপ্তাহেই বায়ুসেনা পাচ্ছে আরও ৩-৪টি রাফাল যুদ্ধবিমান। সেগুলি আসছে বায়ুসেনার হরিয়ানার অম্বালার এয়ারবেসে। গত ২৮ জুলাই প্রথম ব্য়াচের ৫টি রাফাল যুদ্ধবিমান ভারতে এসেছে এবং ১০ সেপ্টেম্বর সরকারিভাবে বায়ুসেনায় সামিলও করা হয়েছে সেগুলিকে। সরকারি সূত্রে বলা হয়েছে, দ্বিতীয় ব্যাচের ৩-৪টি যুদ্ধবিমান ফ্রান্স থেকে নভেম্বরের প্রথম সপ্তাহে ভারতে আসছে। তার প্রস্তুতি এখন চলছে পুরোদমে। সূত্রটি সংবাদ সংস্থাকে বলেছে, এই যুদ্ধবিমানগুলি অন্তর্ভুক্তির পর বায়ুসেনার হাতে থাকবে ৮-৯টি যুদ্ধবিমান। চলতি পরিস্থিতি মাথায় রেখে সেগুলি ভারতে আসার কয়েকদিনের মধ্যেই ব্যবহারের উপযোগী, সচল করে তোলা হবে। ইতিমধ্যে এসে যাওয়া রাফাল যুদ্ধবিমানগুলিকে সচল করে কাজে লাগার মতো অবস্থায় আনা হয়েছে এবং লাদাখের মতো উত্তেজনাপ্রবণ, সংঘাতের এলাকায় অল্প সময়ের মধ্যে মোতায়েনও করা হয়েছে। দ্বিতীয় দফার বিমানগুলি সরবরাহের ব্যাপারে রুটিন বার্ষিক বৈঠকের অঙ্গ হিসাবে প্রজেক্ট খতিয়ে দেখতে ফ্রান্স গিয়েছে বায়ুসেনার একটি টিম, যার নেতৃত্বে আছেন অ্যাসিস্ট্যান্ট চিফ অব এয়ার স্টাফ (প্রজেক্টস) এয়ার ভাইস মার্শাল এন তেওয়ারি। ভারতীয় বৈমানিকরা ফ্রান্সে প্রশিক্ষণ নিচ্ছেন। ২০২১ এর মার্চ নাগাদ ভারতের পাইলটদের সেখানে ট্রেনিং পর্ব হয়তো সম্পূর্ণ হবে। ভারতীয় বায়ুসেনা হরিয়ানার অম্বালা, পশ্চিমবঙ্গের হাসিমারার এয়ারবেসে একটি করে রাফাল যুদ্ধবিমানের স্কোয়াড্রন নিয়োগ করবে বলে খবর। প্রসঙ্গত, কমব্যাট স্কোয়াড্রনের ঘাটতি পূরণে ও দেশের পূর্ব ও পশ্চিম সীমান্তের জরুরি প্রয়োজন মাথায় রেখে গত ২০১৬ র সেপ্টেম্বর ভারত ফরাসি সরকার ও দাসোল এভিয়েশন সংস্থার সঙ্গে ৭.৮ বিলিয়ন ইউরোয় ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করে। প্রথম দফায় আসা ৫টি রাফাল যুদ্ধবিমান ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স প্যারি, ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) বিপিন রাওয়াত, বায়ুসেনা প্রধান আরকেএস ভাদোরিয়ার উপস্থিতিতে আম্বালার বিমানঘাঁটিতে অন্তর্ভুক্ত করা হয়।

সেরা শিরোনাম

Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget