এক্সপ্লোর

ধর্ষণে দোষীর ফাঁসি ২১ দিনেই, অন্ধ্রপ্রদেশে বিধানসভায় ‘দিশা’ বিল পাস

মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি বলেন, নির্ভয়াকাণ্ডের দোষীদের এখনও শাস্তি হয়নি। দিশার পর দেশব্যাপী যে বিপুল প্রতিবাদ-বিক্ষোভ ওঠে, এই বিল তৈরির সময় তা মাথায় রাখা হয়েছিল।

হায়দরাবাদ: ধর্ষণে দোষী সাব্যস্তদের ২১ দিনের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করতে নতুন বিল পাশ করল অন্ধ্রপ্রদেশ বিধানসভা। প্রতিবেশী রাজ্য তেলঙ্গানায় পশু-চিকিৎসক গণধর্ষণ ও পুড়িয়ে হত্যা ও তার অব্যবহিত পরে অভিযুক্তদের পুলিশ এনকাউন্টারে মৃত্যু-- এই ঘটনাবলি থেকে শিক্ষা নিয়ে নতুন আইন দ্রুত পাশ করানোর সিদ্ধান্ত নেয় অন্ধ্রপ্রদেশ প্রশাসন। শুক্রবার, অন্ধ্রপ্রদেশ দিশা ফৌজদারি আইন (অন্ধ্র সংশোধনী) বিল, ২০১৯ পাশ করানো হয়। মূলত, ওই পশু-চিকিৎসককে শ্রদ্ধা জানাতেই আইনের নাম ‘দিশা’ রাখা হয়েছে। এই আইন অনুযায়ী, ‘ধর্ষণ ও গণধর্ষণে দোষীসাব্যস্তদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। ২১দিনের মধ্যে বিচারপর্ব শেষ করতে হবে। ৭দিনের মধ্যে শেষ করতে হবে পুলিশের তদন্ত। পরবর্তী ১৪ দিনের মধ্যে শেষ করতে হবে শুনানি। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এম সুচারিতা বিলটি বিধানসভায় পেশ করেন। অন্ধ্রপ্রদেশের শাসক দল ওয়াইএসআর কংগ্রেস বিলটিকে ‘বৈপ্লবিক’ বলে উল্লেখ করেছে। সরকারের তরফে বলা হয়েছে, ধর্ষণের ঘটনায় যথেষ্ট প্রমাণ থাকলে, দোষীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। অন্য কোনও বিকল্প দেওয়া হবে না। প্রসঙ্গত, হায়দরাবাদ পশু-চিকিৎসক গণধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিবাদ ওঠার পর দেশের প্রথম রাজ্য হিসেবে অন্ধ্রপ্রদেশ এই ধরনের বিল পাশ করল। মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি বলেন, নির্ভয়াকাণ্ডের দোষীদের এখনও শাস্তি হয়নি। দিশার পর দেশব্যাপী যে বিপুল প্রতিবাদ-বিক্ষোভ ওঠে, এই বিল তৈরির সময় তা মাথায় রাখা হয়েছিল। তিনি জানান, যেহেতু দিশা বিল কেন্দ্র ও রাজ্য-- যৌথ তালিকাভুক্ত, তাই এই বিলটি অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget