এক্সপ্লোর

‘আমার মুখ বন্ধ করার চেষ্টা!’ ‘সব চোরের পদবী কেন মোদি’ মন্তব্য মামলায় আদালতে নিজেকে নির্দোষ দাবি রাহুলের

আজ শুনানির সময় রাহুলের আইনজীবী কিরিট রানওয়ালা আবেদন পেশ করেন, তাঁর মক্কেলকে আদালতে হাজিরা থেকে পাকাপাকি অব্যাহতি দেওয়া হোক। যদিও অভিযোগকারীর আইনজীবী হাসমুখ লালওয়ালা এর বিরোধিতা করেন। আদালত ১০ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন স্থির করেছে। সেদিন রাহুলকে হাজিরা থেকে রেহাই দেওয়া হয়েছে।

সুরাত: ‘কেন চোরেদের সবার পদবী মোদিই হয়’, এই মন্তব্যের জেরে দায়ের হওয়া মামলার ব্যাপারে আদালতে হাজির হয়ে নিজেকে নির্দোষ দাবি করলেন রাহুল গাঁধী। কংগ্রেস নেতার বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা করেছিলেন সুরাত-পশ্চিমের বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদি। আজ মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট বি এইচ কাপাডিয়ার আদালতে হাজিরা দিলে রাহুলের কাছে জানতে চাওয়া হয়, তিনি অভিযোগ স্বীকার করছেন কিনা। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে তিনি অবহিত। তবে তিনি অপরাধ করেননি, দোষী নন। ২০১৯ এর লোকসভা নির্বাচনের প্রচারে কর্নাটকে এক সভায় রাহুল বলেছিলেন, নীরব মোদি, ললিত মোদি, নরেন্দ্র মোদি- কী করে ওদের সবার পদবী একটাই! সব অপরাধীর পদবী কী করে শুধু মোদিই হয়! বিজেপি বিধায়কের দাবি, এহেন মন্তব্যে গোটা মোদি সম্প্রদায়কেই অপমান করেছেন রাহুল। এই অভিযোগে ফৌজদারি অবমাননা সংক্রান্ত ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় মামলা রুজু হয় তাঁর বিরুদ্ধে। আজ শুনানির সময় রাহুলের আইনজীবী কিরিট রানওয়ালা আবেদন পেশ করেন, তাঁর মক্কেলকে আদালতে হাজিরা থেকে পাকাপাকি অব্যাহতি দেওয়া হোক। যদিও অভিযোগকারীর আইনজীবী হাসমুখ লালওয়ালা এর বিরোধিতা করেন। আদালত ১০ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন স্থির করেছে। সেদিন রাহুলকে হাজিরা থেকে রেহাই দেওয়া হয়েছে। আদালতে হাজিরার পর রাহুল ট্যুইট করেন, আজ সুরাতে রয়েছি আমার মুখ বন্ধ করাতে মরিয়া রাজনৈতিক বিরোধীদের দায়ের করা মানহানি মামলায় আদালতে হাজিরা দেওয়ার জন্য। আমার পাশে থাকার বার্তা দিতে এখানে সমবেত হওয়া কংগ্রেস কর্মীদের সমর্থন, ভালবাসার জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞ। আজ রাহুলের কনভয় আদালতের দিকে এগনোর সময় রাস্তার দুধারে দাঁড়িয়ে পুষ্পবৃষ্টি করেন কংগ্রেস কর্মীরা। আদালত চত্বরেও ভিড় করেন তাঁরা। আদালতে শুনানি প্রক্রিয়া শেষ করে বিমানবন্দর রওনা হন রাহুল। জুলাইয়ে আগের শুনানির দিন তাঁকে ব্যক্তিগত ভাবে আদালতে উপস্থিত হতে হয়নি। রাহুলের বিরুদ্ধে মোট কয়টি মামলা ঝুলছে? রাহুলের নামে তিনটি মানহানির মামলা হয়েছে। বৃহস্পতিবার যে মামলার শুনানি হল, সেটি বাদে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘খুনে অভিযুক্ত’ বলায় এবং এই দাবি করায় যে, যে আমদাবাদ জেলা সমবায় ব্যাঙ্কের ডিরেক্টর পদে আছেন অমিত শাহ, সেটি বিমুদ্রাকরণের সময় আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত ছিল।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget