এক্সপ্লোর

৩৭০: গোপনে প্রস্তুতি নিচ্ছিলেন অমিত শাহ, তিন তালাক, আরটিআই বিল ছিল তারই অঙ্গ, খবর সূত্রের

জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিলের খসড়া তৈরির বিষয়টি শুধু অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই দেখছিলেন।

নয়াদিল্লি: অত্যন্ত গোপনে পরিকল্পনা করেই জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নিয়েছে কেন্দ্রীয় সরকার। গোটা বিষয়টির উপর নজর রেখেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী সহ আরও কয়েকজন এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। বিশেষ সূত্রে এমনই জানা গিয়েছে। আরও জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তোলার প্রস্তুতির অঙ্গ হিসেবে রাজ্যসভায় তিন তালাক ও তথ্যের অধিকার সংশোধন বিল পেশ করে সরকার। সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও সংসদের উচ্চকক্ষে এই দু’টি বিল পাশ করাতে পারায় উৎসাহিত হয়ে ওঠে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল রাজ্যসভায় ৩৭০ ধারা বিলোপের প্রস্তাব পেশ করার আগে ওয়াই এস আর কংগ্রেস প্রধান তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন্মোহন রেড্ডি, বিজেডি সুপ্রিমো তথা ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, টিআরএস প্রতিষ্ঠাতা তথা তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। বসপা নেতা সতীশচন্দ্র মিশ্রর মাধ্যমে তাঁর নেত্রী মায়াবতীর সঙ্গেও যোগাযোগ করা হয়। প্রহ্লাদ ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল ও ধর্মেন্দ্র প্রধান রাজ্যসভায় সরকারের পক্ষে সমর্থন আদায়ের বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। টিডিপি থেকে বিজেপি-তে যোগ দেওয়া সি এম রমেশও রাজ্যসভায় ৩৭০ ধারা তুলে নেওয়ার প্রস্তাব পাশ করাতে বিশেষ ভূমিকা পালন করেন। গোটা বিষয়টি এত গোপনে করা হয়, মাত্র তিন-চারজন মন্ত্রীই জানতেন কাশ্মীর নিয়ে বড় কোনও ঘোষণা হতে চলেছে। সরকারের পরিকল্পনা সফল করার জন্যই ওয়াই এস আর কংগ্রেস, বসপা, বিজেডি, টিআরএস সাংসদদের সঙ্গে কথা বলেন প্রহ্লাদ, ধর্মেন্দ্ররা। জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিলের খসড়া তৈরির বিষয়টি শুধু অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই দেখছিলেন। অন্য কাউকে এই দায়িত্ব দেওয়া হয়নি। সরকারের গোটা পরিকল্পনা সফল হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget