এক্সপ্লোর

লকডাউনের সময় শহরের সব বয়স্ক মানুষকে সাহায্যের স্বীকৃতি, ইতালিতে সরকারি সম্মান পাচ্ছেন এক বঙ্গসন্তান

ইতালিতে লকডাউন চললেও, সরকার যেভাবে সাধারণ মানুষকে সবরকমভাবে সাহায্য করছে, তাতে মুগ্ধ বিপ্লববাবু।

কলকাতা: বাংলা থেকে অনেকেই বিদেশে গিয়ে সেখানকার স্থায়ী বাসিন্দা হয়ে গিয়েছেন। তাঁরা নিজেদের কর্ম বা পেশার ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়ে সম্মানও পেয়েছেন। সেই ধারা বজায় রেখে এবার ইতালিতে সম্মান পেতে চলেছেন এক বঙ্গসন্তান। তাঁর নাম বিপ্লব দেবনাথ। তিনি ইতালির ট্রেভিসো প্রদেশের মন্টেবেলুনা শহর থেকে এবিপি আনন্দকে তাঁর অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন। চোখের সামনে মৃত্যুমিছিল দেখে বাংলার মানুষকে বারবার সতর্ক করে দিয়েছিলেন তিনি। তবে নিজে সবাইকে বাড়িতে থাকার পরামর্শ দিলেও, নিজের জীবনের পরোয়া না করেই তিনি অন্যদের সাহায্য করতে রাস্তায় নেমেছেন। মন্টেবেলুনা শহরে যে সমস্ত বয়স্ক ব্যক্তিরা প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করার জন্য সুপারমার্কেটে যেতে পারছেন না, তাঁদের বাজার করে দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন বিপ্লববাবু। সমাজের প্রতি এই দায়িত্ব ও কর্তব্য পালনেরই স্বীকৃতি পাচ্ছেন তিনি। ইতালি থেকে ফোনে এবিপি আনন্দকে পেশায় ফ্লাওয়ার ডিজাইনার এই বঙ্গসন্তান বললেন, ‘দাদা, আমরা বাঙাল। লড়াই আমাদের রক্তে। আমরা কোনও কাজে ভয় পাই না। লকডাউনের শুরুর দিকে আমি একদিন সুপারমার্কেট থেকে ফেরার সময় দেখতে পাই একজন বয়স্ক মহিলা হাতে ব্যাগ নিয়ে বাড়ি ফিরতে পারছেন না। তাঁকে সাহায্য করি। তিনি আমাকে আশীর্বাদ করেন। এরপর থেকেই শহরের সব বয়স্ক মানুষের পাশে দাঁড়াচ্ছি। তাঁদের বাজার করে দিচ্ছি। সবাই আমাকে আশীর্বাদ করছেন। এখানকার কাগজে আমার ছবিও ছাপা হয়েছে। সোমবার স্থানীয় কাউন্সিলর এসে আমাকে বলেছেন, একজন বিদেশি হয়েও তুমি যে কাজটা করলে, সেটা ইতালির কেউ করেনি। তুমি এই কাজের স্বীকৃতি পাবে। লকডাউন উঠে গেলে তোমাকে রোমে যেতে হবে। সেখানে তোমাকে সম্মান জানানো হবে।’ ইতালিতে লকডাউন চললেও, সরকার যেভাবে সাধারণ মানুষকে সবরকমভাবে সাহায্য করছে, তাতে মুগ্ধ বিপ্লববাবু। তিনি জানিয়েছেন, সুপারমার্কেটগুলিতে পর্যাপ্ত পরিমাণে সব জিনিসপত্র রয়েছে। পরিবারের একজন করে গিয়ে বাজার করে আনতে পারছেন। তার জন্য বিশেষ পাস দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে প্রত্যেকটি বাড়িতে মাস্ক পাঠিয়ে দেওয়া হয়েছে। এই মাস্ক পরা বাধ্যতামূলক। কেউ মাস্ক না পরে রাস্তায় বেরোলে জরিমানা হবে। সরকারের সক্রিয় ভূমিকার ফলে ইতালিতে করোনায় মৃত্যুর হারও কমছে।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget