এক্সপ্লোর

গডসে-বন্দনায় বিতর্কে জড়িয়ে ক্ষমা চাওয়ার পর ভোটের ফল প্রকাশ পর্যন্ত ৬৩ ঘন্টা ‘মৌনব্রত’ পালন করবেন প্রজ্ঞা

তাঁর এক উপদেষ্টা জানান, প্রজ্ঞা সোমবার সকাল থেকে ২১ প্রহর (৬৩ ঘণ্টা) মৌনব্রত পালন শুরু করেছেন। ট্যুইটেও বিজেপি নেত্রী গডসে সম্পর্কে মন্তব্যের জন্য আবার ক্ষমা চান। লেখেন, নির্বাচনী প্রক্রিয়ার পর এখন আত্মানুসন্ধানের সময় হয়েছে। ওই সময়কালে আমার মন্তব্যের জন্য দেশপ্রেমিকরা আঘাত পেয়ে থাকলে সেজন্য ক্ষমা চাইছি। জনজীবনে রীতি মেনে ও অনুতাপ প্রকাশের জন্য ২১ ঘন্টা মৌন থাকব, কঠোর প্রায়শ্চিত্ত করব।

ভোপাল: প্রবল বিতর্কে জড়ানোর পর এবার বৃহস্পতিবার ভোটের ফল বেরনো পর্যন্ত ৬৩ ঘন্টা ‘মৌনব্রত’ পালনের সিদ্ধান্ত জানালেন সাধ্বী প্রজ্ঞা সিংহ ঠাকুর। ২০০৮ এর মালেগাঁও সন্ত্রাস মামলার অভিযুক্ত প্রজ্ঞা বলেছেন, ‘আত্মানুসন্ধানে’র সময় হয়েছে বলে তিনি মনে করছেন। গত সপ্তাহে ‘প্রকৃত দেশপ্রেমিক’ বলে মহাত্মা গাঁধীর ঘাতক নাথুরাম গডসের প্রশংসা করে সমালোচিত হন তিনি। ভোপালে তাঁকে লোকসভা ভোটে প্রার্থী করা বিজেপিকে প্রবল অস্বস্তিতে ফেলে প্রজ্ঞার মন্তব্য। তিনি যা বলেছেন, সেটা তাঁর ব্যক্তিগত মত, বিজেপির নয় বলে জানিয়ে প্রজ্ঞার থেকে দূরত্ব তৈরি করে দল। শেষে প্রজ্ঞাও ক্ষমা চেয়ে মন্তব্য প্রত্যাহার করেন। প্রজ্ঞা বলেছিলেন, নাথুরাম গডসে ছিলেন, আছেন আসল দেশপ্রেমিক, থাকবেনও। তাকে যারা সন্ত্রাসবাদী বলে, তাদের নিজেদের দিকে তাকানো উচিত। এই ভোটেই জবাব পাবেন ওরা। তারপরও স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গাঁধী ঘাতকের গুণগান করায় কখনও প্রজ্ঞাকে ক্ষমা করতে পারবেন না বলে জানিয়ে দেন। বলেন, উনি ক্ষমা চেয়েছেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু মন থেকে তাঁকে ক্ষমা করতে পারব না। মালেগাঁও বিস্ফোরণ মামলায় জেলে তাঁর ওপর অত্যাচার করায় তাঁর ‘অভিশাপে’ই ২৬/১১-র মুম্বই সন্ত্রাস চলাকালে তত্কালীন মহারাষ্ট্র সন্ত্রাস দমন শাখার (এটিএস) প্রধান হেমন্ত কারকারে মারা যান বলে দাবি করেও বিতর্কে জড়িয়েছিলেন প্রজ্ঞা। এই প্রেক্ষাপটেই তাঁর এক উপদেষ্টা জানান, প্রজ্ঞা সোমবার সকাল থেকে ২১ প্রহর (৬৩ ঘণ্টা) মৌনব্রত পালন শুরু করেছেন। ট্যুইটেও বিজেপি নেত্রী গডসে সম্পর্কে মন্তব্যের জন্য আবার ক্ষমা চান। লেখেন, নির্বাচনী প্রক্রিয়ার পর এখন আত্মানুসন্ধানের সময় হয়েছে। ওই সময়কালে আমার মন্তব্যের জন্য দেশপ্রেমিকরা আঘাত পেয়ে থাকলে সেজন্য ক্ষমা চাইছি। জনজীবনে রীতি মেনে ও অনুতাপ প্রকাশের জন্য ২১ ঘন্টা মৌন থাকব, কঠোর প্রায়শ্চিত্ত করব। কারকারে ও গডসেকে নিয়ে মন্তব্যের জন্য প্রজ্ঞার লোকসভা ভোটে প্রচারের ওপর ৭২ ঘন্টার নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন। বিজেপি সভাপতি অমিত শাহও প্রজ্ঞা ও আরও ২ বিজেপি নেতার গডসে সংক্রান্ত মন্তব্যের তীব্র নিন্দা করেন।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'

ভিডিও

Howrah Municipal Corporation | হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের সিপিএমের
Weather news | আগামী ২ দিনে তাপমাত্রা কমতে পারে আরও, ধারণা আবহবিদদের
Inflation News | রেকর্ড ৬ শতাংশ পেরিয়ে গেল দেশের খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার
Newtown News | নিউটাউনে নিরাপত্তারক্ষীর অস্বাভাবিক মৃত্যু, ক্লক টাওয়ারের পাশ থেকে উদ্ধার দেহ
Rahul Gandhi News | ফের ফোনে আড়ি পাতার অভিযোগ রাহুল গান্ধীর | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget