এক্সপ্লোর

NCRB Update: ২০২০ সালে দেশে দিনে গড়ে খুন ৮০, সবচেয়ে বেশি উত্তরপ্রদেশে, কমেছে অপহরণের মামলা, তথ্য এনসিআরবি-র রিপোর্টে

২০২০-তে দেশে মোট ২৯,১৯৩ টি খুনের ঘটনা নথিভূক্ত হয়েছে। এরমধ্যে সর্বাধিক খুনের ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। সে রাজ্যে এই সংখ্যা ছিল ৩,৭৭৯।

নয়াদিল্লি: দৈনিক গড়ে খুন ৮০! ধর্ষণের ঘটনা দিনে ৭৭ টি! ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (এনসিআরবি)-র রিপোর্টে ২০২০-র অপরাধের পরিসংখ্যানে এই তথ্যই উঠে এসেছে। বুধবার প্রকাশিত এই রিপোর্টে জানা গিয়েছে, ২০২০-তে সারা দেশে দৈনিক গড়ে ৮০ টি খুন ও ৭৭ টি ধর্ষণের ঘটনা ঘটেছে। ২০২০-তে দেশে মোট ২৯,১৯৩ টি খুনের ঘটনা নথিভূক্ত হয়েছে। এরমধ্যে সর্বাধিক খুনের ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। সে রাজ্যে এই সংখ্যা ছিল ৩,৭৭৯। এরপরেই রয়েছে বিহার ( ৩,১৫০), মহারাষ্ট্র (২,১৬৩), মধ্যপ্রদেশ (২,১০১), পশ্চিমবঙ্গ (১,৯৪৮) এবং দিল্লি (৪৭২)। 

২০১৯-এ এনসিবি-র পরিসংখ্যান অনুযায়ী দৈনিক গড়ে ২০২০-র থেকে কম খুনের ঘটনা ঘটেছিল। ২০১৯-এ গড়ে দৈনিক খুনের সংখ্যা ছিল ৭৯। ২০২০-তে এই সংখ্যা ১ শতাংশ বেড়েছে। 

২০২০-তে দৈনিক গড়ে ৭৭ টি ধর্ষণের ঘটনা ঘটেছে। সবমিলিয়ে ২০২০-তে ২৮,০৪৬ ধর্ষণের ঘটনা নথিভূক্ত হয়েছে।  মহিলাদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা ২০২০-তে আগের বছরের তুলনায় কিছুটা কমে হয়েছে ৩,৭১,৫০৩। ২০১৯-এ এই সংখ্যা ছিল ৪, ০৫,৩২৬। ২০১৮-তে এই সংখ্যা ছিল ৩,৭৮,২৩৬। 

২০১৯-এর তুলনায় অপহরণ ও তুলে নিয়ে যাওয়ার ঘটনা ২০২০-তে ১৯ শতাংশ কমেছে। ২০২০-তে অপহরণ ও তুলে নিয়ে যাওয়ার মতো মামলার সংখ্যা ৮৪,৮০৫। এনসিআরবি-র রিপোর্ট অনুযায়ী, ২০১৯-এ এই সংখ্যা ছিল ১,০৫,০৩৬। 

International Day of Democracy 2021: আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে আফগানিস্তান নিয়ে উদ্বেগ

পরিসংখ্যান অনুযায়ী, ২০২০-তে যে রাজ্যগুলিতে এ ধরনের অপরাধ সবচেয়ে বেশি দায়ের করা হয়েছে, সেগুলির মধ্যে প্রথম স্থানে উত্তরপ্রদেশ (১২,৯১৩)। এরপরই রয়েছে পশ্চিমবঙ্গ (৯,৩০৯), মহারাষ্ট্র (৮,১০৩), বিহার (৭,৮৮৯) এবং মধ্যপ্রদেশ (৭,৩২০)।

রিপোর্ট অনুসারে, দিল্লিতে ২০২০-তে অপহরণ ও তুলে নিয়ে নিয়ে যাওয়ার মামলার সংখ্যা ছিল ৪,০৬২। রিপোর্ট অনুসারে, ২০২০-তে ৮৪,৮০৫ টি অপহরণের মামলার শিকারের সংখ্যা ছিল ৮৮,৫৯০। এর মধ্যে সংখ্যাগরিষ্ঠ ৫৬,৫৯১ জন ছিল শিশু। বাকিরা প্রাপ্তবয়স্ক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget