এক্সপ্লোর

উচ্চক্ষমতাসম্পন্ন কমিটির বৈঠকে সিদ্ধান্ত, সিবিআই ডিরেক্টর পদ থেকে অপসারিত অলোক বর্মা, মোদি ফের প্রমাণ করলেন, উনি তদন্তে ভয় পাচ্ছেন, বলল কংগ্রেস

# অলোক বর্মাকে সিবিআই ডিরেক্টর পদ থেকে অপসারণের সিদ্ধান্তের কিছুক্ষণ বাদেই কংগ্রেস তার তীব্র নিন্দা করে ট্যুইট করেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফের প্রমাণ করলেন, তিনি নিরপেক্ষ সিবিআই ডিরেক্টর বা জেপিসির মাধ্যমে সংসদীয় তদন্তে খুবই ভয় পাচ্ছেন। রাফাল ডিল নিয়ে কংগ্রেস মোদিকে লাগাতার নিশানা করছে। সেই ইস্যুতেই তাঁকে খোঁচা দিল কংগ্রেস। পাশাপাশি বর্মাকে নিজের বক্তব্য জানানোর সুযোগ না দিয়েই সরিয়ে দেওয়া হল বলেও অভিযোগ করেছে প্রধান বিরোধী দল। নয়াদিল্লি: অলোক বর্মাকে সিবিআই ডিরেক্টর পদ থেকে শেষ পর্যন্ত সরিয়ে দেওয়া হল। সু্প্রিম কোর্ট তাঁকে ডিরেক্টর পদে পুনর্বহালের নির্দেশ দেওয়ার পর আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি তাঁর ভাগ্য নির্ধারণে দু ঘন্টার ওপর বৈঠক করে। সেখানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়্গে, সু্প্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ মনোনীত বিচারপতি এ কে সিকরি। গগৈ সিকরিকে সেখানে নিজের প্রতিনিধি হিসাবে পাঠান। বৈঠকে বর্মা তাঁর যাবতীয় ক্ষমতা সহ পদে বহাল থাকবেন কিনা বা কে হবেন তাঁর উত্তরাধিকারী, সে ব্যাপারে আলোচনা হয়। সেখানেই ঠিক হয়, দুর্নীতি ও কর্তব্য পালনে গাফিলতির জন্য তাঁকে অপসারিত করা হবে। ফলে সুপ্রিম কোর্টের নির্দেশে ফের কাজে যোগদানের ৪৮ ঘন্টার মধ্যেই পদ ছাড়তে হল বর্মাকে। সূত্রের খবর, মোদির বাসভবনে কমিটির বৈঠকে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনের (সিভিসি) যে রিপোর্ট নিয়ে আলোচনা হয়, তাতে বর্মার বিরুদ্ধে আট দফা অভিযোগের উল্লেখ রয়েছে। সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে তাঁকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। খাড়্গে অবশ্য তার বিরোধিতা করেন। শোনা যাচ্ছে, বর্মাকে জাতীয় মানবাধিকার কমিশনে পাঠানো হতে পারে। এদিন অপসারণের কয়েক ঘন্টা আগে অবশ্য ৫ অফিসারকে বদলি করেন বর্মা। গতকাল তিনি সরান ১০ অফিসারকে। সিবিআইয়ের ইতিহাসে এই প্রথম কোনও ডিরেক্টরের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেওয়া হল। সিবিআইয়ের ডেপুটি ডিরেক্টর রাকেশ আস্থানার সঙ্গে ডিরেক্টর বর্মার নজিরবিহীন সংঘাতের প্রেক্ষিতে দুজনকেই পদ থেকে সরিয়ে, যাবতীয় ক্ষমতা কেড়ে নিয়ে দু মাস আগে জোর করে ছুটিতে পাঠায় সরকার। দুজনে পরস্পরের বিরুদ্ধে প্রকাশ্যে দুর্নীতির অভিযোগ তোলেন। মঙ্গলবার শীর্ষ আদালত কেন্দ্রের মধ্যরাতের নির্দেশে বর্মাকে ডিরেক্টর পদ থেকে সরিয়ে ছুটিতে পাঠানোর পদক্ষেপ বাতিল করে পুনর্বহালের নির্দেশ দেয়। যদিও রায়ে শীর্ষ আদালত জানিয়ে দেয়, বর্মা পদ ফিরে পেলেও উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি তাঁর ভবিষ্যত্ স্থির করা পর্যন্ত কোনও পলিসিগত সিদ্ধান্ত তিনি নিতে পারবেন না।

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:
Kali Puja 2026: Barasat-র রাইজিং স্টারের এবারের থিম 'পুণ্যতীর্থ হিংলাজ' | Alok Ananda | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget