এক্সপ্লোর

ট্রাম্পকে পাশে বসিয়ে মোদি সাফ জানালেন, কাশ্মীর নিয়ে তৃতীয় পক্ষের মধ্যস্থতার কোনও জায়গাই নেই

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে তৃতীয় কোনও পক্ষের মধ্যস্থতার কোনও প্রয়োজন নেই বলে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলেন। তিনি বলেছেন, দুই দেশ সমস্ত ইস্যু নিয়েই আলোচনা এবং দ্বিপাক্ষিকভাবে সমস্যার নিষ্পত্তি করতে পারে। এরজন্য ‘তৃতীয় কোনও দেশকে বিব্রত করতে চাই না’ বলেও মন্তব্য করেছেন মোদি।

বিয়ারিত্স ও লন্ডন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে তৃতীয়  পক্ষের মধ্যস্থতার কোনও প্রয়োজন নেই বলে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলেন। তিনি বলেছেন, দুই দেশ সমস্ত ইস্যু নিয়েই আলোচনা এবং দ্বিপাক্ষিকভাবে সমস্যার নিষ্পত্তি করতে পারে। এরজন্য ‘তৃতীয় কোনও দেশকে বিব্রত করতে চাই না’ বলেও মন্তব্য করেছেন মোদি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প বলেছিলেন যে, ফ্রান্সের বিয়ারিত্সে জি-৭ শীর্ষসম্মেলনের অবকাশে কাশ্মীর নিয়ে তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। সাম্প্রতিক অতীতে ট্রাম্প কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন। মোদি বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে অনেক দ্বিপাক্ষিক বিষয় রয়েছে। আমরা তৃতীয় কোনও দেশকে বিব্রত করতে চাই না। আমরা সমস্ত ইস্যু নিয়েই আলোচনা এবং দ্বিপাক্ষিকভাবে সমস্যার নিষ্পত্তি করতে পারি। সাম্প্রতিক অতীতে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে টেলিফোনে তাঁর কথপোকথনের উল্লেখ করে মোদি জানিয়েছেন, তিনি ইমরানকে বলেছিলেন যে, দুই দেশকেই  দারিদ্র ও অন্যান্য সমস্যার বিরুদ্ধে লড়তে হচ্ছে এবং দুটি দেশেরই মানুষের জন্য একসঙ্গে কাজ করার প্রয়োজন। মোদির পাশে বসে ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, ‘ভারত ও পাকিস্তান নিজেরাই তাদের সমস্যার সমাধান করবে। কাশ্মীর দ্বিপাক্ষিক ইস্যু।দুই দেশ নিজেরাই সমাধান করবে’। ট্রাম্প বলেছেন, ‘আমদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে কাশ্মীর নিয়ে কথা হয়েছে। প্রধানমন্ত্রী মনে করেন যে, পরিস্থিতি তাঁর নিয়ন্ত্রণে রয়েছে। তারা পাকিস্তানের সঙ্গে কথা বলেছে। এবং আমি নিশ্চিত যে, তারা কিছু একটা এমন করবে, যা খুব ভালো হবে’। গত ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার অবলুপ্তি ও রাজ্যকে দুই ভাগে বিভক্ত করা সংক্রান্ত ভারত সরকারের সিদ্ধান্তের প্রেক্ষাপটে এই বৈঠক। ৩৭০ ধারা বিলুপ্তির পর ভারত ও পাকিস্তানের সম্পর্কে উত্তেজনা আরও বেড়েছে। পাকিস্তান এই সিদ্ধান্তের বিরোধিতা করে বিভিন্ন ধরনের মন্তব্য করে আন্তর্জাতিক মহলে হাওয়া গরম করতে চাইছে। আন্তর্জাতিক মহলকে ভারত অবশ্য সাফ জানিয়ে দিয়েছে যে, ৩৭০ ধারা বিলোপের বিষয়টি একেবারেই ভারতের অভ্যন্তরীণ বিষয়। এই বাস্তব বিষয়টি মেনে নিতেও ভারত পাকিস্তানকে পরামর্শ দিয়েছে।

সেরা শিরোনাম

Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Influencial Muslims List 2027: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার

ভিডিও

Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধার্থী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?
Sougata on Abhishek |
SFI Protest: কলেজ স্ট্রিটে SFI-এর বুকস্টলে না পুলিশের
Suvendu Adhikari:
BJP Inner Clash Canning: আদি বনাম নব্য বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র ক্যানিং, গ্রেফতার ২৫

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Influencial Muslims List 2027: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Embed widget