এক্সপ্লোর

কারা কাজ করেননি খোঁজ নিচ্ছি, রায়বরেলিতে জনসভায় কংগ্রেস কর্মীদের কড়া বার্তা প্রিয়ঙ্কা গাঁধীর

দলের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী ভঢরার ক্ষোভের মুখে পড়লেন উত্তরপ্রদেশের কংগ্রেস কর্মীরা। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে পর্যাপ্ত কাজ না করার জন্য দলীয় কর্মীদের সতর্ক করলেন প্রিয়ঙ্কা।

রায়বরেলি: দলের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী ভঢরার ক্ষোভের মুখে পড়লেন উত্তরপ্রদেশের কংগ্রেস কর্মীরা। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে পর্যাপ্ত কাজ না করার জন্য দলীয় কর্মীদের সতর্ক করলেন প্রিয়ঙ্কা। গতকাল বুধবার ভোটারদের ধন্যবাদ জানানোর জন্য রায়বরেলিতে গিয়েছিলেন ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধী ও প্রিয়ঙ্কা। এই কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গাঁধী।
রায়বরেলিতে দলীয় সমর্থকদের দৃশ্যত হতাশ প্রিয়ঙ্কা বলেন, আমি এখানে কোনও ভাষণ দিতে চাই না। কিন্তু যেহেতু বলতে হচ্ছে, তাই সত্যি কথাই বলব। সত্যিটা হল সনিয়া গাঁধী ও রায়বরেলির মানুষের সাহায্যেই এখানে ভোটে জেতা গিয়েছে। সংবাদসংস্থা এএনআই এ খবর জানিয়েছে।
লোকসভা নির্বাচনের আগে প্রিয়ঙ্কাকে দলের সাধারণ সম্পাদক নিযুক্ত করা হয় ও পূর্ব উত্তরপ্রদেশে দায়িত্ব দেওয়া হয়।
দলের কর্মীদের কড়া বার্তাও দিয়েছেন প্রিয়ঙ্কা। রায়বরেলিতে এক সমাবেশে তিনি বলেছেন, ভোটে যে কর্মীরা দলের হয়ে কাজ করেননি তাঁদের নাম খুঁজে বের করার চেষ্টা করব।
লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে কংগ্রেসের চূড়ান্ত ভরাডুবি হয়েছে। দল জিতেছে মাত্র একটি আসনে। এমনকি, প্রিয়ঙ্কার দাদা তথা কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী দলের গড় হিসেবে পরিচিত অমেঠিতে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির কাছে ৫৫,১২০ ভোটে হেরে গিয়েছেন। ২০১৪-র নির্বাচনে এই আসনে তিনি ১ লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জিতেছিলেন।
এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেস মাত্র ৫২ আসনে জয়ী হয়েছে। অন্যদিকে, ৩৫২ আসনে জয়ী হয়ে বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় ফিরেছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget