এক্সপ্লোর

বালাকোটের পাঁচতারা জইশ শিবিরে আক্রমণের সম্ভাবনা আঁচ করতে পারেনি পাকিস্তান, ঘুমের মধ্যেই নিকেশ ৩৫০ জঙ্গি, খবর সূত্রের

নয়াদিল্লি: পুলওয়ামা হামলার পর ভারতের আক্রমণের আশঙ্কায় পাক অধিকৃত কাশ্মীর থেকে শয়ে শয়ে ফিদাঁয়ে ও তাদের প্রশিক্ষকদের বালাকোটের শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। পাহাড়ের মাথায় জঙ্গলে ঘেরা এই শিবির পাঁচ তারা রিসর্টের মতো। মঙ্গলবার ভোররাতে নিশ্চিন্তে ঘুমোচ্ছিল শিবিরের প্রত্যেকেই। তাদের দেশের এতটা ভেতরে ঢুকে যে ভারত আক্রমণ চালাবে, তা ঘুণাক্ষরেও ভাবতে পারেনি পাকিস্তানের প্রতিরক্ষা বিভাগ। তাদের ধারণা ছিল, নিয়ন্ত্রণ রেখা বরাবর পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে ভারত। সেজন্যই বালাকোটের শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল জঙ্গি ও তাদের প্রশিক্ষকদের। এতে ভারতীয় বাহিনীর হাতে আক্রমণ চালানোর মতো ‘সহজ লক্ষ্যবস্তু’ চলে আসে। এমনটাই খবর সূত্রের। সূত্র থেকে জানা গিয়েছে, বালাকোট শিবিরে ভারতীয় বায়ুসেনার নিখুঁত আক্রমণে প্রায় সাড়ে তিনশ জঙ্গি নিকেশ হয়েছে। ১৪ ফেব্রুয়ারির পুলওয়ামা হামলার দায় স্বীকার করেছিল পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদ। বালাকোটে  সেই জইশের সবচেয়ে বড় শিবিরে কমপক্ষে ৩২৫ জঙ্গি ও ২৫-২৭ জন প্রশিক্ষক ছিল। ভারত যে গোয়েন্দা তথ্য পায়, তাতে জানা যায় যে, জইশ তাদের বহু প্রশিক্ষণাধীন জঙ্গি, হার্ডকোর অপারেটিভ ও প্রশিক্ষকদের বালাকোট শিবিরে সরিয়ে নিয়েছে। ওই শিবিরে প্রায় ৫০০ থেকে ৭০০ জনের থাকার বন্দোবস্ত রয়েছে। সেখানে একটি সুইমিং পুল এবং রাধুনি ও সাফাইকর্মীরাও রয়েছে। ওয়েস্টার্ন ও সেন্ট্রাল কম্যান্ডের বেশ কয়েকটি এয়ারবেস থেকে একই সময়ে আকাশে ওড়ে ফাইটার ও অন্যান্য বিমান। সূত্রের খবর, এতগুলি বিমান কোথায় যাচ্ছে, তা ভেবে ধাঁধায় পড়ে গিয়েছিলেন পাক প্রতিরক্ষা আধিকারিকরা। বিমানের ঝাঁক থেকে স্বল্প কয়েকটি বিমান সোজা বালাকোটে পাড়ি জমায়, যেখানে ঘুমন্ত জঙ্গিরা ভারতীয় বোমা নিক্ষেপের সহজ লক্ষ্যবস্তু হয়। সূত্রের খবর, বালাকোট যে লক্ষ্য তা ওরা ধারণাই করতে পারেনি..যখন ছবি প্রকাশ্যে এল, তখন দেখা গিয়েছে এক সময়ের জমজমাট জঙ্গি শিবির শুধু খণ্ডহর (ধ্বংসস্তুপ)। বালাকোট নিয়ন্ত্রণ রেখা থেকে ৮০ কিমি দূরে অ্যাবোটাবাদের কাছে। এই অ্যাবোটাবাদেই আল-কায়দা নেতা ওসামা বিন লাদেন লুকিয়েছিল। সেখানে পাক সামরিক বাহিনীর অগোচরে গোপন অভিযান চালিয়ে লাদেনকে হত্যা করেছিল মার্কিন বাহিনী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস

ভিডিও

Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget